'?' কলামে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থার বৈশিষ্ট্য সন্নিবেশিত হয়েছে।
যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে তাকে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলে । এ শাসনব্যবস্থায় ক্ষমতা মন্ত্রিপরিষদের হাতে থাকে। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভা শাসন কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকেন। আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভা পদত্যাগ করে।
উদ্দীপকের '?' ছকে রয়েছে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, আইনসভার প্রাধান্য, নমনীয় শাসন এবং ক্ষমতার একত্রীকরণ। এসব বিষয় সংসদীয় সরকারের বৈশিষ্ট্যকে নির্দেশ করে। কেননা, সংসদীয় সরকারব্যবস্থায় শাসন ও আইন বিভাগীয় ক্ষমতার একত্রীকরণ ঘটে। আইন পরিষদের একটি অংশ নিয়ে মন্ত্রিসভা বা শাসন বিভাগ গঠিত হয়। ফলে একই ব্যক্তির হাতে আইনপ্রণয়ন ও শাসনসংক্রান্ত ক্ষমতা ন্যস্ত হয়। সংসদীয় সরকারে রাষ্ট্রপ্রধান নিয়মতান্ত্রিক শাসক। প্রকৃত ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে। রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া সাধারণত কিছু করেন না। সংসদীয় সরকার সাধারণত নমনীয় প্রকৃতির হয়। কারণ আইনসভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় যেকোনো নীতি ও সিদ্ধান্ত প্রণয়ন বা পরিবর্তন এবং অনাস্থা প্রস্তাব এনে সরকারের পতন ঘটানো যায়। সংসদীয় সরকারের এসব বৈশিষ্ট্য, যা উদ্দীপকের '?' কলামে বিদ্যমান রয়েছে। তাই বলা যায়, '?' কলামে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের বৈশিষ্ট্য সন্নিবেশিত হয়েছে ।