শেয়ারFacebookWhatsApp

সর্বজনীন ভোটাধিকার বলতে কী বোঝ?

উত্তর: জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে প্রাপ্তবয়স্ক সকল নাগরিকের ভোট প্রদানের অধিকারকে সর্বজনীন ভোটাধিকার বলে। ভোট প্রদান প্রত্যেক নাগরিকের অন্যতম প্রধান রাজনৈতিক অধিকার। রাষ্ট্র কর্তৃক নির্ধারিত একটি নির্দিষ্ট বয়স সীমার ঊর্ধ্বে সকল নাগরিকের ভোট প্রদানের অধিকার রয়েছে। যেমন- বর্তমানে বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগের ন্যূনতম বয়স ১৮ বছর।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সর্বজনীন ভোটাধিকার বলতে কী বোঝ?

উদ্দীপক

ক' এবং 'খ' নামক গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যথাক্রমে রাষ্ট্রপতি ও রাজা। কিন্তু উভয় রাষ্ট্রের সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী।

Comilla · 2017

উত্তর

সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত গণতন্ত্রকে প্রতিনিধিত্বশীল গণতন্ত্র বলে।

উত্তর

জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে প্রাপ্তবয়স্ক সকল নাগরিকের ভোট প্রদানের অধিকারকে সর্বজনীন ভোটাধিকার বলে। ভোট প্রদান প্রত্যেক নাগরিকের অন্যতম প্রধান রাজনৈতিক অধিকার। রাষ্ট্র কর্তৃক নির্ধারিত একটি নির্দিষ্ট বয়স সীমার ঊর্ধ্বে সকল নাগরিকের ভোট প্রদানের অধিকার রয়েছে। যেমন- বর্তমানে বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগের ন্যূনতম বয়স ১৮ বছর।

উত্তর

উদ্দীপকের 'খ' নামক গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হচ্ছেন রাজা এবং সরকার প্রধান প্রধানমন্ত্রী। সুতরাং 'খ' রাষ্ট্রে রাষ্ট্রপতিশাসিত সরকার বিদ্যমান থাকার কোনো সম্ভাবনা নেই।রাষ্ট্রপতিশাসিত সরকার বলতে ঐ সরকারব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি তার কাজের জন্য আইন পরিষদের প্রভাবমুক্ত থাকেন অর্থাৎ আইন পরিষদের নিকট দায়ী থাকেন না। এ ধরনের সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। তার কাজে সাহায্য করার জন্য একটি মন্ত্রিসভা থাকে। তিনি নিজের ইচ্ছামতো মন্ত্রী নিয়োগ ও বরখাস্ত করতে পারেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল প্রভৃতি দেশে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা প্রচলিত রয়েছে।উদ্দীপকের 'খ' রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হচ্ছেন রাজা এবং সরকার প্রধানপ্রধানমন্ত্রী; যা রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ নয়। সুতরাং, 'খ' রাষ্ট্রে রাষ্ট্রপতিশাসিত সরকার বিদ্যমান থাকার কোনো সম্ভাবনা নেই। সেখানে মূলত নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান। কেননা নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের বৈশিষ্ট্য হলো-রাজা বা রানি উত্তরাধিকারসূত্রে ক্ষমতা লাভ করেন এবং তিনি নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন। মূলত জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে নিয়মতান্ত্রিক বা সাংবিধানিক পদ্ধতিতে সরকার পরিচালিত হয়। এক্ষেত্রে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীই প্রকৃত শাসক। যেমন- যুক্তরাজ্যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের 'খ' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার বিদ্যমান থাকার কোনো সম্ভাবনা নেই। কেননা সেখানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান।

উত্তর

উদ্দীপকের দুটি রাষ্ট্রের মধ্যে 'ক' রাষ্ট্রে প্রজাতন্ত্র বিদ্যমান।যে সরকারব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে নির্বাচিত হয়, তাকে প্রজাতন্ত্র বলে। এটি মূলত গণতান্ত্রিক সরকারের একটি রূপ। যেমন- বাংলাদেশ একটি গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র। উদ্দীপকে উল্লিখিত 'ক' এবং 'খ' দুটি গণতান্ত্রিক রাষ্ট্র। 'ক' এর রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি এবং সরকার প্রধান প্রধানমন্ত্রী। অন্যদিকে 'খ' এর রাষ্ট্রপ্রধান রাজা এবং সরকার প্রধান প্রধানমন্ত্রী। অর্থাৎ 'ক' ও 'খ' দুটো রাষ্ট্রের সরকার প্রধানের ক্ষেত্রে মিল থাকলেও রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে ভিন্নরূপ পরিলক্ষিত হয়। প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতিই হলেন রাষ্ট্রপ্রধান। এখানে রাজার কোনো স্থান নেই; যা উদ্দীপকের 'ক' রাষ্ট্রের ক্ষেত্রে দেখা যায়। অর্থাৎ 'ক' রাষ্ট্রে প্রজাতন্ত্র বিদ্যমান। কিন্তু 'খ'রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রপতির পরিবর্তে রাজার কথা উল্লেখ করা হয়েছে; যা প্রজাতন্ত্রের সাথে অসংগতিপূর্ণ। অর্থাৎ 'খ' রাষ্ট্রের ক্ষেত্রে প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য অনুপস্থিত। 'খ' রাষ্ট্রে মূলত নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান। কেননা কেবল রাজতন্ত্রেই রাষ্ট্রপ্রধান হিসেবে রাজার উপস্থিতি লক্ষ করা যায়; যা বর্তমানে যুক্তরাজ্য, মালয়েশিয়া ও জাপান প্রভৃতি দেশে বিদ্যমান।সুতরাং প্রজাতান্ত্রিক সরকারের সংজ্ঞা ও বৈশিষ্ট্যের আলোকে আমরা বলতে পারি, উদ্দীপকের 'ক' ও 'খ' দুটি গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে 'ক' রাষ্ট্রে প্রজাতন্ত্র ও 'খ' রাষ্ট্রে রাজতন্ত্র বিদ্যমান।
HSCCivics 1st PaperComilla 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।