শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে সরকারের কোন বিভাগ 'নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে সরকারের বিচার বিভাগ নির্দেশ করে।সরকারের যে বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আইন বিভাগ প্রণীত আইনসমূহকে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে, অপরাধীর দন্ড বিধান করে থাকে তাকে বিচার বিভাগ বলে অভিহিত করা হয়। এটি সরকারের তিনটি বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিভাগ। নাগরিকের স্বাধীনতা ও অধিকারকে অক্ষুণ্ণ রাখার জন্য বিচার বিভাগ বিচারকার্য পরিচালনা করে। দেশের বিভিন্ন পর্যায়ের আদালতের সমন্বয়ে গঠিত সরকারের বিভাগ বিভাগ। বিচার বিভাগের দক্ষতা ও নিপুণতার ওপরই নির্ভর করে শাসনব্যবস্থার উৎকর্ষতা।উদ্দীপকের '?' চিহ্নিত স্থানের বিভাগটি নাগরিক অধিকার রক্ষা করে, অপরাধীকে শাস্তি ও নিরপরাধীকে মুক্তিদান এবং আইনের ব্যাখ্যা প্রদান করে। এরূপ বর্ণনায় স্পষ্ট হয়ে উঠে যে উক্ত বিভাগটি হলো সরকারের বিচার বিভাগ। কেননা, বিচার বিভাগ সংবিধান মেনে দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে নাগরিক অধিকার রক্ষা করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে সরকারের কোন বিভাগ 'নির্দেশ করে? ব্যাখ্য…

Dhaka · 2025

উত্তর

সরকারের আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ আইনকে কার্যকর করবে এবং বিচার বিভাগ উক্ত আইনের ব্যাখ্যা প্রদান করবে। এভাবে সরকারের তিনটি বিভাগ তাদের স্ব-স্ব কাজে ও বিভাগে নিয়োজিত থাকবে এবং এক বিভাগ অন্য কোনো বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। এরূপ নীতিই ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি।

উত্তর

শাসন বিভাগ শাসনকার্য পরিচালনা করার পাশাপাশি বিচারসংক্রান্ত ক্ষমতাও প্রয়োগ করে থাকে। অনেক রাষ্ট্রে শাসন বিভাগের প্রধান উচ্চ আদালতের বিচারপতিদের নিয়োগ দেন। আবার আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি তার দণ্ড হ্রাস, স্থগিত বা মওকুফ করতে পারেন। তাছাড়া শাসন বিভাগ বিশেষ প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করে প্রশাসনসংক্রান্ত বিভিন্ন মামলার বিচারকাজ করতে পারে।

উত্তর

উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে সরকারের বিচার বিভাগ নির্দেশ করে।সরকারের যে বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আইন বিভাগ প্রণীত আইনসমূহকে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে, অপরাধীর দন্ড বিধান করে থাকে তাকে বিচার বিভাগ বলে অভিহিত করা হয়। এটি সরকারের তিনটি বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিভাগ। নাগরিকের স্বাধীনতা ও অধিকারকে অক্ষুণ্ণ রাখার জন্য বিচার বিভাগ বিচারকার্য পরিচালনা করে। দেশের বিভিন্ন পর্যায়ের আদালতের সমন্বয়ে গঠিত সরকারের বিভাগ বিভাগ। বিচার বিভাগের দক্ষতা ও নিপুণতার ওপরই নির্ভর করে শাসনব্যবস্থার উৎকর্ষতা।উদ্দীপকের '?' চিহ্নিত স্থানের বিভাগটি নাগরিক অধিকার রক্ষা করে, অপরাধীকে শাস্তি ও নিরপরাধীকে মুক্তিদান এবং আইনের ব্যাখ্যা প্রদান করে। এরূপ বর্ণনায় স্পষ্ট হয়ে উঠে যে উক্ত বিভাগটি হলো সরকারের বিচার বিভাগ। কেননা, বিচার বিভাগ সংবিধান মেনে দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে নাগরিক অধিকার রক্ষা করে।

উত্তর

সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লিখিত বিভাগের অর্থাৎ বিচার বিভাগের ভূমিকা অনস্বীকার্য।একটি রাষ্ট্রে সুশাসন কেবল তখনই প্রতিষ্ঠা সম্ভব যখন বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে, আইনের শাসন বজায় রাখে এবং নাগরিকদের অধিকার রক্ষা নিশ্চিত করে। বিচার বিভাগের কার্যকর ভূমিকা রাষ্ট্রে ন্যায়বিচার, নিরাপত্তা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় সহায়ক হয়। এটি গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করে এবং শাসনব্যবস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করে।বিচার বিভাগ আইনের ব্যাখ্যা ও প্রয়োগের মাধ্যমে অপরাধীকে শান্তি দেয়, নিরপরাধীকে মুক্তি দেয় এবং নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করে। সুশাসনের জন্য আইনের শাসন অপরিহার্য, আর তা নিশ্চিত করতে বিচার বিভাগ অপরিহার্য প্রতিষ্ঠান। বিচার বিভাগের ব্যাখ্যার মাধ্যমে আইনের অস্পষ্টতা দূর হয় এবং ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়, যা সুশাসনের মৌলিক শর্ত। বিচার বিভাগ সরকার বা আইন বিভাগের সংবিধানবিরোধী কার্যক্রমকে পর্যালোচনা করে এবং প্রয়োজনে বাতিল করে দেয়, ফলে রাষ্ট্রের ক্ষমতা স্বেচ্ছাচারিতায় রূপ নেয় না। পাশাপাশি বিচার বিভাগ মৌলিক অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান নিয়ে নাগরিকদের স্বাধীনতা রক্ষায় সক্রিয় থাকে। এসব কাজের মাধ্যমে বিচার বিভাগ শুধু বিচার প্রদান করে না, বরং প্রশাসনিক ভারসাম্য ও নৈতিক শাসনের পথ সুগম করে।সবশেষে বলা যায়, বিচার বিভাগ সুশাসনের জন্য এক অবিচ্ছেদ্য অংশ, যা ন্যায়, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করে একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে কার্যকর ও জবাবদিহিমূলক করে তোলে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।