উদ্দীপকে উল্লিখিত শাসনব্যবস্থার সাফল্যের শর্তাবলি আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শাসনব্যবস্থা হলো গণতান্ত্রিক শাসনব্যবস্থা। অধুনা বিশ্বে গণতন্ত্র সর্বজনস্বীকৃত ও প্রশংসিত একটি শাসনব্যবস্থা। তবে এ শাসনব্যবস্থা অর্থাৎ গণতন্ত্র সফল করতে কিছু শর্ত বর্তমান থাকা প্রয়োজন। উদ্দীপকে এরূপ কতকগুলো শর্তাবলীর উল্লেখ করা হয়েছে যেমন- আইনের শাসন, স্বাধীনভাবে কথা বলার সুযোগ অর্থাৎ মৌলিক অধিকার এবং নাগরিকদের মতামত অর্থাৎ শাসন কাজে জনগণের অংশগ্রহণ। এসব বিষয় মাথায় রেখেই আমরা গণতন্ত্রের সফলতার শর্তাবলি আলোচনা করব।গণতন্ত্রকে জনগণের সরকার বলা হয়। কেননা এ সরকারব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে পরোক্ষভাবে সরকার পরিচালনায় অংশগ্রহণ করে। তাই গণতন্ত্রকে সফল করতে আগে চাই অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এক্ষেত্রে প্রহসনমূলক নির্বাচন গণতন্ত্রকেও প্রহসনের পাত্র বানায়। গণতন্ত্রের সফলতার অন্যতম পূর্বশর্ত হলো গণতান্ত্রিক চেতনাসম্পন্ন জনগণ। জনগণের মধ্যে গণতন্ত্রকে যথাযথভাবে অনুধাবন ও চর্চা করার মানসিকতা থাকতে হবে। জনগণ যদি সচেতন না হয়ে স্বার্থপর ও দুর্নীতি পরায়ণ হয় তা হলে গণতন্ত্র বিনষ্ট হয়। এক্ষেত্রে সুশিক্ষিত জনগণের গুরুত্ব অনস্বীকার্য।গণতন্ত্র আজ একটি জীবনব্যবস্থা। তাই এর সফলতা নির্ভর করে গণতান্ত্রিক ঐতিহ্য, পরিবেশ ও সংস্কৃতির ওপর। এক্ষেত্রে অপরের মত ও আদর্শের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, সময়মতো নির্বাচন অনুষ্ঠান, সময়মতো ক্ষমতা ছেড়ে দেওয়া, আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সমস্যা মোকাবিলা করা- এগুলো হলো গণতান্ত্রিক সংস্কৃতির বিশেষ দিক। গণতন্ত্রকে সফল করতে সরকার ও বিরোধী দলের মধ্যে সৌহার্দপূর্ণ বুঝাপড়া দরকার। সেক্ষেত্রে বিরোধী দলের বিরোধিতা নয় এবং সরকারি দল বিরোধী মতামতকে দমন-পীড়ন না করলে গণতন্ত্র সফল হতে বাধ্য।উদ্দীপকে গণতন্ত্রকে বাস্তবায়িত করার জন্য আইনকে সকলের জন্য সমানভাবে প্রয়োগ করার কথা বলা হয়েছে। এ গুরুত্বপূর্ণ শর্তটি দ্বারা মূলত আইনের শাসনকে বুঝানো হয়েছে। আইনের শাসন থাকলে রাষ্ট্রের রাঘব বোয়ালরা ও প্রান্তিক জনগোষ্ঠী সমান অপরাধে সমান শাস্তি পায় এবং সমবন্টনের মাধ্যমে ধনবৈষম্য কমে যায়। যেমন বড় ধরনের আর্থিক বৈষম্য রেখে গণতন্ত্র সফল করা সম্ভব নয়। গণতন্ত্রকে সফল করতে জনগণের মৌলিক অধিকার যেমন- চিন্তার স্বাধীনতা, বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা সংবিধানে সন্নিবেশিত থাকতে হবে এবং তা সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে।বড় কথা হলো রাষ্ট্রের শাসকগণ, বিরোধী দল, জনগণ সবাই যখন এক কাতারে এসে তাদের দেশটাকে আপন মনে করে দেশ গঠন ও পরিচালনায় অংশ নেয় তখনি গণতান্ত্রিক ব্যবস্থা আলোর মুখ দেখতে পায়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শাসনব্যবস্থার সাফল্যের শর্তাবলি আলোচনা কর।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর