শেয়ারFacebookWhatsApp

দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে কী বোঝ?

উত্তর: দুটি কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত আইনসভাকে ঘ্নি-কক্ষবিশিষ্ট আইনসভা বলে। এ ধরনের আইনসভায় 'নিম্নকক্ষ' এবং 'উচ্চকক্ষ' নামে পৃথক দুটি পরিষদ থাকে। সাধারণত প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নিম্নকক্ষ গঠিত হয়। উচ্চকক্ষের গঠন প্রকৃতি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকম। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ভারত প্রভৃতি দেশে এ ধরনের আইনসভা রয়েছে

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে কী বোঝ?

উদ্দীপক

সুমনের দেশে কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক বা স্থানীয় সরকারের মধ্যে ক্ষমতার কোনো বণ্টন নেই। সেখানে সকল ক্ষমতা সংবিধান অনুযায়ী কেন্দ্রের হাতে ন্যস্ত।

Comilla · 2017

উত্তর

এরিস্টটলের মতে সরকারের বিকৃত রূপ হলো গণতন্ত্র, ধনিকতন্ত্র, স্বৈরতন্ত্র।

উত্তর

দুটি কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত আইনসভাকে ঘ্নি-কক্ষবিশিষ্ট আইনসভা বলে। এ ধরনের আইনসভায় 'নিম্নকক্ষ' এবং 'উচ্চকক্ষ' নামে পৃথক দুটি পরিষদ থাকে। সাধারণত প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নিম্নকক্ষ গঠিত হয়। উচ্চকক্ষের গঠন প্রকৃতি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকম। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ভারত প্রভৃতি দেশে এ ধরনের আইনসভা রয়েছে

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সুমনের দেশে কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক বা স্থানীয় সরকারের মধ্যে ক্ষমতার কোনো বণ্টন নেই। সেখানে সকল ক্ষমতা সংবিধান অনুযায়ী কেন্দ্রের হাতে ন্যস্ত, যা এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্যকে নির্দেশ করছে। অর্থাৎ সুমনের দেশে এককেন্দ্রিক সরকারব্যবস্থা বিদ্যমান।এককেন্দ্রিক সরকার বলতে এমন এক ধরনের সরকারব্যবস্থাকে বোঝায় যেখানে সংবিধানের মাধ্যমে রাষ্ট্রীয় সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের নিকট ন্যস্ত থাকে। প্রাদেশিক বা স্থানীয় সরকার সাংবিধানিকভাবে কোনো স্বাধীনতা ভোগ করে না। কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত নির্দেশনা অনুযায়ী সমগ্র দেশ পরিচালিত হয়। যেমন- বাংলাদেশ, ফ্রান্স, যুক্তরাজ্য প্রভৃতি দেশে এ ধরনের সরকারব্যবস্থা প্রচলিত রয়েছে।এককেন্দ্রিক সরকারের সুবিধা যেমন রয়েছে, তেমনি কিছু অসুবিধাও রয়েছে। নিম্নে এর সুবিধা-অসুবিধাগুলো আলোচনা করা হলোঃএককেন্দ্রিক সরকারের সুবিধাঃপ্রথমত, এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় রাষ্ট্রীয় সকল ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে বলে যেকোনো বিষয়ে দ্রুত ও বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।দ্বিতীয়ত, এ সরকারব্যবস্থা সরকারি খরচের অপচয় রোধ করে। তৃতীয়ত, এ ধরনের সরকারব্যবস্থা সাংবিধানিক সংকট ও প্রশাসনিক জটিলতামুক্ত। ফলে সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনা করা যায়। চতুর্থত, এককেন্দ্রিক সরকারের কাঠামো সহজ-সরল। কেন্দ্রীয়ভাবে একটিমাত্র সরকার ও একক আনুগত্য বজায় থাকায় ক্ষমতা বণ্টন সম্পর্কিত কোনো জটিলতা থাকে না।এককেন্দ্রিক সরকারের অসুবিধাঃপ্রথমত, এককেন্দ্রিক সরকারের সকল ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে বলে এখানে শাসনকার্য পরিচালনায় স্বৈরতান্ত্রিক প্রবণতা লক্ষ করা যায়। দ্বিতীয়ত, প্রাদেশিক বা স্থানীয় সরকারের হাতে ক্ষমতা না থাকায় স্থানীয় সমস্যার চিহ্নিতকরণ ও সমাধানে জটিলতা সৃষ্টি হয়।তৃতীয়ত, এককেন্দ্রিক সরকার কম জনসংখ্যাবিশিষ্ট ও অপেক্ষাকৃত ছোট আয়তনের রাষ্ট্রের ক্ষেত্রে উপযোগী হলেও বৃহদায়তন ও অধিক জনসংখ্যাবিশিষ্ট রাষ্ট্রের জন্য উপযোগী নয়।চতুর্থত, এককেন্দ্রিক সরকারব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের কাজের চাপ অত্যধিক থাকে। ফলে সরকার আমলাদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এক্ষেত্রে আমলাদের দৌরাত্ম্য বৃদ্ধি পায়।পঞ্চমত, এ ধরনের সরকারব্যবস্থায় স্থানীয় বা আঞ্চলিক পর্যায়ে রাজনৈতিক কাজে জনগণের অংশগ্রহণের সুযোগ কম থাকায় স্থানীয় জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে না।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সুমনের দেশে কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক বা স্থানীয় সরকারের মধ্যে ক্ষমতার কোনো বণ্টন নেই। সেখানে সকল ক্ষমতা সংবিধান অনুযায়ী কেন্দ্রের হাতে ন্যস্ত, যা এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্যকে নির্দেশ করছে। এ ধরনের সরকারব্যবস্থা স্থানীয় নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয়।এককেন্দ্রিক সরকারব্যবস্থায় রাষ্ট্রপরিচালনার সকল ক্ষমতা সাংবিধানিকভাবে কেন্দ্রীয় সরকারের নিকট ন্যস্ত থাকে। স্থানীয় বা প্রাদেশিক সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী পরিচালিত হয়। অর্থাৎ স্থানীয় সরকারের কাজের ক্ষেত্রে কোনো স্বাধীনতা থাকে না। এ ধরনের সরকারব্যবস্থায় কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকার বা প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতার কোনো বণ্টন না থাকায় স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকান্ডে সাধারণ জনগণের অংশগ্রহণের সুযোগ সীমিত থাকে। ফলে স্থানীয় পর্যায়ে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্বের বিকাশ ঘটে না। তাই স্থানীয় নেতৃত্বও গড়ে ওঠে না।এককেন্দ্রিক সরকারব্যবস্থায় শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার আমলাদের ওপর নির্ভরশীল থাকে। আমলাদের মাধ্যমে কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত সরকারি নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করে। এক্ষেত্রে শাসনকার্য পরিচালনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ তেমন প্রয়োজন হয় না।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, স্থানীয় নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে এককেন্দ্রিক সরকারব্যবস্থা মোটেই সহায়ক নয়।
HSCCivics 1st PaperComilla 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।