শেয়ারFacebookWhatsApp

সরকারের পরিপূর্ণতা শীর্ষক সুখন স্যারের বক্তব্যের যথার্থতা নিরূপণ কর।

উত্তর: সরকারের পরিপূর্ণতা শীর্ষক সুখন স্যারের বক্তব্যটি হলো-সরকারের অপরিহার্য তিনটি বিভাগের সমন্বয়ের মাধ্যমে একটি রাষ্ট্রের পরিপূর্ণতা ফুটে ওঠে।- এ মন্তব্যটি যথার্থ।যেকোনো দেশের সরকার এর তিনটি অঙ্গ নিয়ে প্রতিষ্ঠা লাভ করে। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। এ তিনটি বিভাগের সরব উপস্থিতি এবং কার্যকর ভূমিকার মাধ্যমে রাষ্ট্রীয় কার্যাবলি পরিপূর্ণতা লাভ করে।আইন বিভাগের মূল কাজ হলো নতুন আইন প্রণয়ন ও পুরোনো আইন সংশোধন করা। শাসন বিভাগের মূল কাজ হলো আইনানুসারে শাসনকাজ পরিচালনা করা। আর বিচার বিভাগের মূল কাজ হলো আইনের যথাযথ প্রয়োগ, বিচার কাজ সম্পাদন ও নাগরিকরা অধিকার বঞ্চিত হলে তা দেখা। এ তিন বিভাগের ক্ষমতা ও কার্যাবলির মূল উৎস হলো সংবিধান।সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। সংবিধানের এ সর্বোচ্চ মর্যাদা রক্ষার ভার বিচার বিভাগের ওপর ন্যস্ত। আইন বিভাগ সংবিধানের পরিপন্থি আইন প্রণয়ন করলেও বিচার বিভাগ তাকে সংবিধান বিরোধী বলে বাতিল করে দিতে পারে। তাছাড়া সংবিধানের কোনো অস্পষ্টতা থাকলেও তা ব্যাখ্যা দিয়ে থাকে বিচার বিভাগ। বিচার বিভাগ নাগরিক অধিকারের রক্ষক হিসেবে কাজ করে। অধিকাংশ ক্ষেত্রে নাগরিক অধিকার লঙ্ঘিত হয় শাসন বিভাগের মাধ্যমে। এক্ষেত্রেও বিচার বিভাগ শাসন বিভাগকে নাগরিক অধিকার রক্ষায় বাধ্য করে থাকে। আইন, শাসন ও বিচার বিভাগের মধ্যকার সুসম্পর্কের মধ্য দিয়েই রাষ্ট্রে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠিত হয়। আলোচনা শেষে তাই বলা যায়, একটি রাষ্ট্র হলো আইন, শাসন ও বিচার বিভাগের কার্যাবলির প্রতিফলিত রূপ। এ তিন বিভাগের যথাযথ সমন্বয় ও কার্যকরী পদক্ষেপের ওপর সরকারের সফলতা নির্ভর করে। সুতরাং বলা যায়, প্রশ্নোল্লিখিত মন্তব্যটি যথার্থ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সরকারের পরিপূর্ণতা শীর্ষক সুখন স্যারের বক্তব্যের যথার্থতা নিরূপণ কর।

উদ্দীপক

শিক্ষক জনাব সুখন আহমেদ ক্লাসে খুব ভালো পড়ান। তিনি অন্যকে যেকোনো বিষয় সুন্দর এবং সহজভাবে বুঝিয়ে দিতে পারেন। একদিন তিনি ক্লাসে রাষ্ট্রের গঠন সম্পর্কে আলোচনা করতে গিয়ে সরকারের তিনটি বিভাগের কথা উল্লেখ করেন, যার মধ্যে একটি বিভাগ জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত এবং অন্য দুটি বিভাগের কার্যাবলি নিয়ন্ত্রণের ভূমিকা রাখে। তিনি বলেন, সরকারের অপরিহার্য তিনটি বিভাগের সমন্বয়ের মাধ্যমে একটি রাষ্ট্রের পরিপূর্ণতা ফুটে উঠে।

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

সংসদীয় ব্যবস্থার সরকারপ্রধান হলেন প্রধানমন্ত্রী।

উত্তর

যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে, তাকে সংসদীয় সরকার বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা বলে। এ ধরনের শাসনব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন। সরকার পরিচালনায় প্রকৃত ক্ষমতা থাকে আইনসভার আস্থাভাজন মন্ত্রিসভার হাতে। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার নেতা ও সরকারপ্রধান। মন্ত্রিসভার সদস্যগণ ব্যক্তিগত ও যৌথভাবে তাদের কাজের জন্য সরকারের নিকট দায়ী থাকেন। আইনসভা অনাস্থা প্রকাশ করলে মন্ত্রিসভা পদত্যাগ করবে। উদাহরণস্বরূপ বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া প্রভৃতি দেশের কথা বলা যায়।

উত্তর

সুখন স্যারের বক্তব্য সরকারের আইন বিভাগের কথা উঠে এসেছে।আইন বিভাগ রাষ্ট্র ও সরকারের প্রাণ। রাষ্ট্র ও সরকারব্যবস্থাভেদে বিশ্বে এই বিভাগের গঠনে আছে স্বতন্ত্র। যেমন কোথাও আইন বিভাগ এক কক্ষবিশিষ্ট যেমন, বাংলাদেশ। আবার কোথাও দ্বিকক্ষবিশিষ্ট যেমন যুক্তরাষ্ট্র। দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার একটিকে নিম্নকক্ষ অপরটিকে উচ্চকক্ষ বলা হয়। আইনসভার সদস্যগণ প্রায় সব রাষ্ট্রেই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। তবে এর সদস্য সংখ্যা রাষ্ট্রভেদে ভিন্ন ভিন্ন যেমন বাংলাদেশের আইনসভার সদস্য সংখ্যা ৩৫০। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ, মার্কিন যুক্তরাষ্ট্রে আইনসভার নাম কংগ্রেস। আইনসভায় স্পিকার, ডেপুটি স্পিকার, সরকার দলীয় নেতা, উপনেতাসহ বিভিন্ন পদ থাকে। এটির কার্যালয়ের নামও বিভিন্ন দেশে বিভিন্ন। যেমন- বাংলাদেশের আইনসভার কার্যালয়ের নাম 'জাতীয় সংসদ ভবন', আমেরিকার কংগ্রেসের কার্যালয়ের নাম 'Capital House.House^{\prime}. আইনসভার কার্যকাল সংবিধান দ্বারা নির্দিষ্ট। বাংলাদেশের জাতীয় সংসদের মেয়াদ পাঁচ বছর। যুক্তরাষ্ট্রের দুই কক্ষের মোট সদস্য ৫৩৫ জন।

উত্তর

সরকারের পরিপূর্ণতা শীর্ষক সুখন স্যারের বক্তব্যটি হলো-সরকারের অপরিহার্য তিনটি বিভাগের সমন্বয়ের মাধ্যমে একটি রাষ্ট্রের পরিপূর্ণতা ফুটে ওঠে।- এ মন্তব্যটি যথার্থ।যেকোনো দেশের সরকার এর তিনটি অঙ্গ নিয়ে প্রতিষ্ঠা লাভ করে। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। এ তিনটি বিভাগের সরব উপস্থিতি এবং কার্যকর ভূমিকার মাধ্যমে রাষ্ট্রীয় কার্যাবলি পরিপূর্ণতা লাভ করে।আইন বিভাগের মূল কাজ হলো নতুন আইন প্রণয়ন ও পুরোনো আইন সংশোধন করা। শাসন বিভাগের মূল কাজ হলো আইনানুসারে শাসনকাজ পরিচালনা করা। আর বিচার বিভাগের মূল কাজ হলো আইনের যথাযথ প্রয়োগ, বিচার কাজ সম্পাদন ও নাগরিকরা অধিকার বঞ্চিত হলে তা দেখা। এ তিন বিভাগের ক্ষমতা ও কার্যাবলির মূল উৎস হলো সংবিধান।সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। সংবিধানের এ সর্বোচ্চ মর্যাদা রক্ষার ভার বিচার বিভাগের ওপর ন্যস্ত। আইন বিভাগ সংবিধানের পরিপন্থি আইন প্রণয়ন করলেও বিচার বিভাগ তাকে সংবিধান বিরোধী বলে বাতিল করে দিতে পারে। তাছাড়া সংবিধানের কোনো অস্পষ্টতা থাকলেও তা ব্যাখ্যা দিয়ে থাকে বিচার বিভাগ। বিচার বিভাগ নাগরিক অধিকারের রক্ষক হিসেবে কাজ করে। অধিকাংশ ক্ষেত্রে নাগরিক অধিকার লঙ্ঘিত হয় শাসন বিভাগের মাধ্যমে। এক্ষেত্রেও বিচার বিভাগ শাসন বিভাগকে নাগরিক অধিকার রক্ষায় বাধ্য করে থাকে। আইন, শাসন ও বিচার বিভাগের মধ্যকার সুসম্পর্কের মধ্য দিয়েই রাষ্ট্রে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠিত হয়। আলোচনা শেষে তাই বলা যায়, একটি রাষ্ট্র হলো আইন, শাসন ও বিচার বিভাগের কার্যাবলির প্রতিফলিত রূপ। এ তিন বিভাগের যথাযথ সমন্বয় ও কার্যকরী পদক্ষেপের ওপর সরকারের সফলতা নির্ভর করে। সুতরাং বলা যায়, প্রশ্নোল্লিখিত মন্তব্যটি যথার্থ।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।