শেয়ারFacebookWhatsApp

একনায়কতন্ত্র বলতে কী বোঝ?

উত্তর: একনায়কতন্ত্র হলো এমন এক ধরনের শাসনব্যবস্থা যেখানে সরকারের সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে কুক্ষিগত থাকে। একনায়কতন্ত্র 'এক জাতি এক দল ও এক নেতা এই নীতিতে বিশ্বাসী। এ সরকারব্যবস্থায় সরকারের বিরুদ্ধাচারণ কঠোর হাতে দমন করা হয়। একনায়কতন্ত্রের বিরুদ্ধে কোন সমালোচনা সহ্য করা হয় না। এমনকি কোনো রাজনৈতিক সংগঠনও এখানে গড়ে উঠতে দেওয়া হয় না।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

একনায়কতন্ত্র বলতে কী বোঝ?

Chittagong · 2019

উত্তর

জাতি হচ্ছে জাতীয়তাবোধে উদ্দীপ্ত এবং রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জনগোষ্ঠি, যারা হয় স্বাধীন অথবা স্বাধীনতাকামী।

উত্তর

একনায়কতন্ত্র হলো এমন এক ধরনের শাসনব্যবস্থা যেখানে সরকারের সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে কুক্ষিগত থাকে। একনায়কতন্ত্র 'এক জাতি এক দল ও এক নেতা এই নীতিতে বিশ্বাসী। এ সরকারব্যবস্থায় সরকারের বিরুদ্ধাচারণ কঠোর হাতে দমন করা হয়। একনায়কতন্ত্রের বিরুদ্ধে কোন সমালোচনা সহ্য করা হয় না। এমনকি কোনো রাজনৈতিক সংগঠনও এখানে গড়ে উঠতে দেওয়া হয় না।

উত্তর

'AA^{\prime} কলামে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থার বৈশিষ্ট্য সন্নিবেশিত হয়েছে। যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে তাকে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলে । এ শাসনব্যবস্থায় ক্ষমতা মন্ত্রিপরিষদের হাতে থাকে। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভা শাসন কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকেন। আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভা পদত্যাগ করে। উদ্দীপকের 'AA^{\prime} ছকে রয়েছে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, আইনসভার প্রাধান্য, নমনীয় শাসন এবং ক্ষমতার একত্রীকরণ। এসব বিষয় সংসদীয় সরকারের বৈশিষ্ট্যকে নির্দেশ করে। কেননা, সংসদীয় সরকারব্যবস্থায় শাসন ও আইন বিভাগীয় ক্ষমতার একত্রীকরণ ঘটে। আইন পরিষদের একটি অংশ নিয়ে মন্ত্রিসভা বা শাসন বিভাগ গঠিত হয়। ফলে একই ব্যক্তির হাতে আইনপ্রণয়ন ও শাসনসংক্রান্ত ক্ষমতা ন্যস্ত হয়। সংসদীয় সরকারে রাষ্ট্রপ্রধান নিয়মতান্ত্রিক শাসক । প্রকৃত ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে। রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া সাধারণত কিছু করেন না। সংসদীয় সরকার সাধারণত নমনীয় প্রকৃতির হয়। কারণ আইনসভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় যেকোনো নীতি ও সিদ্ধান্ত প্রণয়ন বা পরিবর্তন এবং অনাস্থা প্রস্তাব এনে সরকারের পতন ঘটানো যায়। সংসদীয় সরকারের এসব বৈশিষ্ট্য, যা উদ্দীপকের 'AA^{\prime} কলামে বিদ্যমান রয়েছে। তাই বলা যায়, 'AA^{\prime} কলামে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের বৈশিষ্ট্য সন্নিবেশিত হয়েছে।

উত্তর

'AA^{\prime} কলামের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ হলো সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার, আর 'BB^{\prime} কলামের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। এর মধ্যে আমি সংসদীয় সরকারকে অধিক দায়িত্বশীল মনে করি। যে শাসনব্যবস্থায় শাসনসংক্রান্ত ক্ষমতা মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত থাকে এবং শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে তাকে সংসদীয় সরকার বলে। অপরদিকে, যে শাসনব্যবস্থায় শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি সাধারণত আইনসভার নিকট দায়ী থাকেন না তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে । উদ্দীপকের 'BB^{\prime} কলামে রয়েছে অনুগত মন্ত্রিসভা, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ, আইনসভা নিয়ন্ত্রণমুক্ত ও তুলনামূলকভাবে স্থিতিশীল সরকার। এসব রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য। এ ধরনের শাসনব্যবস্থায় শাসন বিভাগ সাধারণত আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য নয়। কিন্তু, সংসদীয় সরকারব্যবস্থায় শাসন বিভাগ অর্থাৎ, মন্ত্রিসভা তাদের সকল নীতি, সিন্ধান্ত ও কাজের জন্য আইনসভার নিকট দায়ী। জনপ্রতিনিধিদের মধ্য থেকে নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠিত হয় বিধায় শাসনবিভাগ সর্বদাই আইনসভার নিকট দায়িত্বশীল থাকে। শাসন ক্ষমতার প্রকৃত অধিকারী মন্ত্রিসভার কর্মকাণ্ডে আইনসভার সংখ্যাগরিষ্ঠের অভিমত প্রতিফলিত হয়। সরকার তার সকল কাজের জন্য প্রত্যক্ষভাবে আইনসভার কাছে এবং চূড়ান্তভাবে জনগণের বা নির্বাচকমণ্ডলীর কাছে দায়িত্বশীল থাকে । পরিশেষে বলা যায়, সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে সংসদীয় সরকারই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জনপ্রতিনিধি তথা জনগণের নিকট দায়বদ্ধ থাকে। তাই একথা বলা যায়, সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার অধিক দায়িত্বশীল।
HSCCivics 1st PaperChittagong 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।