শেয়ারFacebookWhatsApp

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝ?

উত্তর: ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে সরকারের তিনটি বিভাগ যথা: আইন, শাসন ও বিচার বিভাগের ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করাকে বোঝায়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী প্রতিটি বিভাগ তার নিজস্ব কর্মক্ষেত্রের মধ্যে স্বাধীন থাকবে। এক বিভাগ অন্য বিভাগের কাজে বাধা প্রদান বা হস্তক্ষেপ করবে না। এই নীতি অনুসারে আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ সেসব আইন কার্যকর করবে এবং বিচার বিভাগ সেসব আইনের ব্যাখ্যা দান এবং বিভিন্ন মামলায় প্রয়োগ করবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল উদ্দেশ্য হলো জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝ?

উদ্দীপক

থাই হাতু ও এন্ডারসন একই অফিসে কাজ করেন। হাতুর দেশের সরকার প্রধান আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে নির্বাচিত হন। তিনি এবং তাঁর মন্ত্রিপরিষদ আইনসভার নিকট জবাবদিহি করেন। এখানে আইনসভার একজন সদস্য মন্ত্রিসভার সদস্য হতে পারেন। রাষ্ট্রপতি নয়, সরকার প্রধানই প্রকৃত ক্ষমতা চর্চা করেন। আবার এন্ডারসনের দেশের সরকার প্রধান প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। তিনি সরাসরি তার কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করেন। এখানে আইনসভার কোনো সদস্য শাসন বিভাগের সদস্য নয়। তবে সরকারের যে কোনো আয়-ব্যয়ের বিল আইনসভায় পাস করতে হয়।

Comilla · 2019

উত্তর

বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ।

উত্তর

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে সরকারের তিনটি বিভাগ যথা: আইন, শাসন ও বিচার বিভাগের ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করাকে বোঝায়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী প্রতিটি বিভাগ তার নিজস্ব কর্মক্ষেত্রের মধ্যে স্বাধীন থাকবে। এক বিভাগ অন্য বিভাগের কাজে বাধা প্রদান বা হস্তক্ষেপ করবে না। এই নীতি অনুসারে আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ সেসব আইন কার্যকর করবে এবং বিচার বিভাগ সেসব আইনের ব্যাখ্যা দান এবং বিভিন্ন মামলায় প্রয়োগ করবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল উদ্দেশ্য হলো জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মি. 'ক' এর আচরণ সংসদীয় শাসনব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার কাছে দায়ী থাকে তাকে মন্ত্রিপরিষদশাসিত বা সংসদীয় সরকার বলে। এ সরকারব্যবস্থায় একজন নিয়মতান্ত্রিক অর্থাৎ অলঙ্কারিক রাষ্ট্রপ্রধান থাকেন। সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা থাকে সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্যান্য সব কাজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করেন । জাতীয় নির্বাচনে আইনসভার সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল মন্ত্রিসভা গঠন করে। সে দলের আস্থাভাজন ব্যক্তি হন প্রধানমন্ত্রী। তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্য থেকে মন্ত্রীদের নিয়োগ ও তাদের দপ্তর বণ্টন করেন। এ মন্ত্রিসভা যতক্ষণ পর্যন্ত আইনসভার আস্থাভাজন থাকবে, ততক্ষণ শাসনক্ষমতা পরিচালনা করতে পারবে। আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভা তথা সরকার পদত্যাগ করবে। মন্ত্রিসভার সদস্যরা তাদের কাজের জন্য আইনসভার কাছে জবাবদিহি করেন। উদ্দীপকে দেখা যায়, মি. ক একটি প্রতিষ্ঠানের প্রধান। তিনি তার সহকর্মীদের পরামর্শক্রমে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। তিনি তার সকল কাজে প্রতিষ্ঠানের সদস্যদের নিকট জবাবদিহি করেন। এ বৈশিষ্ট্যটি সংসদীয় শাসনব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। অতএব বলা যায়, মি. 'ক' এর আচরণ সংসদীয় শাসনব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ।

উত্তর

থাই হাতুর দেশে সংসদীয় তথা মন্ত্রিপরিষদ শাসিত এবং এন্ডারসনের দেশে রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। এ দু'টি সরকার ব্যবস্থার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য রয়েছে। উদ্দীপকে বর্ণিত হাতুর দেশের সরকারব্যবস্থার বৈশিষ্ট্যাবলি সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত এবং এন্ডারসনের দেশের সরকারব্যবস্থার বৈশিষ্ট্যাবলি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার অনুরূপ। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মধ্যে বেশকিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষ করা যায়। সাদৃশ্যের ক্ষেত্রে দেখা যায়, দু'টি সরকারব্যবস্থাই গণতান্ত্রিক । ফলে সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারে আইনের শাসনকে প্রাধান্য দেওয়া হয়, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটে এবং প্রচার মাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে। এছাড়া এ দু'টি সরকারব্যবস্থায় জনমতের প্রাধান্য প্রতিফলিত হয় এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের শাসন কায়েম হয়। বৈসাদৃশ্যের ক্ষেত্রে দেখা যায়, সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের ভোটে নির্বাচিত সংসদের হাতে ন্যস্ত থাকে। আর প্রধানমন্ত্রী হন দেশের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারী। অন্যদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি | সর্বময় ক্ষমতার অধিকারী। সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিপরিষদ তার যাবতীয় কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি সাধারণত তার কাজের জন্য আইনসভার কাছে দারী থাকেন না। তার দায়বদ্ধতা থাকে জনগণের কাছে। সংসদীয় সরকার যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। এ সরকারব্যবস্থায় আইনসভাকে না জানিয়ে সাধারণত জরুরি প্রয়োজনের সময়ও সিদ্ধান্ত নেওয়া যায় না এবং এ সরকারের বিভাগগুলো একত্রিত থাকে। অন্যদিকে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা অপেক্ষাকৃত স্থায়ী। এ সরকার ব্যবস্থায় দেশের চরম সংকটকালে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় । এছাড়া এ সরকারের বিভাগগুলো পৃথক থাকে । গণতান্ত্রিক সরকার ব্যবস্থার অন্যতম দু'টি দিক হলো সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। এ দুটি সরকারব্যবস্থার মধ্যে উল্লিখিত সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো লক্ষ করা যায়।
HSCCivics 1st PaperComilla 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।