আসলাম ও আশফাকের রাষ্ট্রের তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় এবং 'B [গণিত] রাষ্ট্রে এককেন্দ্রিক সরকারব্যবস্থা বিদ্যমান।ক্ষমতা বণ্টন নীতির ভিত্তিতে সরকারের দুটি রূপ পরিলক্ষিত হয়। এর একটি হলো যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা এবং অন্যটি হলো এককেন্দ্রিক সরকারব্যবস্থা। কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টনের বিষয়টি এ দুই সরকারব্যবস্থার মধ্যে মূল পার্থক্য নির্দেশ করে। এছাড়াও দুই সরকারের মাঝে সাদৃশ্য-বৈসাদৃশ্য বিদ্যমান। শাসনকার্যের সুবিধার্থে এককেন্দ্রীক সরকারব্যবস্থায় কিছু ক্ষমতা ও দায়িত্ব স্থানীয় সংস্থা ও আঞ্চলিক সংস্থাসমূহের হাতে অর্পণ করে।তবে স্থানীয় শাসকগণ তাদের কাজের জন্য কেন্দ্রের নিকট দায়বদ্ধ থাকে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রীয় সরকারে সাংবিধানিকভাবে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয় এবং উভয়ই স্বাধীন ও স্বতন্ত্র থাকে। এককেন্দ্রিক শাসনব্যবস্থায় অভিন্ন আইনের দ্বারা অখন্ড নীতির ভিত্তিতে পরিচালিত হয় বিধায় শাসনকার্যে দৃঢ়তা প্রকাশ পায়। পক্ষান্তরে, যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় দুটি সরকারের মধ্যে ক্ষমতা ভাগাভাগি ও আলাদা নীতির কারণে শাসনব্যবস্থা দুর্বল প্রকৃতির হয়ে থাকে। তাছাড়া এককেন্দ্রিক সরকারব্যবস্থায় জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়ে থাকে। অন্যদিকে ক্ষমতার বিভাজন নীতির কারণে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় জাতীয় ঐক্য ও অগ্রগতিতে নানা প্রতিবন্ধকতা থাকে। এককেন্দ্রিক সরকার যেহেতু একক সিদ্ধান্তে পরিচালিত হয়, সেহেতু এ সরকারে সিদ্ধান্ত দ্রুত, সময়োপযোগী ও বাস্তবসম্মত হয়। অধিকন্তু এককেন্দ্রিক সরকার কম ব্যয়বহুল ও জরুরি অবস্থায় সহায়ক। অপরদিকে, যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা এককেন্দ্রিক সরকারব্যবস্থা অপেক্ষা অধিক ব্যয়বহুল।উপরিউক্ত আলোচনার মাধ্যমে বলা যায়, ক্ষমতা বণ্টনের ভিত্তিতে পৃথক হওয়া যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সরকারের মূল পার্থক্য তাই কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
আসলাম ও আশফাকের রাষ্ট্রের তুলনামূলক আলোচনা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর