শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত রহিমের দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? উক্ত সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত রহিমের দেশে একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। উদ্দীপকে রহিমের দেশে ভোটে নির্বাচিত হন। তারা ইচ্ছামতো দেশ পরিচালনা করেন। শাসকের ইচ্ছা অনিচ্ছায় আইন হিসেবে পরিগণিত। জনগণের ইচ্ছার কোন মূল্য নেই সুতরাং এটি প্রমাণিত রহিমের দেশে একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। একনায়কতন্ত্রের রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা একজন বা কয়েকজন ব্যক্তির হাতে থাকে। একনায়কতন্ত্র হলো গণতন্ত্রের বিপরীত ধর্মীয় শাসন ব্যবস্থা। একনায়কতন্ত্র বলতে আমরা এমন এক ধরনের শাসন কে বুঝি যেখানে এক ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রের সকল ক্ষমতা করায়ও করেন এবং বাধাহীন ও একচেটিয়া ভাবে তা প্রয়োগ করে থাকে।এ শাসন ব্যবস্থায় আইনসভা তার ইচ্ছা অনুযায়ী আইন প্রণয়ন করতে পারে না,বরং একনায়কের ইচ্ছা অনুযায়ী আইন প্রণীত হয়, অর্থাৎ একনায়কতন্ত্রে একনায়কের আদেশই আইন। একনায়কতন্ত্র এক দল,এক জাতি ও এক নেতা এ নীতিতে বিশ্বাসী।এখানে স্বাভাবিকভাবে তাই বিরোধীদলের অনুপস্থিতি দেখা যায়। সর্বাত্মকবাদ একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থার অন্যতম এক বৈশিষ্ট্য। এখানে ক্ষমতার কেন্দ্রিকরণ করা হয়। একনায়কের অধীনে আইন সভা কার্যত ক্ষমতাহীন হয়ে পড়ে।এ ব্যবস্থায় সর্বদা জাতিগত বিশুদ্ধতা ও উচ্চ মর্যাদা ধারণা পোষণ করে। সবকিছু একনায়কের নিয়ন্ত্রণে থাকে বিধায় এখানে সর্বদা বিপ্লবের সম্ভাবনা থেকে যায়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত রহিমের দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? উক্ত…

উদ্দীপক

জনাব করিমের দেশের যারা প্রতিনিধি জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন। প্রতিনিধিগণ তাদের কাজের জন্য জনগণের নিকট দায়বদ্ধ ফলে তারা সব সময় জনগণের কল্যাণে কাজ করেন। অপরদিকে, রহিমের দেশের শাসক জনগণের ভোটে নির্বাচিত নন।তারা ইচ্ছামত দেশ পরিচালনা করেন । শাসকের ইচ্ছা অনিচ্ছাই আইন হিসেবে পরিগণিত। জনগণের ইচ্ছার কোন মূল্য নেই।

Rajshahi · 2023

উত্তর

রাষ্ট্রীয় কোন বিষয়ে মতানৈক্যের সৃষ্টি হলে জনগণের মতামত যাচাইয়ের জন্য যে ভোট গ্রহণ হয় তাই গণভোট।

উত্তর

যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে তাকে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার বলে। সংসদীয় সরকার ব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন। সরকার পরিচালনার প্রকৃত ক্ষমতা থাকে আইনসভার আত্মাভাজন মন্ত্রিসভার হাতে। প্রধানমন্ত্রী হচ্ছে মন্ত্রিসভার নেতা, সংগঠক সরকারপ্রধান।

উত্তর

উদ্দীপকে বর্ণিত রহিমের দেশে একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। উদ্দীপকে রহিমের দেশে ভোটে নির্বাচিত হন। তারা ইচ্ছামতো দেশ পরিচালনা করেন। শাসকের ইচ্ছা অনিচ্ছায় আইন হিসেবে পরিগণিত। জনগণের ইচ্ছার কোন মূল্য নেই সুতরাং এটি প্রমাণিত রহিমের দেশে একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। একনায়কতন্ত্রের রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা একজন বা কয়েকজন ব্যক্তির হাতে থাকে। একনায়কতন্ত্র হলো গণতন্ত্রের বিপরীত ধর্মীয় শাসন ব্যবস্থা। একনায়কতন্ত্র বলতে আমরা এমন এক ধরনের শাসন কে বুঝি যেখানে এক ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রের সকল ক্ষমতা করায়ও করেন এবং বাধাহীন ও একচেটিয়া ভাবে তা প্রয়োগ করে থাকে।এ শাসন ব্যবস্থায় আইনসভা তার ইচ্ছা অনুযায়ী আইন প্রণয়ন করতে পারে না,বরং একনায়কের ইচ্ছা অনুযায়ী আইন প্রণীত হয়, অর্থাৎ একনায়কতন্ত্রে একনায়কের আদেশই আইন। একনায়কতন্ত্র এক দল,এক জাতি ও এক নেতা এ নীতিতে বিশ্বাসী।এখানে স্বাভাবিকভাবে তাই বিরোধীদলের অনুপস্থিতি দেখা যায়। সর্বাত্মকবাদ একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থার অন্যতম এক বৈশিষ্ট্য। এখানে ক্ষমতার কেন্দ্রিকরণ করা হয়। একনায়কের অধীনে আইন সভা কার্যত ক্ষমতাহীন হয়ে পড়ে।এ ব্যবস্থায় সর্বদা জাতিগত বিশুদ্ধতা ও উচ্চ মর্যাদা ধারণা পোষণ করে। সবকিছু একনায়কের নিয়ন্ত্রণে থাকে বিধায় এখানে সর্বদা বিপ্লবের সম্ভাবনা থেকে যায়।

উত্তর

করিমের দেশে গণতান্ত্রিক সরকার বিদ্যমান। জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মন্তব্যটি যথার্থ। বর্তমান বিশ্বে প্রচলিত সরকার ব্যবস্থার মধ্যে গণতন্ত্র সর্বাধিক জনপ্রিয় একটি শাসন ব্যবস্থা। এ শাসন ব্যবস্থার জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। কারণ গণতন্ত্রে জনগণের কল্যাণের জন্য জনগণ দ্বারাই এর শাসক শ্রেণী নির্বাচিত হয়ে থাকে। জনগণের বাইরে তাই গণতন্ত্রে কোন কিছু চিন্তা করার অবকাশ নেই।জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই এ সরকারব্যবস্থার একমাত্র উদ্দেশ্য। উদ্দীপকে জনাব করিমের দেশের প্রতিনিধির জনগণের প্রত্যক্ষ ঘটে নির্বাচিত। তারা জনগণের নিকট দায়বদ্ধ বলে সবসময় জনগণের কল্যাণে কাজ করেন। এরূপ বর্ণনা গণতান্ত্রিক সরকারকে উপস্থাপন করে। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রগণ্য। কারণ, এখানে জনগণ নিজেরাই নিজেদের মধ্য থেকে সরকার নির্বাচন করেন। জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হন। সরকারকে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হয়। আবার জনগণের আস্থা বা সমর্থন হারালে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। গণতন্ত্রের প্রত্যেক নাগরিকেরই রাজনৈতিক দল গঠনে ও নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে। এজন্যই অধ্যাপক সিলি বলেন , "গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকার যেখানে সকলেরই অংশগ্রহণের সুযোগ আছে। " গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ সুযোগ পায়। গণতন্ত্রের সরকার তাদের কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য। তাছাড়া গণতন্ত্রের বংশ মর্যাদা বা ধন সম্পদের জন্য কাউকে বিশেষ মর্যাদা দেওয়া হয় না। সুতরাং বলা যায়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় করিমের দেশের গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।