শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'ক' বিভাগ সরকারের কোন বিভাগকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে 'ক' বিভাগ সরকারের বিচারবিভাগ কে নির্দেশ করে। সরকারের যে বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনসমূহকে প্রয়োগ করে অপরাধীর দন্ড বিধান করে থাকে তাকে বিচার বিভাগ বলে অভিহিত করা হয়। নাগরিকের স্বাধীনতা ও অধিকার কে অক্ষুন্ন রাখার জন্য বিচার বিভাগ বিচারকার্য পরিচালনা করে। দেশের বিভিন্ন পর্যায়ের আদালতের সমন্বয়ে গঠিত হয় সরকারের বিচার বিভাগ। বিচার বিভাগের দক্ষতা ও নিপুণতার ওপরই নির্ভর করে শাসন ব্যবস্থার উৎকর্ষতা। এছাড়াও বিভাগটি নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। উদ্দীপকে বলা হয়েছে সরকারের 'ক' বিভাগ আইনের ব্যাখ্যা ও সাংবিধানিক প্রাধান্য করে থাকে। এছাড়াও এ বিভাগ শাসন বিভাগকে পরামর্শ দান ও তদন্তসংক্রান্ত কাজ করে থাকে।সুতরাং বলা যায়, উদ্দীপকের 'ক' বিভাগ দ্বারা সরকারের বিচারবিভাগকে নির্দেশ করা

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে 'ক' বিভাগ সরকারের কোন বিভাগকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

সরকারের 'ক' বিভাগ আইনের ব্যাখ্যা ও সাংবিধানিক প্রাধান্য রক্ষা করে থাকে। এছাড়া এ বিভাগ শাসন বিভাগকে পরামর্শদান ও তদন্ত সংক্রান্ত কাজ করে থাকে। অন্যদিকে, সরকারের 'খ' বিভাগ আইনের বাস্তবায়ন এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়গুলো পরিচালনা করে।

Mymensingh · 2023

উত্তর

সরকারের অঙ্গ তিনটি।

উত্তর

গণতন্ত্রের বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে জনকল্যাণে ভূমিকা রাখে বলে বিরোধীদলকে ছায়া সরকার বলা হয়। গণতান্ত্রিক রাষ্ট্রের সরকার বিভিন্ন ধরনের কাজ করে। সরকার যাতে কোনো রকম জনস্বার্থবিরোধী কাজ না করতে পারে তার জন্য বিরোধী দল গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে নিয়ন্ত্রণে রাখে। তারা জনগণের অভাব - অভিযোগ সরকারের কাছে তুলে ধরে এবং তা বাস্তবায়নের জন্য সরকারকে চাপের মুখে রাখে। এভাবে সরকারে না থেকেও বিরোধী দল জনগণের স্বার্থ রক্ষায় নানারূপ ভূমিকা পালন করে বিধায় বিরোধী দলকে ছায়া সরকার বলা হয়।

উত্তর

উদ্দীপকে 'ক' বিভাগ সরকারের বিচারবিভাগ কে নির্দেশ করে। সরকারের যে বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনসমূহকে প্রয়োগ করে অপরাধীর দন্ড বিধান করে থাকে তাকে বিচার বিভাগ বলে অভিহিত করা হয়। নাগরিকের স্বাধীনতা ও অধিকার কে অক্ষুন্ন রাখার জন্য বিচার বিভাগ বিচারকার্য পরিচালনা করে। দেশের বিভিন্ন পর্যায়ের আদালতের সমন্বয়ে গঠিত হয় সরকারের বিচার বিভাগ। বিচার বিভাগের দক্ষতা ও নিপুণতার ওপরই নির্ভর করে শাসন ব্যবস্থার উৎকর্ষতা। এছাড়াও বিভাগটি নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। উদ্দীপকে বলা হয়েছে সরকারের 'ক' বিভাগ আইনের ব্যাখ্যা ও সাংবিধানিক প্রাধান্য করে থাকে। এছাড়াও এ বিভাগ শাসন বিভাগকে পরামর্শ দান ও তদন্তসংক্রান্ত কাজ করে থাকে।সুতরাং বলা যায়, উদ্দীপকের 'ক' বিভাগ দ্বারা সরকারের বিচারবিভাগকে নির্দেশ করা

উত্তর

উদ্দীপকের 'খ' বিভাগটি হলো সরকারের শাসন বিভাগ। উদ্দীপকে শাসন বিভাগের আইনের বাস্তবায়ন এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়গুলো পরিচালনা করার কথা বলা হয়েছে। এছাড়াও শাসন বিভাগ নানাবিধ কাজ করে থাকে। রাষ্ট্রের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা রক্ষা করা শাসন বিভাগের অন্যতম একটি কাজ। বর্তমান বিশ্বের সকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পরস্পরের উপর নির্ভরশীল। রাজনৈতিক, সামরিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পরস্পরের ওপর নির্ভরশীল রাষ্ট্রসমূহের মধ্যে অন্তঃরাষ্ট্র সম্পর্কে এক গুরুত্বপূর্ণ বিষয় পরিণত হয়েছে। আর এ আন্তঃ সম্পর্ক রাষ্ট্রীয় উন্নয়নে শাসন বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বহিরাক্রমণ প্রবাহিত করা এদেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শাসন বিভাগের ওপর ন্যস্ত। সরকারকে সঠিকভাবে পরিচালনার জন্য শাসন বিভাগকে নীতিনির্ধারণসংক্রান্ত কাজ করতে হয়। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য সরকারের শাসন বিভাগ সুনির্দিষ্ট নীতি নির্ধারণ করে। উপরিউক্ত আলোচনার পরিশেষে বলা যায়, রাষ্ট্রের স্বাধীনতা -সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সরকারের বিভিন্ন বিভাগের কাজের মধ্যে সমন্বয় সাধন করে দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়ার জন্য শাসন বিভাগ অগ্রণী ভূমিকা পালন করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।