ছকে '?' চিহ্নিত স্থানে কোন বিভাগের কথা বলা হয়েছে-ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের'?' চিহ্নিত স্থানের সরকারের বিচার বিভাগকে নির্দেশ করে। সরকারের যে বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আইন বিভাগ প্রণীত আইনসমূহকে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে, অপরাধীর দণ্ড বিধান করে থাকে তাকে বিচার বিভাগ বলে অভিহিত করা হয়। কোনো ক্ষেত্রে আইনের অস্পষ্ট দেখা দিলে বা শাসনতান্ত্রিক জটিলতা দেখা দিলে এ বিভাগ সে বিষয়ে ব্যাখ্যা দিয়ে থাকে। আইন বিভাগের প্রণীত কোনো আইন বা শাসন বিভাগের কোনো কার্যক্রম সংবিধানের মূল চেতনার পরিপন্থি বা জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করলে বিচার বিভাগ তা বাতিল করে অভিভাবকের ভূমিকা পালন করে। উদ্দীপকের '?' চিহ্নিত স্থান সম্পর্কে বলা হয়েছে, এটি বিচারসংক্রান্ত কাজ করে, আইনের ব্যাখ্যা প্রদান করে এবং এটি সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করে। এসব কাজের মাধ্যমে সরকারের বিচার বিভাগের চিত্র স্পষ্টভাবে ফুটে ওঠে। তাই আলোচনা শেষে বলা যায়, '?' চিহ্নিত স্থানে বিচার বিভাগকে নির্দেশ করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
ছকে '?' চিহ্নিত স্থানে কোন বিভাগের কথা বলা হয়েছে-ব্যাখ্যা কর।
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর