শেয়ারFacebookWhatsApp

সরকার কী?

উত্তর: সরকার হচ্ছে সার্বভৌম রাষ্ট্রের এমন সংগঠন, যার মাধ্যমে রাষ্ট্রীয় আইন, বিধি প্রয়োগ ও শাসন কাজ পরিচালিত হয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সরকার কী?

উদ্দীপক

'P” একটি ক্ষুদ্র রাষ্ট্র। এই রাষ্ট্রে একটিমাত্র কেন্দ্রীয় সরকার বিদ্যমান। অপরদিকে 'QQ^{\prime} একটি বৃহৎ রাষ্ট্র। তার অনেকগুলো অঞ্চল রয়েছে। ইচ্ছা করলেও 'QQ^{\prime} দেশের কেন্দ্রীয় সরকার আঞ্চলিক সরকারের ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারে না।

Dinajpur · 2019

উত্তর

সরকার হচ্ছে সার্বভৌম রাষ্ট্রের এমন সংগঠন, যার মাধ্যমে রাষ্ট্রীয় আইন, বিধি প্রয়োগ ও শাসন কাজ পরিচালিত হয়।

উত্তর

যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে তাকে সংসদীয় সরকার বলে। সংসদীয় শাসনব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন। সরকার পরিচালনার প্রকৃত ক্ষমতা থাকে আইনসভার আস্থাভাজন মন্ত্রিসভার হাতে। প্রধানমন্ত্রী হচ্ছেন মন্ত্রিসভার নেতা, সংগঠক ও সরকার প্রধান।

উত্তর

উদ্দীপকে 'PP^{\prime} দেশে এককেন্দ্রিক সরকারব্যবস্থা বিদ্যমান। এককেন্দ্রিক সরকার হচ্ছে এমন এক ব্যবস্থা যেখানে সকল ক্ষমতা সংবিধানের মাধ্যমে একটি কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। এককেন্দ্রিক শাসনব্যবস্থার যেসব গুণের কথা উল্লেখ করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো, এতে ক্ষমতার বিভক্তিকরণ না থাকায় ক্ষমতা বিভাজন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয় না। একটি একক অখণ্ড জাতীয় নীতির জন্য সরকার প্রকৃত অর্থে ক্ষমতাসম্পন্ন ও শক্তিশালী হয়। এককেন্দ্রিক সরকারব্যবস্থায় শক্তিশালী সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এককেন্দ্রিক সরকারব্যবস্থার অন্যতম গুণ হলো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। রাষ্ট্রীয় ক্ষমতা একটি কেন্দ্র থেকে পরিচালিত হয় বলে বলিষ্ঠ ও দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। ক্ষুদ্র রাষ্ট্রগুলোর জন্য এককেন্দ্রিক সরকারব্যবস্থা বিশেষভাবে উপযোগী। ক্ষুদ্র রাষ্ট্রে সরকার পরিচালনার ক্ষেত্রে এককেন্দ্রিক ব্যবস্থা দক্ষতা ও উৎকর্ষতার প্রকাশ ঘটাতে পারে। এককেন্দ্রিক শাসনব্যবস্থার অন্যতম গুণ হলো এর ব্যয় সংকোচন। এককেন্দ্রিক শাসনব্যবস্থায় সারা দেশে একই ধরনের আইন চালু থাকায় প্রশাসনিক জটিলতা অপেক্ষাকৃত কম হয়। এছাড়া অভিন্ন আইনের মাধ্যমে প্রশাসন পরিচালিত হওয়ায় এটি অনেক সুদৃঢ় হয়। এককেন্দ্রিক সরকারে নাগরিকদের আনুগত্য একটি মাত্র কেন্দ্রীয় সরকারের কাছে প্রদর্শন করতে হয়। এখানে আঞ্চলিকতার কোনো গুরুত্ব নেই । তাই দৃঢ় জাতীয় সংহতি প্রতিষ্ঠিত হয়।

উত্তর

'QQ^{\prime} দেশে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান। কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। উদ্দীপকে দেখা যায়, 'QQ^{\prime} একটি বৃহৎ রাষ্ট্র। তার অনেকগুলো অঞ্চল রয়েছে। কেন্দ্রীয় সরকার আঞ্চলিক সরকারের ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারে না। এসব বিষয় 'QQ^{\prime} রাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থাকেই ইঙ্গিত করে। তবে যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থাকে সফল করার জন্য কতগুলো শর্ত রয়েছে। যেমন- যুক্তরাষ্ট্রীয় মনোভাব ব্যতীত যুক্তরাষ্ট্রের সাফল্য সম্ভব নয়। ভৌগোলিক নৈকট্য যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার অন্যতম শর্ত। ভৌগোলিক নৈকট্য ছাড়া বিভিন্ন প্রদেশের অধিবাসীদের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব হয় না। যুক্তরাষ্ট্রীয় সরকারের অন্যতম শর্ত হলো ভাষা, সাংস্কৃতিক ও ধর্মীয় ঐক্য, দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা যেগুলোকে যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার অন্যতম শর্ত বলে অনেকে মতপ্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের সাফল্যের অন্যতম প্রধান শর্ত হলো সংবিধানের প্রাধান্য। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার স্রষ্টা সংবিধান। সৎ, দেশপ্রেমিক ও সুযোগ্য নেতৃত্ব ছাড়া যুক্তরাষ্ট্র সফল হয় না। এছাড়াও সুস্থ দলব্যবস্থা, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, উপযুক্ত শিক্ষার বিস্তার ও রাজনৈতিক চেতনা, আর্থিক সামর্থ্য প্রভৃতি যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার সফলতার অন্যতম শর্ত। পরিশেষে বলা যায়, যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের সবচেয়ে বড় শক্তি হলো সুশিক্ষিত, সচেতন, দায়িত্বশীল নাগরিকবৃন্দ এবং তাদের যথাযথভাবে পরিচালিত করার জন্য সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব। তাই একথা সত্য যে, সুনাগরিক এবং যোগ্য নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সাফল্যের জন্য অপরিহার্য শর্ত ।
HSCCivics 1st PaperDinajpur 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।