উদ্দীপকে উল্লিখিত কাজ ব্যতীত 'খ' বিভাগের আরও অনেক কাজ রয়েছে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'খ' বিভাগটি হলো সরকারের শাসন বিভাগ। উদ্দীপকে শাসন বিভাগের আইনের বাস্তবায়ন এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়গুলো পরিচালনা করার কথা বলা হয়েছে। এছাড়াও শাসন বিভাগ নানাবিধ কাজ করে থাকে। রাষ্ট্রের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা রক্ষা করা শাসন বিভাগের অন্যতম একটি কাজ। বর্তমান বিশ্বের সকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পরস্পরের উপর নির্ভরশীল। রাজনৈতিক, সামরিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পরস্পরের ওপর নির্ভরশীল রাষ্ট্রসমূহের মধ্যে অন্তঃরাষ্ট্র সম্পর্কে এক গুরুত্বপূর্ণ বিষয় পরিণত হয়েছে। আর এ আন্তঃ সম্পর্ক রাষ্ট্রীয় উন্নয়নে শাসন বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বহিরাক্রমণ প্রবাহিত করা এদেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শাসন বিভাগের ওপর ন্যস্ত। সরকারকে সঠিকভাবে পরিচালনার জন্য শাসন বিভাগকে নীতিনির্ধারণসংক্রান্ত কাজ করতে হয়। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য সরকারের শাসন বিভাগ সুনির্দিষ্ট নীতি নির্ধারণ করে। উপরিউক্ত আলোচনার পরিশেষে বলা যায়, রাষ্ট্রের স্বাধীনতা -সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সরকারের বিভিন্ন বিভাগের কাজের মধ্যে সমন্বয় সাধন করে দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়ার জন্য শাসন বিভাগ অগ্রণী ভূমিকা পালন করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কাজ ব্যতীত 'খ' বিভাগের আরও অনেক কাজ রয়েছে- বিশ্ল…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর