শেয়ারFacebookWhatsApp

B চিহ্নিত স্থানের উপযুক্ত বিভাগটির গঠন বর্ণনা কর।

উত্তর: ছকচিত্রের B চিহ্নিত স্থানে সরকারের শাসন বিভাগকে নির্দেশ করে। রাষ্ট্রের শাসনকাজ পরিচালনার দায়িত্ব যে বিভাগের ওপর ন্যস্ত থাকে তাকে শাসন বিভাগ বলে। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে বাস্তবে প্রয়োগ করাই শাসন বিভাগের কাজ। ব্যাপক অর্থে, শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান পরিচালক থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিয়োজিত সাধারণ কর্মচারী পর্যন্ত সকলকে বোঝায়। কিন্তু সংকীর্ণ অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান কর্মকর্তা এবং তার মন্ত্রিপরিষদকে বোঝায়। গঠন ও কার্যাবলির ভিত্তিতে শাসন বিভাগ দুই ভাগে বিভক্ত। যথা-১. রাজনৈতিক শাসক এবং ২. অ-রাজনৈতিক শাসক। শাসন বিভাগের রাজনৈতিক অংশ নির্দিষ্ট সময়ের জন্য জনগণ কর্তৃক নির্বাচিত হন। এক্ষেত্রে রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, রাষ্ট্রপতি ও - প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নিয়ে রাজনৈতিক শাসক গঠিত হয়। তারা নীতি নির্ধারণের কাজ করেন। তারা তাদের সম্পাদিত কার্যাবলির জন্য জনগণের নিকট দায়ী থাকেন। আর প্রশাসনিক দায়িত্ব পালনকারী স্থায়ী, বেতনভোগী কর্মচারীরা হলো শাসন বিভাগের অ-রাজনৈতিক অংশ। তারা রাজনৈতিক শাসকদের নির্দেশনা অনুযায়ী সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন ও প্রশাসনিক কর্মকাণ্ড সম্পাদন করেন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

B চিহ্নিত স্থানের উপযুক্ত বিভাগটির গঠন বর্ণনা কর।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026

উত্তর

প্রশাসনে ক্ষমতার বণ্টন ও বিভক্তিকরণ নীতিকে বলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি।

উত্তর

অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সুশাসনের গুরুত্ব অপরিসীম। সুশাসন প্রতিষ্ঠিত থাকলে রাষ্ট্রীয় সম্পদে জনগণের অধিকার নিশ্চিত হয় এবং দুর্নীতি হ্রাস পায়। এটি মূলত সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে অভাবগ্রস্ত মানুষের আর্থিক সমতা বিধান করে। এর ফলে দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয় এবং গতিশীল অর্থনৈতিক উৎকর্ষ সাধিত হয়ে সামগ্রিক জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হয়।

উত্তর

ছকচিত্রের B চিহ্নিত স্থানে সরকারের শাসন বিভাগকে নির্দেশ করে। রাষ্ট্রের শাসনকাজ পরিচালনার দায়িত্ব যে বিভাগের ওপর ন্যস্ত থাকে তাকে শাসন বিভাগ বলে। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে বাস্তবে প্রয়োগ করাই শাসন বিভাগের কাজ। ব্যাপক অর্থে, শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান পরিচালক থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিয়োজিত সাধারণ কর্মচারী পর্যন্ত সকলকে বোঝায়। কিন্তু সংকীর্ণ অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান কর্মকর্তা এবং তার মন্ত্রিপরিষদকে বোঝায়। গঠন ও কার্যাবলির ভিত্তিতে শাসন বিভাগ দুই ভাগে বিভক্ত। যথা-১. রাজনৈতিক শাসক এবং ২. অ-রাজনৈতিক শাসক। শাসন বিভাগের রাজনৈতিক অংশ নির্দিষ্ট সময়ের জন্য জনগণ কর্তৃক নির্বাচিত হন। এক্ষেত্রে রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, রাষ্ট্রপতি ও - প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নিয়ে রাজনৈতিক শাসক গঠিত হয়। তারা নীতি নির্ধারণের কাজ করেন। তারা তাদের সম্পাদিত কার্যাবলির জন্য জনগণের নিকট দায়ী থাকেন। আর প্রশাসনিক দায়িত্ব পালনকারী স্থায়ী, বেতনভোগী কর্মচারীরা হলো শাসন বিভাগের অ-রাজনৈতিক অংশ। তারা রাজনৈতিক শাসকদের নির্দেশনা অনুযায়ী সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন ও প্রশাসনিক কর্মকাণ্ড সম্পাদন করেন।

উত্তর

উক্ত বিভাগ অর্থাৎ শাসন বিভাগ রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে থাকে- উক্তিটি যথার্থ। সরকারের যে বিভাগ আইনানুযায়ী রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করে তাকে শাসন বিভাগ বলে। আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগ বহুবিধ কার্য সম্পাদন করে থাকে। শাসন বিভাগের প্রধান কাজ আইন অনুযায়ী রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করা এবং আইনশৃঙ্খলা ও জনজীবনের নিরাপত্তা বিধান করা। রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার জন্য শাসন বিভাগ কর্মচারী নিয়োগ ও নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন করে। বর্তমানকালে কূটনৈতিক কাজ পরিচালনা করা শাসন বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আবার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব শাসন বিভাগের ওপর ন্যস্ত। বিদেশি আক্রমণ হতে দেশকে রক্ষা করার জন্য শাসন বিভাগ সামরিক বাহিনী সংগঠন ও পরিচালনা করে। তাছাড়া শাসন বিভাগ অর্থনৈতিক বহুবিধ কার্য সম্পাদন করে রাষ্ট্রের বার্ষিক আয়-ব্যয়ের খসড়া বা বাজেট শাসন বিভাগই প্রস্তুত করে। জনশিক্ষা, জনস্বাস্থ্য, যোগাযোগ, শিল্প ও বাণিজ্যের উন্নতির জন্য বহুবিধ কাজ করে শাসন বিভাগ। সর্বোপরি জাতীয় অগ্রগতির লক্ষ্যে শাসন বিভাগ স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। দিন দিন শাসন বিভাগের কার্যপরিধি বেড়েই চলেছে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।