শেয়ারFacebookWhatsApp

একনায়কতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লিখ।

উত্তর: একনায়কতন্ত্রের দু'টি বৈশিষ্ট্য হলো- ১. এক ব্যক্তির শাসন এবং ২. একদলীয় শাসন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

একনায়কতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লিখ।

উদ্দীপক

রাষ্ট্রপতি সরকারের একটি বিভাগের ব্যক্তিবর্গকে নিয়োগ দিতে পারেন। তাদের বিজ্ঞতা, সাহসিকতা ও সততার ওপর ওই বিভাগের | স্বাধীনতা নির্ভর করে। সেই সাথে প্রয়োজন তাদের জন্য উপযুক্ত বেতন, ভাতাদি, পদোন্নতি এবং সামাজিক মর্যাদা। আইনগতভাবে ক্ষমতার স্বতন্ত্রীকরণ না থাকলে উক্ত বিভাগ ব্যক্তিস্বাধীনতা ও ন্যায়বিচার সংরক্ষণ করতে পারে না।

Comilla · 2019

উত্তর

একনায়কতন্ত্রের দু'টি বৈশিষ্ট্য হলো- ১. এক ব্যক্তির শাসন এবং ২. একদলীয় শাসন।

উত্তর

কোনো রাষ্ট্রের আইনসভা যখন দু'টি ভিন্ন রকম পরিষদ বা কক্ষ নিয়ে গঠিত হয় তখন তাকে দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলে। দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা সর্বজনীন ভোটাধিকার, আংশিক মনোনয়ন কিংবা উত্তরাধিকার সূত্রে গঠিত হয়। এ ধরনের আইনসভা নিম্নকক্ষ ও উচ্চকক্ষের সমন্বয়ে গঠিত হয়।

উত্তর

উদ্দীপকে সরকারের বিচার বিভাগকে ইঙ্গিত করা হয়েছে, যার গঠন স্তরভিত্তিক। উদ্দীপকে বর্ণিত হয়েছে, রাষ্ট্রপতি সরকারের একটি বিভাগের ব্যক্তিবর্গকে নিয়োগ দিতে পারেন। এ ধরনের ব্যক্তিবর্গের বিজ্ঞতা, সাহসিকতা ও সততার উপর উক্ত বিভাগের স্বাধীনতা নির্ভর করে। উদ্দীপকের এসব তথ্য বিচার বিভাগকেই নির্দেশ করে। বিচার বিভাগের গঠনের ক্ষেত্রে রাষ্ট্রভেদে মিল ও অমিল উভয়ই পরিলক্ষিত হয়। তবে সাধারণত বিচার বিভাগের গঠন নিম্নরূপ হয়ে থাকে— বিচার বিভাগের গঠন স্তরভিত্তিক। নিম্ন স্তরের আদালতের ওপরে রয়েছে মধ্যম স্তরের আদালত। এ ধরনের আদালতে অপেক্ষাকৃত বড় দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচারকার্য সম্পন্ন হয়ে থাকে। এছাড়া নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল মামলার বিচারকার্য মধ্যম স্তরের আদালতেই সম্পন্ন হয়। মধ্যম স্তরের আদালতের ওপরে অবস্থানরত রাষ্ট্রের উচ্চ আদালত সর্বোচ্চ বিচারালয়ের ভূমিকা পালন করে। এ আদালত রাষ্ট্রের সংবিধানের ব্যাখ্যা, সাংবিধানিক বিরোধ মীমাংসা এবং সংবিধান রক্ষকের ভূমিকা পালন করে, নিম্ন আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ ও নির্দেশনা দান করে এবং মধ্যম স্তরের আদালতের রায়ের আপিলের মীমাংসা করে থাকে। উচ্চ আদালত শাসন বিভাগকে প্রয়োজনীয় পরামর্শও দান করে থাকে। অর্থাৎ নিম্ন স্তরের আদালত, মধ্যম স্তরের আদালত এবং উচ্চ আদালতের সমন্বয়ে বিচার বিভাগ গঠিত হয়।

উত্তর

“আইনের শাসন প্রতিষ্ঠায় উক্ত বিভাগ তথা বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম” কথাটি যথার্থ। আইনের শাসন অর্থ হলো আইনের প্রাধান্য স্বীকার করা এবং আইনানুযায়ী শাসন করা । এ অনুযায়ী আইনের দৃষ্টিতে সকলে সমান এবং সকলের জন্য একই প্রকার আইন প্রযোজ্য। আইনের শাসনকে বলা যায় নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ। আইনের শাসন প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিচার বিভাগ। বিচার বিভাগ রাষ্ট্রের প্রচলিত আইন অনুসারে বিচার কার্যক্রম পরিচালনা করে। রাষ্ট্রীয় আইনের বৈশিষ্ট্য হলো এটি সকল নাগরিকের জন্য সমভাবে প্রযোজ্য হয়। তাই “আইনের দৃষ্টিতে সকলে সমান” এই বিষয়টি বিচার বিভাগের কাজে বাস্তবরূপ লাভ করে। বিচারকার্য পরিচালনা করতে গিয়ে বিচারকরা অনেক সময় প্রচলিত আইনকে যথেষ্ঠ স্পষ্ট মনে করেন না । তাই তারা আইনের ব্যাখ্যার মাধ্যমে নতুন আইন সৃষ্টি করেন এবং আইনের শাসনকে সুনিশ্চিত করেন। বিচার বিভাগ নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণ করে থাকে। কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তিনি বিচার বিভাগের দ্বারস্থ হতে পারেন এবং রিট আবেদন করতে পারেন। কোনো নাগরিক যদি নিম্ন আদালতের রায়ে সন্তুষ্ট না হন তবে তিনি উচ্চ আদালতে আপিল করতে পারেন। তাছাড়া বিচার বিভাগ সুয়োমোটো রুল জারি করে নাগরিকের অধিকার রক্ষায় ভূমিকা রাখে। বিচার বিভাগের এসব কাজ আইনের শাসন রক্ষায় অপরিহার্য ভূমিকা রাখে। উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায়, মূলত বিচার বিভাগের কাজের মধ্য দিয়েই কোনো রাষ্ট্রে আইনের শাসন সুনিশ্চিত হয়। তাই বলা যায়, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম।
HSCCivics 1st PaperComilla 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।