শেয়ারFacebookWhatsApp

গণভোট কী?

উত্তর: রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মতানৈক্যের সৃষ্টি হলে, জনগণের মতামত যাচাইয়ের জন্য যে ভোট গ্রহণ করা হয়, তাকে গণভোট বলে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

গণভোট কী?

উদ্দীপক

'XX^{\prime} ও 'YY^{\prime} দুই বন্ধু। তারা সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা সম্পর্কে আলোচনা করছিল। 'X” বলল, “সরকারের LL^{\prime} বিভাগ আইন প্রণয়ন করলেও তা বাস্তবায়ন করে 'P” বিভাগ।” 'XX^{\prime} বলল যে, “P” বিভাগটি অন্য দুটি বিভাগ হতে বেশি গুরুত্বপূর্ণ।

Chittagong · 2019

উত্তর

রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মতানৈক্যের সৃষ্টি হলে, জনগণের মতামত যাচাইয়ের জন্য যে ভোট গ্রহণ করা হয়, তাকে গণভোট বলে।

উত্তর

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে সরকারের তিনটি বিভাগ যথা: আইন, শাসন ও বিচার বিভাগের ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করাকে বোঝায়। এক্ষেত্রে প্রতিটি বিভাগ তার নিজস্ব কর্মক্ষেত্রের মধ্যে স্বাধীন থাকবে। এক বিভাগ অন্য বিভাগের কাজে বাধা প্রদান বা হস্তক্ষেপ করবে না। এই নীতি অনুসারে আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ সেসব আইন কার্যকর করবে এবং বিচার বিভাগ সেসব আইনের ব্যাখ্যা দান এবং বিভিন্ন মামলায় প্রয়োগ করবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল উদ্দেশ্য হলো জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'PP^{\prime} বিভাগটি আমার পঠিত শাসন বিভাগের ইঙ্গিত বহন করে। সরকারের দ্বিতীয় অঙ্গ হলো শাসন বিভাগ। সরকারের যে বিভাগ আইন বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকে তাকে শাসন বিভাগ বলে। এক্ষেত্রে রাষ্ট্রের প্রধান নির্বাহী থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিযুক্ত সাধারণ কর্মচারী পর্যন্ত সকলেই শাসন বিভাগের অন্তর্ভুক্ত। উদ্দীপকে উল্লিখিত 'XX^{\prime} ও 'YY^{\prime} দুই বন্ধু সরকারের বিভিন্ন বিভাগ সম্পর্কে আলোচনা করছিল। 'XX^{\prime} বলল সরকারের 'LL^{\prime} বিভাগ আইন প্রণয়ন করলেও তা বাস্তবায়ন করে 'PP^{\prime} বিভাগ অর্থাৎ শাসন বিভাগ। এখানে আইন বাস্তবায়নের মধ্য দিয়ে শাসন বিভাগের কার্যাবলি সম্পর্কিত ধারণার ইঙ্গিত পাওয়া যায়। শাসন বিভাগ দেশের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি সরকারি কর্মচারীদের নিয়োগ, বদলি, পদোন্নতি, অবসর ভাতা প্রদান, বেতন-ভাতাদি নির্ধারণ ও প্রদান, প্রশাসনিক নিয়মাবলি প্রণয়ন, জরুরি আইন, অধ্যাদেশ প্রভৃতি প্রণয়ন করে থাকে। অর্থ ব্যয় করার পাশাপাশি এ বিভাগকে অর্থ সংগ্রহও করতে হয়। এছাড়া আধুনিক জনকল্যাণকর রাষ্ট্রে শাসনবিভাগ জনস্বাস্থ্য, জনশিক্ষা, কৃষি, শিল্প, বাণিজ্য, যোগাযোগ, অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন প্রভৃতি কাজে লিপ্ত হয়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় 'PP^{\prime} বিভাগটি শাসন বিভাগের ইঙ্গিত বহন করে।

উত্তর

উদ্দীপকের 'LL^{\prime} বিভাগ দ্বারা সরকারের আইন বিভাগকে বোঝানো হয়েছে। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের ধারণার উদ্ভবের ফলে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় আইনসভার ক্ষমতা ও ভূমিকা অনেকাংশে হ্রাস পেয়েছে। এছাড়াও নিম্নোক্ত কারণে আইনসভার ক্ষমতা হ্রাস পাচ্ছে। আইন বিভাগ বা আইনসভার কার্যপরিধি ও গুরুত্ব হ্রাস পাওয়ার প্রধান কারণ হচ্ছে দলীয় ব্যবস্থার প্রচলন। দলীয় ব্যবস্থার ফলে আইনসভার ক্ষমতা হ্রাস পেয়েছে। দলের শক্তি ও নিয়মানুবর্তিতা রক্ষার জন্য দলীয়, নির্দেশ ও আদেশ পালন করতে গিয়ে আইনসভার সদস্যগণ স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারেন না। শাসন বিভাগের প্রধানই সাধারণত আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হন। এতে আইনসভার পরিবর্তে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। পার্লামেন্টারি ব্যবস্থায় প্রধানমন্ত্রীর হাতে আইনসভা ভেঙে দেওয়ার ক্ষমতা থাকায় আইনসভার সদস্যগণ পুতুলে পরিণত হয়েছে। এছাড়া পররাষ্ট্র সংক্রান্ত ও অর্থসংক্রান্ত কার্যাবলি সম্পাদনের ক্ষেত্রে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে আইন বিভাগের ক্ষমতা হ্রাস পাচ্ছে। দেশের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, কর্মচারি নিয়োগ, বদলি পদোন্নতি, অধ্যাদেশ প্রভৃতি ক্ষেত্রে বর্তমানে আইনসভার কর্মকাণ্ড ক্রমান্বয়ে কমে যাচ্ছে। বর্তমানে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির ফলে আইনসভার কার্যক্রম দিন দিন হ্রাস পাচ্ছে। পরিশেষে বলা যায়, উপরোক্ত বাস্তব কারণগুলোর ফলেই আইনসভার ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। তবে প্রকৃতপক্ষে সব দেশের আইনসভার ক্ষমতা হ্রাস পেয়েছে একথা বলা যায় না। এখনো সংসদীয় সরকার ব্যবস্থার দেশগুলোতে আইনসভা আস্থা হারালে শাসন বিভাগ তথা মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়।
HSCCivics 1st PaperChittagong 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।