শেয়ারFacebookWhatsApp

রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝ?

উত্তর: রাজনৈতিক সংস্কৃতি বলতে সেসব মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধকে বোঝায় যা মানুষের রাজনৈতিক আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমে একটি সমাজের রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে ওঠে। একটি দেশের রাজনৈতিক ব্যবস্থার গতিপ্রকৃতি দেখে সে দেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। কোনো অঞ্চলের মানুষ রাজনীতি সম্পর্কে কী চিন্তা করে, তা রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমেই প্রকাশিত হয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝ?

উদ্দীপক

করিম সাহেব সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গের সদস্য। তার প্রধান দায়িত্ব হলো জনগণের মৌলিক অধিকার ও সংবিধানের প্রাধান্য রক্ষা করা। তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন।

Comilla · 2017

উত্তর

রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মতানৈক্যের সৃষ্টি হলে, জনগণের মতামত যাচাইয়ের জন্য যে ভোট গ্রহণ করা হয় তাকে গণভোট (Referendum) বলা হয়।

উত্তর

রাজনৈতিক সংস্কৃতি বলতে সেসব মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধকে বোঝায় যা মানুষের রাজনৈতিক আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমে একটি সমাজের রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে ওঠে। একটি দেশের রাজনৈতিক ব্যবস্থার গতিপ্রকৃতি দেখে সে দেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। কোনো অঞ্চলের মানুষ রাজনীতি সম্পর্কে কী চিন্তা করে, তা রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমেই প্রকাশিত হয়।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত সরকারের অঙ্গটি হলো বিচার বিভাগ।সরকারের যে বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীকে শাস্তি প্রদান করে ও নিরপরাধকে মুক্তি দেয় এবং জনগণের অধিকার রক্ষা করে, তাকে বিচার বিভাগ (Judiciary) বলে।যেকোনো রাষ্ট্রের শাসনব্যবস্থায় স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের ভূমিকা অপরিসীম। বিচার বিভাগের স্বাধীনতা বলতে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব বা নিয়ন্ত্রণমুক্ত হয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিচারকাজ পরিচালনা করার ক্ষমতাকে বোঝায়। বিচারবিভাগের স্বাধীনতা রক্ষার উপায়সমূহ নিম্নরূপ:প্রথমত, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য আইন বিষয়ে অভিজ্ঞ, সৎ, সাহসী এবং দলীয় রাজনীতির সাথে প্রত্যক্ষ সম্পর্কহীন ব্যক্তিদেরকে বিচারপতি পদে নিয়োগের ব্যবস্থা করতে হবে।দ্বিতীয়ত, বিচারক নিয়োগের ক্ষেত্রে শাসন বিভাগ কর্তৃক সরাসরি নিয়োগ পদ্ধতিই উত্তম। এক্ষেত্রে বিচারকমণ্ডলীর সমন্বয়ে গঠিত একটি স্থায়ী কমিটির সুপারিশক্রমে শাসন বিভাগ কর্তৃক বিচারক নিয়োগ করা জরুরি।তৃতীয়ত, বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব বিধান করা প্রয়োজন। কেননা কার্যকালের স্থায়িত্ব নিশ্চিত থাকলে বিচারকগণ নির্ভয়ে ও সততার সাথে বিচারকাজ সম্পাদন করতে পারেন। চতুর্থত, বিচারকদের জন্য আকর্ষণীয় বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ- সুবিধা প্রদান করতে হবে। ফলে তারা সৎ ও নির্লোভ থাকবে এবং হীনম্মন্যতায় ভুগবেন না।পঞ্চমত, উপযুক্ত যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সময়মত বিচারকদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে।ষষ্ঠত, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাবমুক্ত থাকা অত্যাবশ্যক।সপ্তমত, বিচার বিভাগের প্রতি সাধারণ জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে হবে। তাহলে জনরোষের ভয়ে ক্ষমতাসীন সরকার বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার মতো কোনো পদক্ষেপ নেওয়ার সাহস পাবে না।অষ্টমত, প্রয়োজনবোধে জনগণ ও রাজনীতিবিদগণ কর্তৃক আন্দোলনের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে সরকারকে চাপ প্রয়োগ করতে হবে।পরিশেষে বলা যায়, স্বাধীন বিচার বিভাগ আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থার অপরিহার্য পূর্বশর্ত। বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া ব্যক্তি অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়-নীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য উপরে বর্ণিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বাস্তবায়ন করা প্রয়োজন।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত অঙ্গটি হলো সরকারের বিচার বিভাগ। বিচার বিভাগীয় পর্যালোচনা, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগ সংবিধানের প্রাধান্য ও জনগণের মৌলিক অধিকার রক্ষা করে।উদ্দীপকে উল্লিখিত করিম সাহেব সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গের সদস্য। তার প্রধান দায়িত্ব হলো জনগণের মৌলিক অধিকার ও সংবিধানের প্রাধান্য রক্ষা করা। এখানে সরকারের গুরত্বপূর্ণ অঙ্গ বলতে বিচার বিভাগের প্রতি নির্দেশ করা হয়েছে। অর্থাৎ করিম সাহেব সরকারের বিচার বিভাগের সদস্য হিসেবে জনগণের মৌলিক অধিকার ও সংবিধানের প্রাধান্য রক্ষার দায়িত্বটি যথাযথভাবে পালন করেন।সরকারের যে বিভাগ দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীকে শাস্তি প্রদান করে ও নিরপরাধকে মুক্তি দেয় এবং জনগণের অধিকার রক্ষা করে তাকে বিচার বিভাগ (Judiciary) বলে। এটি নিম্নোক্ত উপায়ে সংবিধানের প্রাধান্য ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে:বিচার বিভাগকে সংবিধানের অভিবাবক ও রক্ষক বলা হয়। সংবিধানের প্রাধান্য নিশ্চিত করা এ বিভাগের দায়িত্ব। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনের এবং শাসন বিভাগের কাজের বৈধতা যাচাই করে বিচার বিভাগ। সংবিধান পরিপন্থি কিংবা সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন ও কার্যাবলি সরকারের এ বিভাগটি অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করতে পারে; যাকে বিচার বিভাগীয় পর্যালোচনা বলা হয়। এর মাধ্যমে এ বিভাগটি সংবিধানের প্রাধান্য রক্ষা করে।জনগণের মৌলিক অধিকারের রক্ষক হিসেবে বিচার বিভাগ গুরুত্বপূর্ণভূমিকা পালন করে। মৌলিক অধিকার বলতে বোঝায়, নাগরিকজীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য অপরিহার্য শর্তাবলি যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং সরকার কর্তৃক অলঙ্ঘনীয়। যেমন: জীবন ধারণের অধিকার, সম্পত্তি রক্ষার অধিকার প্রভৃতি। বাংলাদেশের সংবিধানে জনগণের যেসব মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। সরকার কর্তৃক বা অন্যকোনো উপায়ে সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার লঙ্ঘিত হলে জনগণ বিচার বিভাগের শরণাপন্ন হয়ে এর প্রতিকার দাবি করতে পারে। বিচার বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের মৌলিক অধিকার রক্ষা করে। উপর্যুক্ত আলোচনা সাপেক্ষে বলা যায়, বিচার বিভাগীয় পর্যালোচনা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগ সংবিধানের প্রাধান্য ও জনগণের মৌলিক অধিকার রক্ষা করে।
HSCCivics 1st PaperComilla 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।