শেয়ারFacebookWhatsApp

বর্তমানে শাসন বিভাগের সদস্যরাই রাজনৈতিক নেতৃত্ব দেয়- ব্যাখ্যা করো।

উত্তর: শাসন বিভাগের সদস্যরা নিজ বিভাগ পরিচালনার পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও নেতৃত্ব দেন। সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী রাজনৈতিক দলের প্রধান হিসেবে আইনসভার ভেতরে ও বাইরে দলের নেতৃত্ব দিয়ে থাকেন। আবার তিনি দলীয় প্রধান হিসেবে দলের কর্মসূচি প্রণয়ন করেন এবং দলের অনুকূলে জনমত রাখার জন্যেও ভূমিকা রাখেন। এমনকি নির্বাচনে নিজ দলের পক্ষে প্রচারণা, পৃষ্ঠপোষকতা ও দলীয় শৃঙ্খলা রক্ষায় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় রাষ্ট্রপতিও উল্লিখিত দায়িত্ব পালন করেন। ফলে দেশের কোন অবস্থায় কী সিদ্ধান্ত নিতে হবে তার সব কিছুই শাসন বিভাগের শীর্ষ কর্মকর্তারা নির্ধারণ করেন। সুতরাং বলা যায়, শাসন বিভাগের সদস্যরাই রাজনৈতিক নেতৃত্ব দেন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

বর্তমানে শাসন বিভাগের সদস্যরাই রাজনৈতিক নেতৃত্ব দেয়- ব্যাখ্যা করো।

উদ্দীপক

'ক' একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এই রাষ্ট্রের একটি বিভাগ দুর্নীতি দমন বিষয়ক একটি আইন পাস করে। প্রতি অর্থবছরের শুরুতে সরকারের আয় ও ব্যয়ের হিসাব নির্ধারণ করে। দেশ ও জাতির প্রয়োজনে দেশটি ১৬ বার সংবিধান সংশোধন করেছে। তবে শাসন ও বিচার কার্যে এ বিভাগ তেমনটা হস্তক্ষেপ করে না।

Chittagong · 2017

উত্তর

আইনসভার প্রধান কাজ আইন প্রণয়ন করা।

উত্তর

শাসন বিভাগের সদস্যরা নিজ বিভাগ পরিচালনার পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও নেতৃত্ব দেন। সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী রাজনৈতিক দলের প্রধান হিসেবে আইনসভার ভেতরে ও বাইরে দলের নেতৃত্ব দিয়ে থাকেন। আবার তিনি দলীয় প্রধান হিসেবে দলের কর্মসূচি প্রণয়ন করেন এবং দলের অনুকূলে জনমত রাখার জন্যেও ভূমিকা রাখেন। এমনকি নির্বাচনে নিজ দলের পক্ষে প্রচারণা, পৃষ্ঠপোষকতা ও দলীয় শৃঙ্খলা রক্ষায় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় রাষ্ট্রপতিও উল্লিখিত দায়িত্ব পালন করেন। ফলে দেশের কোন অবস্থায় কী সিদ্ধান্ত নিতে হবে তার সব কিছুই শাসন বিভাগের শীর্ষ কর্মকর্তারা নির্ধারণ করেন। সুতরাং বলা যায়, শাসন বিভাগের সদস্যরাই রাজনৈতিক নেতৃত্ব দেন।

উত্তর

উদ্দীপকে দুর্নীতি দমন আইন প্রণয়নে আইনসভা বা আইন বিভাগ ভূমিকা পালন করেছে।উদ্দীপকে দেখা যাচ্ছে, 'ক' রাষ্ট্রটিতে সরকারের একটি বিভাগ দুর্নীতি দমন বিষয়ক আইন পাস করে, এ পর্যন্ত বিভাগটি দেশের বিভিন্ন প্রয়োজনে ১৬ বার সংবিধান সংশোধন করেছে। উল্লিখিত কার্যক্রম দ্বারা আইন বিভাগকেই নির্দেশ করা হয়েছে।সরকারের যে বিভাগ আইন প্রণয়ন, পরিবর্তন ও সংশোধন করে তাকে আইনবিভাগ বলে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আইনবিভাগ বা আইনসভার গুরুত্ব অপরিসীম। আইন বিভাগ যে আইন প্রণয়ন করে, শাসন বিভাগ সে আইন প্রয়োগ করে এবং বিচার বিভাগ সেই আইন অনুসারে বিচারকার্য সম্পন্ন করে। অর্থাৎ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনই হলো রাষ্ট্র পরিচালনার মূলভিত্তি। আইন বিভাগের সদস্যগণ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। তারা তাদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে দায়ী থাকেন। এজন্য জনস্বার্থ ও জনকল্যাণ বহির্ভূত কোনো আইন যাতে প্রণীত না হতে পারে সেদিকে তারা সতর্ক দৃষ্টি রাখেন। এর ফলে প্রশাসনিক স্তর থেকে শুরু করে সবক্ষেত্রেই দুর্নীতি কমে যায়, স্বেচ্ছাচারিতা দূর হয়, সর্বপোরি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।পরিশেষে বলা যায়, আধুনিক আইনসভার কার্যাবলি ব্যাপক। কার্যকর আইনসভার মাধ্যমেই একটি দেশে দুর্নীতি হ্রাস, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণ, জনকল্যাণমুখী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব।

উত্তর

উদ্দীপকে 'ক' রাষ্ট্রে সরকারের যে বিভাগটির কার্যক্রমকে নির্দেশ করা হয়েছে তা হচ্ছে আইন বিভাগ বা আইনসভা।আইন প্রণয়ন ছাড়াও আইনসভাকে আরো অনেক দায়িত্ব পালন করতে হয়। নিচে আইনসভার কার্যাবলি তুলে ধরা হলো-প্রথমত, আইন বিভাগের প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন। রাষ্ট্রীয় মূলনীতিগুলোকে সমুন্নত রেখে আইনসভা প্রচলিত আইনের কিংবা প্রথাগত বিধানের সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন করে।দ্বিতীয়ত, আইনসভা সংবিধান রচনা ও প্রয়োজনবোধে তা সংশোধন করে থাকে। স্বাধীনতা অর্জনের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের গণপরিষদ ১৯৭২ সালে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান' রচনা করে।তৃতীয়ত, গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভা জাতীয় অর্থ তহবিলের অভিভাবক ও রক্ষক। আইনসভার সম্মতি ব্যতীত কোনো কর ধার্য বা ব্যয় বরাদ্দ করা হয় না।চতুর্থত, সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভা বিভিন্ন কমিটির মাধ্যমে শাসনসংক্রান্ত কাজ নিয়ন্ত্রণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটের সম্মতিক্রমেই রাষ্ট্রপতি উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ করেন। পঞ্চমত, অসদাচরণের অভিযোগে আইনসভা যেকোনো সাংসদের সদস্যপদ বাতিল করতে পারে।ষষ্ঠত, সংসদীয় সরকার পদ্ধতিতে শাসন বিভাগ বা মন্ত্রিসভা তাদের কাজের জন্য যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকে। আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিশেষ করে সংসদীয় গণতন্ত্রে আইন বিভাগের ভূমিকা, গুরুত্ব ও মর্যাদা বিশেষভাবে উল্লেখেযোগ্য।
HSCCivics 1st PaperChittagong 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।