শেয়ারFacebookWhatsApp

কোন দুটি গ্রিক শব্দ থেকে ইংরেজি Democracy শব্দটি এসেছে?

উত্তর: গ্রিক শব্দ Demos এবং Kratos বা Kratia থেকে Democracy শব্দটি এসেছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

কোন দুটি গ্রিক শব্দ থেকে ইংরেজি Democracy শব্দটি এসেছে?

উদ্দীপক

সরকারের তিনটি বিভাগের মধ্যে একটি বিভাগ জনগণের প্রতিনিধিত্বের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার নীতি ও পদ্ধতি অনুমোদন করে থাকে।

Jessore · 2019

উত্তর

গ্রিক শব্দ Demos এবং Kratos বা Kratia থেকে Democracy শব্দটি এসেছে।

উত্তর

গণতন্ত্রের বিপরীতধর্মী শাসনব্যবস্থা হলো একনায়কতন্ত্র। একনায়কতন্ত্রের অর্থ হলো ব্যক্তি বা গোষ্ঠীর অপ্রতিহত স্বৈরাচারী ক্ষমতা প্রয়োগ। একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য হলো সমগ্র রাষ্ট্রকে একনায়কের ইচ্ছানুযায়ী পরিচালনা করা। পররাষ্ট্র গ্রাস, নির্মম অত্যাচার ও বিভীষিকার রাজত্ব কায়েম করা। একনায়কতন্ত্রের মূলনীতি হলো এক জাতি, এক দল এবং এক নেতা। রাষ্ট্রে সকল ক্ষমতার উৎস এক নেতা। কিন্তু, গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণ। তাই একনায়কতন্ত্রকে বলা হয় গণতন্ত্রের বিপরীত শাসনব্যবস্থা।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত বিভাগটি হলো আইন বিভাগ। রাষ্ট্রের শাসনকাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারের যে বিভাগ প্রয়োজনীয় আইন প্রণয়ন করে এবং বিদ্যমান আইন সংশোধন ও পরিবর্তন করে তাকে আইন বিভাগ বা আইনসভা বলে। সরকারের সব কাজের জন্য আইনসভার অনুমোদন প্রয়োজন হয়। উদ্দীপকে বলা হয়েছে, সরকারের তিনটি বিভাগের মধ্যে একটি বিভাগ জনগণের প্রতিনিধিত্বের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার নীতি ও পদ্ধতি অনুমোদন করে থাকে। এ বিষয়টি আইনসভাকে নির্দেশ করে। আইনসভা বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে থাকে। যেমন- আইন প্রণয়ন করা আইনসভার প্রধান কাজ। দেশের শাসনকাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইনসভা আইন প্রণয়ন করে এবং পুরনো আইন পরিবর্তন বা সংশোধন করে যুগোপযোগী করে তোলে। আইনসভা সংবিধান রচনা এবং প্রয়োজনে তা সংশোধন করে থাকে। সংসদীয় সরকারব্যবস্থায় আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রের সব অর্থব্যবস্থা আইনসভার অনুমোদনের মাধ্যমে কার্যকর হয়। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় আইনসভা জাতীয় অর্থ তহবিলের রক্ষক ও অভিভাবক হিসেবে কাজ করে। সরকারের বাজেট আইনসভায় গৃহীত না হলে তা কার্যকর হয় না। তাছাড়া আইনসভা সরকারি নীতি প্রণয়ন, জনমত গঠন, নির্বাচনসংক্রান্ত কাজ, সরকার ও জনগণের মধ্যে সংযোগ সংক্রান্ত কাজ করে থাকে। এছাড়া আইনসভা কিছু বিচারসংক্রান্ত কাজও করে থাকে।

উত্তর

শাসন বিভাগের ওপর উক্ত বিভাগ তথা আইনসভা বিভিন্নভাবে নিয়ন্ত্রণ আরোপ করে। আইনসভা আইন প্রণয়ন, নীতি নির্ধারণ এবং শাসন বিভাগের প্রত্যাশিত আইনের প্রস্তাবকে অনুমোদন অথবা নাকচ করার মাধ্যমে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় এ নিয়ন্ত্রণ পরোক্ষভাবে করা হয়। কিন্তু, সংসদীয় সরকারব্যবস্থায় শাসন বিভাগের ওপর আইনসভার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ বজায় থাকে। মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকারব্যবস্থায় শাসন বিভাগকে তার কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকতে হয়। আইনসভার আস্থা হারালে মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হয়। সংসদীয় সরকারব্যবস্থায় আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী। আইনসভা প্রশ্ন জিজ্ঞাসা, মুলতুবি প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, নিন্দা প্রস্তাব, বিতর্ক ও আলাপ- আলোচনা প্রভৃতির মাধ্যমে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় আইনসভা অভিশংসনের মাধ্যমে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। আইন বিভাগের আস্থার ওপর শাসন বিভাগের ক্ষমতা নির্ভরশীল। পরিশেষে বলা যায়, আইনসভার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হলো শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা। আইনসভার এরূপ নিয়ন্ত্রণের মাধ্যমে শাসন বিভাগের স্বেচ্ছাচারিতা রোধ করা সম্ভব হয়। তাই শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আইনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCCivics 1st PaperJessore 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।