শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের মধ্যে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? উক্ত ব্যবস্থার বৈশিষ্ট্য গুলো ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের মধ্যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান যে শাসন ব্যবস্থায় জনগণ সরাসরি অংশগ্রহণের সুযোগ পায় তাই গণতন্ত্র। গণতন্ত্র হলো জনগণের শাসন ব্যবস্থা। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা হল গণতন্ত্র। রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র একটি অতি প্রাচীন ধারণা হলেও আধুনিক সরকার ব্যবস্থায় এটি সর্বজনস্বীকৃত একটি রাজনৈতিক ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী। অর্থাৎ জনগনই সকল ক্ষমতার উৎস। মূলত গণতন্ত্র বলতে এমন একটি শাসনব্যবস্থাকে বোঝায়, যেটির জনগণের মতের ভিত্তিতে জনগণ দ্বারা পরিচালিত হয়। উদ্দীপকের 'ক' দেশের সরকার জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত। উক্ত দেশের শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। জনপ্রতিনিধিরা স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেন। শাসকগণ তাদের কাজের জন্য জনগণের নিকট দায়বদ্ধ। উদ্দীপকে এরূপ বর্ণনায় গণতান্ত্রিক সরকার ব্যবস্থার প্রতিচ্ছবি প্রকাশ পায়। সর্বাধিক জনপ্রিয় শাসন ব্যবস্থা হিসেবে গণতন্ত্রের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। যেমন গণতান্ত্রিক সরকার জনগণের সক্রিয় সম্মতির ওপর প্রতিষ্ঠিত। এখানে একাধিক দল ব্যবস্থা বিদ্যমান। স্বাধীন বিচারব্যবস্থা গণতান্ত্রিক সরকারের অন্যতম বৈশিষ্ট্য। গণতন্ত্রে প্রাপ্তবয়স্কদের ভোটে সরকার গঠিত হয়। গণতান্ত্রিক সরকার প্রত্যক্ষ বা পরক্ষোভাবে জনগণের নিকট দায়ী থাকে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের মধ্যে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যম…

উদ্দীপক

'ক' দেশের সরকার জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত। উক্ত দেশের শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। জনপ্রতিনিধিগণ দায়িত্ব পালন করেন। শাসকগণ তাদের কাজের জন্য জনগণের নিকট দায়বদ্ধ।

Rajshahi · 2023

উত্তর

স্বচ্ছতা হল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় পুরোপুরি নিয়ম তান্ত্রিক হচ্ছে কিনা তার প্রতিরূপ।

উত্তর

দায়িত্বশীলতা মূল্যবোধের অন্যতম উপাদান। এটি সুশাসনেরও অন্যতম উপাদান। দায়িত্বশীলতা বলতে কেবল সরকারের দায়িত্বকে বোঝায় না, বরং ব্যক্তিগত অবস্থান থেকে প্রত্যেক ব্যক্তির জন্য দায়িত্ব ও সমাজের সকলের নিকট জবাবদিহিতা কে বোঝায়। দায়িত্বশীলতা নিশ্চিত হলে সুশাসন প্রতিষ্ঠিত হয়, স্বচ্ছতা নিশ্চিত হয় এবং দুর্নীতি হ্রাস পায়। মোটকথা মূল্যবোধের উপাদান দায়িত্বশীলতা সুশাসন প্রতিষ্ঠায় একান্ত আবশ্যক।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের মধ্যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান যে শাসন ব্যবস্থায় জনগণ সরাসরি অংশগ্রহণের সুযোগ পায় তাই গণতন্ত্র। গণতন্ত্র হলো জনগণের শাসন ব্যবস্থা। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা হল গণতন্ত্র। রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র একটি অতি প্রাচীন ধারণা হলেও আধুনিক সরকার ব্যবস্থায় এটি সর্বজনস্বীকৃত একটি রাজনৈতিক ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী। অর্থাৎ জনগনই সকল ক্ষমতার উৎস। মূলত গণতন্ত্র বলতে এমন একটি শাসনব্যবস্থাকে বোঝায়, যেটির জনগণের মতের ভিত্তিতে জনগণ দ্বারা পরিচালিত হয়। উদ্দীপকের 'ক' দেশের সরকার জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত। উক্ত দেশের শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। জনপ্রতিনিধিরা স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেন। শাসকগণ তাদের কাজের জন্য জনগণের নিকট দায়বদ্ধ। উদ্দীপকে এরূপ বর্ণনায় গণতান্ত্রিক সরকার ব্যবস্থার প্রতিচ্ছবি প্রকাশ পায়। সর্বাধিক জনপ্রিয় শাসন ব্যবস্থা হিসেবে গণতন্ত্রের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। যেমন গণতান্ত্রিক সরকার জনগণের সক্রিয় সম্মতির ওপর প্রতিষ্ঠিত। এখানে একাধিক দল ব্যবস্থা বিদ্যমান। স্বাধীন বিচারব্যবস্থা গণতান্ত্রিক সরকারের অন্যতম বৈশিষ্ট্য। গণতন্ত্রে প্রাপ্তবয়স্কদের ভোটে সরকার গঠিত হয়। গণতান্ত্রিক সরকার প্রত্যক্ষ বা পরক্ষোভাবে জনগণের নিকট দায়ী থাকে।

উত্তর

সুন্দর নাগরিক জীবন প্রতিষ্ঠার ক্ষেত্রে উক্ত সরকার ব্যবস্থা তথা গণতান্ত্রিক সরকার ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। এ বক্তব্যের সাথে আমি একমত পোষণ করছি। আধুনিক বিশ্বের প্রচলিত সরকার ব্যবস্থার মধ্যে গণতন্ত্র হলো সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা। কেননা, গণতন্ত্রে জনগনের অধিকার রক্ষার ওপর অধিক গুরুত্বারোপ করা হয়। এ শাসক ব্যবস্থায় জনগণই সকল রাষ্ট্রীয় ক্ষমতার উৎস। গণতন্ত্র মানেই হলো জনগণের শাসন। এজন্য গণতন্ত্রের সুন্দর এবং নিরাপদ নাগরিক জীবন প্রচেষ্টা সহজ হয়। উদ্দীপকের 'ক' রাষ্ট্রটিতে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। আর গণতান্ত্রিক সরকার ব্যবস্থা জনগণের দ্বারা পরিচালিত হয় বলে এখানে সুন্দর নাগরিক জীবন প্রতিষ্ঠার সহজ হয়। কারণ গণতান্ত্রিক ব্যবস্থা জনগণ নিজেরাই নিজেদের মধ্য থেকে সরকার নির্বাচন করে। জনগণের সব ভোটে সরকার নির্বাচিত হয়। সরকারকে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হয়। আবার জনগণের আস্থা বা সমর্থন হারালে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। গণতন্ত্রে প্রত্যেক নাগরিকেরই সামরিক দল গঠনের ও নির্বাচনে অধিকার আছে। এজন্যই অধ্যাপক সিলি বলেন, " গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকার যেখানে সকলেরই অংশগ্রহণের সুযোগ আছে। " গণতন্ত্রের সরকার তাদের কাজের জন্য জনগণের নিকট জবাবদিহিতা করতে বাধ্য। গণতন্ত্র আইন এর শাসনকে সমুন্নত রাখে। তাছাড়া গণতন্ত্রে বংশমর্যাদা বা ধন-সম্পদের জন্য কাউকে বিশেষ মর্যাদা দেওয়া হয় না। এখানে ধনী-দরিদ্র,ছোট -বড়, সাধারণ- অভিজাত সবাই সমান। সুতরাং বলা যায়, সুন্দর নাগরিক জীবন প্রতিষ্ঠার ক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্ব অপরিসীম।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।