ক্ষমতা স্বতন্ত্রীকরণ কীভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করে?
উত্তর: ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করে নাগরিক স্বাধীনতা রক্ষা করে। সরকারের সকল ক্ষমতা একজন ব্যক্তির হাতে থাকলে সে ব্যক্তি স্বেচ্ছাচারী শাসকে পরিণত হতে পারে। ক্ষমতা স্বতন্ত্রীকরণের মাধ্যমে সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা বিভিন্ন ব্যক্তির ওপর ন্যস্ত হয়। এতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির দায়বদ্ধতা থাকে। তাই তারা ক্ষমতার অপব্যবহার না করে জনগণের অধিকার রক্ষায় সচেষ্ট হয়। এছাড়া নাগরিক স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন বিচার বিভাগের স্বাধীনতা। আর ক্ষমতার স্বতন্ত্রীকরণের মাধ্যমেই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যায়। এভাবেই ক্ষমতার স্বতন্ত্রীকরণ নাগরিক স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
ক্ষমতা স্বতন্ত্রীকরণ কীভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করে?
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর