শেয়ারFacebookWhatsApp

একনায়কতন্ত্র কী?

উত্তর: একনায়কতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকারব্যবস্থা যেখানে কোনো ব্যক্তি, সংস্থা, গোষ্ঠী বা দল সব রাজনৈতিক কাজকর্ম পরিচালনার ক্ষমতা লাভ করে এবং সব নাগরিকের কাছ থেকে আনুগত্য আদায় করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

একনায়কতন্ত্র কী?

উদ্দীপক

বিলাশ একটি বই পড়ে জানতে পারল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে একই ধরনের সরকারব্যবস্থা প্রচলিত রয়েছে। ক্ষমতা বণ্টনের নীতি অনুসারে এই দুই দেশের সরকার পরিচালনা পদ্ধতি ভিন্ন। বাংলাদেশে রাষ্ট্র প্রধান ও সরকার প্রধান ভিন্ন ব্যক্তি এবং আইন বিভাগ শক্তিশালী। অন্যদিকে যুক্তরাষ্ট্রে একই ব্যক্তি রাষ্ট্র প্রধান ও সরকার প্রধান এবং রাষ্ট্রপতি ক্ষমতাশালী ।

Dhaka · 2018

উত্তর

একনায়কতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকারব্যবস্থা যেখানে কোনো ব্যক্তি, সংস্থা, গোষ্ঠী বা দল সব রাজনৈতিক কাজকর্ম পরিচালনার ক্ষমতা লাভ করে এবং সব নাগরিকের কাছ থেকে আনুগত্য আদায় করে।

উত্তর

কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে যুক্তরাষ্ট্রীয় সরকার কাঠামোতে একাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে সরকার গঠন করা হয়। এ ধরনের সরকারব্যবস্থায় সংবিধান অনুযায়ী কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্ষমতা বিভাজন করে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার সাধারণ বিষয়সমূহ এবং অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক বিষয়সমূহ নিয়ন্ত্রণ করে। ফলে প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় সরকারই মৌলিক ক্ষমতার অধিকারী হয় এবং স্ব স্ব ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র থেকে দেশ পরিচালনা করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতির উদাহরণ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সরকারগুলো অর্থাৎ মন্ত্রিপরিষদ শাসিত এবং রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা হলো গণতান্ত্রিক সরকারব্যবস্থার দুটি ভিন্নরূপ । রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি সাধারণত জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হন। তিনি একই সাথে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান এবং এখানে একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকেন। তারা উভয়েই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। এক্ষেত্রে বিধান হলো সংসদ সদস্যদের ভোটে একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং তিনি সংসদ সদস্যদের মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী রাজনৈতিক দলের একজন সাংসদকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিবেন। রাষ্ট্রপতি এবং মন্ত্রিপরিষদ শাসিত উভয় ব্যবস্থার সরকার তাদের কাজের দায়বদ্ধতা রয়েছে। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় শাসক তার কাজের জন্য জনগণের কাছে দায়ী থাকেন। আর মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থায় শাসন কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদের কাজের জন্য জাতীয় সংসদের কাছে দায়ী থাকেন। তাই বলা যায়, রাষ্ট্রপতি এবং মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা গণতান্ত্রিক সরকারব্যবস্থার দুটি ভিন্নরূপ। উদ্দীপকে দেখা যায়, বিশাল একটি বই পড়ে জানতে পারল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে একই ধরনের সরকারব্যবস্থা প্রচলিত আছে। ক্ষমতার বণ্টনের নীতি অনুসারে এই দুই দেশের সরকার পরিচালনা পদ্ধতি ভিন্ন। অর্থাৎ বাংলাদেশের মন্ত্রিপরিষদ শাসিত এবং যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যামান। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের পরিচালক এবং সব ক্ষমতার অধিকারী। আর সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকে। বাংলাদেশের শাসন বিভাগ রাষ্ট্র পরিচালনা করে এবং আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। তাই বলা যায়, উদ্দীপকের উল্লিখিত সরকার ব্যবস্থা হলো গণতান্ত্রিক সরকার ব্যবস্থার দুটি ভিন্নরূপ।

উত্তর

থাই হাতুর দেশে সংসদীয় তথা মন্ত্রিপরিষদ শাসিত এবং এন্ডারসনের দেশে রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। এ দু'টি সরকার ব্যবস্থার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য রয়েছে। উদ্দীপকে বর্ণিত হাতুর দেশের সরকারব্যবস্থার বৈশিষ্ট্যাবলি সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত এবং এন্ডারসনের দেশের সরকারব্যবস্থার বৈশিষ্ট্যাবলি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার অনুরূপ। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মধ্যে বেশকিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষ করা যায়। সাদৃশ্যের ক্ষেত্রে দেখা যায়, দু'টি সরকারব্যবস্থাই গণতান্ত্রিক । ফলে সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারে আইনের শাসনকে প্রাধান্য দেওয়া হয়, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটে এবং প্রচার মাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে। এছাড়া এ দু'টি সরকারব্যবস্থায় জনমতের প্রাধান্য প্রতিফলিত হয় এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের শাসন কায়েম হয়। বৈসাদৃশ্যের ক্ষেত্রে দেখা যায়, সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের ভোটে নির্বাচিত সংসদের হাতে ন্যস্ত থাকে। আর প্রধানমন্ত্রী হন দেশের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারী। অন্যদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী। সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিপরিষদ তার যাবতীয় কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি সাধারণত তার কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকেন না। তার দায়বদ্ধতা থাকে জনগণের কাছে। সংসদীয় সরকার যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। এ সরকারব্যবস্থায় আইনসভাকে না জানিয়ে সাধারণত জরুরি প্রয়োজনের সময়ও সিদ্ধান্ত নেওয়া যায় না এবং এ সরকারের বিভাগগুলো একত্রিত থাকে। অন্যদিকে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা অপেক্ষাকৃত স্থায়ী। এ সরকার ব্যবস্থায় দেশের চরম সংকটকালে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় । এছাড়া এ সরকারের বিভাগগুলো পৃথক থাকে। গণতান্ত্রিক সরকার ব্যবস্থার অন্যতম দু'টি দিক হলো সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। এ দু'টি সরকারব্যবস্থার মধ্যে উল্লিখিত সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো লক্ষ করা যায়।
HSCCivics 1st PaperDhaka 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।