শেয়ারFacebookWhatsApp

চিত্রে উল্লিখিত 'ক' চিহ্নিত স্থান সরকারের কোন বিভাগকে নির্দেশ করে?

উত্তর: চিত্রে উল্লিখিত 'ক' চিহ্নিত স্থানটি সরকারের বিচার বিভাগকে নির্দেশ করে।সরকার তিনটি বিভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ। সংবিধানের ব্যাখ্যাদান করাও বিচার বিভাগের অন্যতম দায়িত্ব। সর্বোপরি দুষ্টের দমন আর শিষ্টের পালন এই মহান ব্রত নিয়ে সরকারের বিচার বিভাগ কাজ করে থাকে।উদ্দীপকের 'ক' চিহ্নিত স্থান সম্পর্কে বলা হয়েছে, এটি জনগণের মৌলিক অধিকার রক্ষা করে, কোনো কারণে নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সংবিধানের ৪৪ অনুচ্ছেদ অনুযায়ী সংক্ষুব্ধ ব্যক্তি হাইকোর্ট বিভাগে আবেদনের মাধ্যমে তার প্রতিকার পায়। সংবিধানের ব্যাখ্যা প্রদান করে, কোনো কারণে সাংবিধানিক জটিলতা সৃষ্টি হলে কিংবা শাসনতান্ত্রিক কোনো জটিল বিষয়ে বিচার বিভাগ সংবিধানের ব্যাখ্যা দিয়ে থাকে। যেমন- অন্তবর্তী সরকার নিয়োগের ব্যাপারে রাষ্ট্রপতির ক্ষমতার বিষয়ে সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দিয়েছে। অপরাধীকে শাস্তি এবং নিরপরাধ ব্যক্তিকে মুক্তির মাধ্যমে বিচার বিভাগ দুষ্টের দমন শিষ্টের পালন করে থাকে। এরূপ কাজগুলো সরকারের বিচার বিভাগকে নির্দেশ করে।তাই উদ্দীপকের 'ক' চিত্রের প্রদর্শিত উদ্দীপনা থেকে সহজেই বুঝা যায়, 'ক' চিহ্নিত স্থানে সরকারের বিচার বিভাগকে নির্দেশ করছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

চিত্রে উল্লিখিত 'ক' চিহ্নিত স্থান সরকারের কোন বিভাগকে নির্দেশ করে?

নটরডেম কলেজ · 2025

উত্তর

যে শাসনব্যবস্থায় রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন, তাকে প্রজাতন্ত্র বলে।

উত্তর

যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে, তাকে সংসদীয় সরকার বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা বলে। এ ধরনের শাসনব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন। সরকার পরিচালনায় প্রকৃত ক্ষমতা থাকে আইনসভার আস্থাভাজন মন্ত্রিসভার হাতে। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার নেতা ও সরকারপ্রধান। মন্ত্রিসভার সদস্যগণ ব্যক্তিগত ও যৌথভাবে তাদের কাজের জন্য সরকারের নিকট দায়ী থাকেন। আইনসভা অনাস্থা প্রকাশ করলে মন্ত্রিসভা পদত্যাগ করবে। উদাহরণস্বরূপ বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া প্রভৃতি দেশের কথা বলা যায়।

উত্তর

চিত্রে উল্লিখিত 'ক' চিহ্নিত স্থানটি সরকারের বিচার বিভাগকে নির্দেশ করে।সরকার তিনটি বিভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ। সংবিধানের ব্যাখ্যাদান করাও বিচার বিভাগের অন্যতম দায়িত্ব। সর্বোপরি দুষ্টের দমন আর শিষ্টের পালন এই মহান ব্রত নিয়ে সরকারের বিচার বিভাগ কাজ করে থাকে।উদ্দীপকের 'ক' চিহ্নিত স্থান সম্পর্কে বলা হয়েছে, এটি জনগণের মৌলিক অধিকার রক্ষা করে, কোনো কারণে নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সংবিধানের ৪৪ অনুচ্ছেদ অনুযায়ী সংক্ষুব্ধ ব্যক্তি হাইকোর্ট বিভাগে আবেদনের মাধ্যমে তার প্রতিকার পায়। সংবিধানের ব্যাখ্যা প্রদান করে, কোনো কারণে সাংবিধানিক জটিলতা সৃষ্টি হলে কিংবা শাসনতান্ত্রিক কোনো জটিল বিষয়ে বিচার বিভাগ সংবিধানের ব্যাখ্যা দিয়ে থাকে। যেমন- অন্তবর্তী সরকার নিয়োগের ব্যাপারে রাষ্ট্রপতির ক্ষমতার বিষয়ে সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দিয়েছে। অপরাধীকে শাস্তি এবং নিরপরাধ ব্যক্তিকে মুক্তির মাধ্যমে বিচার বিভাগ দুষ্টের দমন শিষ্টের পালন করে থাকে। এরূপ কাজগুলো সরকারের বিচার বিভাগকে নির্দেশ করে।তাই উদ্দীপকের 'ক' চিত্রের প্রদর্শিত উদ্দীপনা থেকে সহজেই বুঝা যায়, 'ক' চিহ্নিত স্থানে সরকারের বিচার বিভাগকে নির্দেশ করছে।

উত্তর

নাগরিক অধিকার সংরক্ষণে ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগের গুরুত্ব অত্যধিক।সরকারের তিনটি বিভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ। বিচার বিভাগ সারাদেশে এর নিম্ন আদালত, মধ্যম আদালত এবং উচ্চ আদালত দ্বারা বিচারকার্য পরিচালনা করে। কোথাও নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে মনে হলে বিচার বিভাগ সেখানে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। আর আইনের শাসন প্রতিষ্ঠায় এর বিকল্প নেই। আইনের শাসন বলতে বোঝায়, সকলের জন্য আইনের সমান প্রয়োগ এবং তা দ্বারা ন্যায়বিচার নিশ্চিত করা। উদ্দীপকের বর্ণনায় বিচার বিভাগের প্রতিরূপ প্রকাশ পেয়েছে, যা একটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ও একচ্ছত্র ভূমিকা পালন করে। কেননা, বিচার বিভাগ বর্তমানে স্বাধীনভাবে নাগরিক অধিকার রক্ষা ও ব্যক্তিস্বাধীনতার রক্ষার অন্যতম রক্ষাকবচ। গণতান্ত্রিক রাষ্ট্রে আইন ও শাসন বিভাগের অভিভাবক হিসেবে বিচার বিভাগ নিয়োজিত। আইনের ব্যাখ্যা, আইন প্রণয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, তদন্তসংক্রান্ত কাজ প্রভৃতির মাধ্যমে বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে। সরকার বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সংবিধানে লিপিবদ্ধ নাগরিক অধিকারে হস্তক্ষেপ করে তাহলে বিচার বিভাগ তা প্রতিহত করে। আইন বিভাগ ও শাসন বিভাগের স্বেচ্ছাচারিতা রোধ করতে বিচার বিভাগ ও তার স্বাধীনতার কোনো বিকল্প নেই। দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে বিচার বিভাগ দেশে আইনের অনুশাসন নিশ্চিত করতে সর্বদাই নিযুক্ত থাকে। সুষ্ঠু-সুন্দর নাগরিক জীবন গঠনে আইনের শাসন অপরিহার্য আর বিচার বিভাগই এর নিশ্চয়তা বিধান করে থাকে।আলোচনার পরিশেষে তাই বলা যায়, নাগরিকের অধিকার সংরক্ষণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচার বিভাগের বিকল্প নেই।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।