আইনবিভাগ প্রণীত আইন অনুসারে সরকারের যে বিভাগ দেশ পরিচালনা করে তাকে শাসনবিভাগ বলে। আর এ বিভাগের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে এবং যথাসময়ে পালন করাই হলো শাসন বিভাগের দায়িত্বশীলতা।
শাসন বিভাগ রাষ্ট্রের মস্তিষ্কস্বরূপ। এ বিভাগকে ঘিরেই সমগ্র শাসনতন্ত্র পরিচালিত হয়। তাই এ বিভাগের কাজ যেমন বেশি, দায়িত্বশীলতাও বেশি। শাসন বিভাগকে রাষ্ট্রের আইন সংক্রান্ত, বিচার সংক্রান্ত, অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থসংক্রান্ত জনকল্যাণমূলক, সামরিক কার্যাবলিসহ নানা কাজ করতে হয়। এজন্য শাসন বিভাগে নিয়োজিত কর্তাব্যক্তিদের নির্ধারিত কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হয়। আর দায়িত্বশীল ব্যক্তিরাই তাদের কাজ সুষ্ঠুভাবে করতে পারেন। আর তাদের দায়িত্বশীলতার ওপর দেশ ও জাতির মঙ্গল নির্ভর করে।