শেয়ারFacebookWhatsApp

আব্রাহাম লিংকনের গণতন্ত্রের সংজ্ঞাটি লেখ।

উত্তর: গণতন্ত্রের সংজ্ঞায় আব্রাহাম লিংকন বলেন, গণতন্ত্র হলো জনগণের কল্যাণের জন্য জনগণের দ্বারা পরিচালিত জনপ্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

আব্রাহাম লিংকনের গণতন্ত্রের সংজ্ঞাটি লেখ।

Dhaka · 2017

উত্তর

গণতন্ত্রের সংজ্ঞায় আব্রাহাম লিংকন বলেন, গণতন্ত্র হলো জনগণের কল্যাণের জন্য জনগণের দ্বারা পরিচালিত জনপ্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা।

উত্তর

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করে নাগরিক স্বাধীনতা রক্ষা করে। সরকারের সকল ক্ষমতা একজন ব্যক্তির হাতে থাকলে সে ব্যক্তি স্বেচ্ছাচারী শাসকে পরিণত হতে পারে। ক্ষমতা স্বতন্ত্রীকরণের মাধ্যমে সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা বিভিন্ন ব্যক্তির ওপর ন্যস্ত হয়। এতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির দায়বদ্ধতা থাকে। তাই তারা ক্ষমতার অপব্যবহার না করে জনগণের অধিকার রক্ষায় সচেষ্ট হয়। এছাড়া নাগরিক স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন বিচার বিভাগের স্বাধীনতা। আর ক্ষমতার স্বতন্ত্রীকরণের মাধ্যমেই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যায়। এভাবেই ক্ষমতার স্বতন্ত্রীকরণ নাগরিক স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে।

উত্তর

শব্দগত অর্থে যুক্তরাষ্ট্র বলতে কয়েকটি রাষ্ট্রের মিলন বা সন্ধিকে বোঝায়। আর যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কেন্দ্র ও প্রদেশসমূহের মধ্যে সাংবিধানিকভাবে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে গঠিত সরকারকে বোঝায়। 'ক' রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান। যুক্তরাষ্ট্রীয় সরকার কাঠামোতে একাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে সরকার গঠন করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। ফলে প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় সরকারই মৌলিক ক্ষমতার অধিকারী হয় এবং স্ব স্ব ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র থেকে দেশ পরিচালনা করে। 'ক' রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো এ ধরনের সরকারেরই ইঙ্গিত দিচ্ছে। 'ক' রাষ্ট্রের ক্ষেত্রে চারটি বৈশিষ্ট্যের উল্লেখ করা হয়েছে। যেমন- কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার বিদ্যমান, প্রত্যেক প্রদেশ স্বায়ত্তশাসিত, দেশ রক্ষা ও পররাষ্ট্র কেন্দ্রের কাজ এবং সাংবিধানিকভাবে দায়িত্ব বণ্টন। যুক্তরাষ্ট্রীয় সরকারের ক্ষেত্রেও দেখা যায়, এখানে দ্বৈত সরকার ব্যবস্থা বিদ্যমান। যথা: কেন্দ্রীয় এবং প্রাদেশিক। আবার দেশ রক্ষা, পররাষ্ট্র সংক্রান্ত যাবতীয় কাজ কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে থাকে। এ সরকারের সকল দায়িত্ব সাংবিধানিকভাবে বণ্টন করা হয়। ভারত, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, রাশিয়া প্রভৃতি রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। সুতরাং 'ক' রাষ্ট্রের বৈশিষ্ট্য বিচারে বলা যায় সেখানে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান ।

উত্তর

ছকে বর্ণিত বৈশিষ্ট্য বিচারে 'ক' রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় এবং 'খ' রাষ্ট্রে এককেন্দ্রিক সরকারব্যবস্থা বিদ্যমান। এ দুটি সরকার কাঠামোর মধ্যে এককেন্দ্রিক সরকারব্যবস্থাকে আমি উত্তম বলে মনে করি।ভৌগোলিকভাবে ক্ষমতা বণ্টনের নীতি অনুযায়ী সরকারের দুটি ধরন হলো যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক। এককেন্দ্রিক সরকার বলতে এমন এক ধরনের শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে শাসন ক্ষমতা ভৌগোলিকভাবে বিভাজন করা হয়নি, বরং এখানে শাসন ক্ষমতা একক, অখণ্ড, অবিভাজ্য থেকে একটি কেন্দ্রীয় সরকার কর্তৃক পরিচালিত হয়। শাসনকার্যের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার কিছু ক্ষমতা ও দায়িত্ব স্থানীয় ও আঞ্চলিক সংস্থাসমূহের কাছে অর্পণ করে। তবে স্থানীয় শাসকগণ সম্পূর্ণভাবে তাদের কাজের জন্য কেন্দ্রের নিকট দায়বদ্ধ থাকে। ছকে বর্ণিত 'খ' রাষ্ট্রে এ ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান। অন্যদিকে, যুক্তরাষ্ট্রীয় সরকারে সাংবিধানিকভাবে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করে দেওয়া এবং উভয়ই স্বাধীন ও স্বতন্ত্র থাকে।উল্লিখিত দুটি সরকারব্যবস্থার মধ্যে এককেন্দ্রিক শাসনব্যবস্থা শক্তিশালী সরকার প্রতিষ্ঠায় সহায়ক। কারণ এটি অভিন্ন আইনের দ্বারা অখণ্ড নীতির ভিত্তিতে পরিচালিত হয় বিধায় শাসনকার্যে দৃঢ়তা প্রকাশ পায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দুটি সরকারের মধ্যে ক্ষমতা ভাগাভাগি এবং আলাদা নীতিতে পরিচালিত হয় বলে শাসনব্যবস্থা দুর্বল হয়ে থাকে। তাছাড়া এককেন্দ্রিক সরকারে জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়ে থাকে। এ ব্যবস্থায় জনগণের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি পায় এবং ঐক্য সুসংহত হয়। অন্যদিকে ক্ষমতার বিভাজন যুক্তরাষ্ট্রীয় সরকারকে দুর্বল করে তোলে, যা জাতীয় ঐক্য ও অগ্রগতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আবার এককেন্দ্রিক সরকার কেন্দ্রের একক সিদ্ধান্তে পরিচালিত হয়। ফলে দ্রুত, সময়োপযোগী এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর করা সম্ভব হয়। এ ব্যবস্থায় সরকারি ব্যয় কম হয় এবং এটি সাংগঠনিক দিক দিয়ে সরল প্রকৃতির হয়ে থাকে। একটি দেশের সুষম উন্নয়নে এ সরকারব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। অন্যদিকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ব্যয়বহুল, এখানে সাংগঠনিক জটিলতা রয়েছে। কেন্দ্র ও প্রদেশে ক্ষমতা ভাগাভাগি হয় বলে যেকোনো ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় না। সর্বোপরি এটি জরুরি অবস্থার জন্য সহায়ক নয়। উপর্যুক্ত আলোচনায় এটা প্রতীয়মান হয় যে, ছকে উল্লিখিত 'ক' এবং 'খ' রাষ্ট্রে বিদ্যমান যথাক্রমে যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সরকারের মধ্যে এককেন্দ্রিক সরকারব্যবস্থা অধিক উত্তম।
HSCCivics 1st PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।