"জনগণের অধিকার প্রতিষ্ঠায় করিমের ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। "- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: করিমের দেশে গণতান্ত্রিক সরকার বিদ্যমান। জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মন্তব্যটি যথার্থ। বর্তমান বিশ্বে প্রচলিত সরকার ব্যবস্থার মধ্যে গণতন্ত্র সর্বাধিক জনপ্রিয় একটি শাসন ব্যবস্থা। এ শাসন ব্যবস্থার জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। কারণ গণতন্ত্রে জনগণের কল্যাণের জন্য জনগণ দ্বারাই এর শাসক শ্রেণী নির্বাচিত হয়ে থাকে। জনগণের বাইরে তাই গণতন্ত্রে কোন কিছু চিন্তা করার অবকাশ নেই।জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই এ সরকারব্যবস্থার একমাত্র উদ্দেশ্য। উদ্দীপকে জনাব করিমের দেশের প্রতিনিধির জনগণের প্রত্যক্ষ ঘটে নির্বাচিত। তারা জনগণের নিকট দায়বদ্ধ বলে সবসময় জনগণের কল্যাণে কাজ করেন। এরূপ বর্ণনা গণতান্ত্রিক সরকারকে উপস্থাপন করে। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রগণ্য। কারণ, এখানে জনগণ নিজেরাই নিজেদের মধ্য থেকে সরকার নির্বাচন করেন। জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হন। সরকারকে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হয়। আবার জনগণের আস্থা বা সমর্থন হারালে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। গণতন্ত্রের প্রত্যেক নাগরিকেরই রাজনৈতিক দল গঠনে ও নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে। এজন্যই অধ্যাপক সিলি বলেন , "গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকার যেখানে সকলেরই অংশগ্রহণের সুযোগ আছে। " গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ সুযোগ পায়। গণতন্ত্রের সরকার তাদের কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য। তাছাড়া গণতন্ত্রের বংশ মর্যাদা বা ধন সম্পদের জন্য কাউকে বিশেষ মর্যাদা দেওয়া হয় না। সুতরাং বলা যায়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় করিমের দেশের গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
"জনগণের অধিকার প্রতিষ্ঠায় করিমের ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর