উক্ত বিভাগ রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে থাকে- বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত বিভাগ অর্থাৎ শাসন বিভাগ রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে থাকে- উক্তিটি যথার্থ। সরকারের যে বিভাগ আইনানুযায়ী রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করে তাকে শাসন বিভাগ বলে। আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগ বহুবিধ কার্য সম্পাদন করে থাকে। শাসন বিভাগের প্রধান কাজ আইন অনুযায়ী রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করা এবং আইনশৃঙ্খলা ও জনজীবনের নিরাপত্তা বিধান করা। রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার জন্য শাসন বিভাগ কর্মচারী নিয়োগ ও নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন করে। বর্তমানকালে কূটনৈতিক কাজ পরিচালনা করা শাসন বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আবার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব শাসন বিভাগের ওপর ন্যস্ত। বিদেশি আক্রমণ হতে দেশকে রক্ষা করার জন্য শাসন বিভাগ সামরিক বাহিনী সংগঠন ও পরিচালনা করে। তাছাড়া শাসন বিভাগ অর্থনৈতিক বহুবিধ কার্য সম্পাদন করে রাষ্ট্রের বার্ষিক আয়-ব্যয়ের খসড়া বা বাজেট শাসন বিভাগই প্রস্তুত করে। জনশিক্ষা, জনস্বাস্থ্য, যোগাযোগ, শিল্প ও বাণিজ্যের উন্নতির জন্য বহুবিধ কাজ করে শাসন বিভাগ। সর্বোপরি জাতীয় অগ্রগতির লক্ষ্যে শাসন বিভাগ স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। দিন দিন শাসন বিভাগের কার্যপরিধি বেড়েই চলেছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উক্ত বিভাগ রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে থাকে- বিশ্লেষণ কর।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর