শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশে উক্ত শাসনব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন কর।

উত্তর: উক্ত শাসন ব্যবস্থা অর্থাৎ গণতান্ত্রিক শাসনব্যবস্থা বর্তমান বিশ্বে সর্বাধিক গ্রহণযোগ্যনন্দিত শাসনব্যবস্থা।বিকাশের ধারাবাহিকতায় গণতন্ত্র আজ সরকারব্যবস্থার গণ্ডি পেরিয়ে জীবনব্যবস্থায় উন্নতি হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৭২ সালের সংবিধানের মাধ্যমে, হাঁটি হাঁটি পা পা অবস্থায়। আজ অর্ধশতাব্দী পরে যদি এ দেশের গণতন্ত্রের কার্যকারিতা মূল্যায়ন করতে হয় সেক্ষেত্রে হতাশা না হয়ে উপায় থাকে না।গণতন্ত্রকে বলা হয় জনগণের শাসন। এ ব্যবস্থায় নাগরিকগণ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি বাছাই করে পরোক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ করে। তাই নির্বাচনকে গণতন্ত্রের প্রাণ বলা হয়। সেই দিক থেকে বাংলাদেশের নির্বাচনব্যবস্থা তা এক ধরনের প্রহসনে পরিণত হয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হওয়ায় সরকারে জনগণের অংশগ্রহণ নাই। এটা কোনো মানদণ্ডেই গণতন্ত্রের সংজ্ঞায় পড়ে না।পরমতসহিষ্ণুতা, পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধাবোধ গণতন্ত্রকে বিকশিত করে। সেদিক দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের মধ্যে বৈরী সম্পর্ক ও কাদা ছোঁড়াছুড়ি এমন পর্যায়ে পৌঁছেছে যে, পরমতসহিষ্ণুতা তো দূরের কথা মতামত দেওয়ার সুযোগই দেওয়া হয় না। সরকারি দলের হামলা-মামলা, নির্যাতন, আর বিরোধী দলের কথায় কথায় ভাঙচুর, অগ্নিসংযোগ এ ধরনের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে গণতন্ত্রের মৃত্যু হওয়াটাই স্বাভাবিক।সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সাম্য গণতন্ত্রকে সৃদৃঢ় করে। বাংলাদেশে সামাজিক অস্থিরতা, অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে গণতন্ত্র আজ ঝুঁকির মধ্যে। নাগরিকগণের মৌলিক অধিকার চর্চা করার পরিবেশের মধ্যেই গণতন্ত্রের অস্তিত্ব নিহিত। সেক্ষেত্রে তুমি আমার মতের সাথে একমত হও নতুবা কারাগারে জীবন কাটাও। এ যদি হয় সরকারের শাসন কৌশল সেক্ষেত্রে গণতন্ত্র তো দূরের কথা একনায়কতান্ত্রিক সরকারও স্বস্তির ঢোক গেলে। উপরের আলোচনাই বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে আমার শেষ কথা না। মানুষ বাঁচে আশায়, দেশ বাঁচে ভালোবাসায়। এ আশা ও বাঁচার জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, একদিন আমাদের পারস্পরিক সহযোগিতা, পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধের নবজাগরণের মধ্য দিয়ে এদেশে গণতন্ত্রের সুষ্ঠু চর্চা হবে এবং বাংলাদেশে হবে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও টেকসই গণতন্ত্রের মডেল।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

বাংলাদেশে উক্ত শাসনব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন কর।

উদ্দীপক

৫ মার্চ, ২০১৩ লোকান্তরিত হয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। তিনি প্রকৃত গণতন্ত্রের স্বপ্ন দেখছেন। তবে প্রকৃত গণতন্ত্রকে বাস্তবায়িত করার জন্য প্রয়োজন আইনকে সকলের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা, নাগরিকদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ দেওয়া। নাগরিকদের মতামত ব্যতীত প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন করা সম্ভব নয়।

নটরডেম কলেজ · 2025

উত্তর

অধিকার হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতকগুলো সুযোগ-সুবিধা, যা ছাড়া ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে না।

উত্তর

রাজনৈতিক নেতৃত্ব বলতে নেতার রাজনৈতিক বিশেষ গুণকে বোঝায়। এ ধরনের নেতৃত্বের মধ্যে এমন এক ধরনের বিশেষ গুণ থাকে যার মাধ্যমে সহজেই জনগণকে আকৃষ্ট করা যায়। রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠে রাজনীতিকে কেন্দ্র করে। রাজনৈতিক নেতৃত্ব তার কাজ দ্বারা, ত্যাগ-তিতিক্ষা দ্বারা জনগণের আস্থার জায়গাটা এতটাই শক্ত করে যে একটি জাতি তার নেতৃত্বে স্বাধীনতা ও মুক্তির স্বাদ পেতে জীবন দিতেও দ্বিধাবোধ করে না।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত শাসনব্যবস্থা হলো গণতান্ত্রিক শাসনব্যবস্থা। অধুনা বিশ্বে গণতন্ত্র সর্বজনস্বীকৃত ও প্রশংসিত একটি শাসনব্যবস্থা। তবে এ শাসনব্যবস্থা অর্থাৎ গণতন্ত্র সফল করতে কিছু শর্ত বর্তমান থাকা প্রয়োজন। উদ্দীপকে এরূপ কতকগুলো শর্তাবলীর উল্লেখ করা হয়েছে যেমন- আইনের শাসন, স্বাধীনভাবে কথা বলার সুযোগ অর্থাৎ মৌলিক অধিকার এবং নাগরিকদের মতামত অর্থাৎ শাসন কাজে জনগণের অংশগ্রহণ। এসব বিষয় মাথায় রেখেই আমরা গণতন্ত্রের সফলতার শর্তাবলি আলোচনা করব।গণতন্ত্রকে জনগণের সরকার বলা হয়। কেননা এ সরকারব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে পরোক্ষভাবে সরকার পরিচালনায় অংশগ্রহণ করে। তাই গণতন্ত্রকে সফল করতে আগে চাই অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এক্ষেত্রে প্রহসনমূলক নির্বাচন গণতন্ত্রকেও প্রহসনের পাত্র বানায়। গণতন্ত্রের সফলতার অন্যতম পূর্বশর্ত হলো গণতান্ত্রিক চেতনাসম্পন্ন জনগণ। জনগণের মধ্যে গণতন্ত্রকে যথাযথভাবে অনুধাবন ও চর্চা করার মানসিকতা থাকতে হবে। জনগণ যদি সচেতন না হয়ে স্বার্থপর ও দুর্নীতি পরায়ণ হয় তা হলে গণতন্ত্র বিনষ্ট হয়। এক্ষেত্রে সুশিক্ষিত জনগণের গুরুত্ব অনস্বীকার্য।গণতন্ত্র আজ একটি জীবনব্যবস্থা। তাই এর সফলতা নির্ভর করে গণতান্ত্রিক ঐতিহ্য, পরিবেশ ও সংস্কৃতির ওপর। এক্ষেত্রে অপরের মত ও আদর্শের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, সময়মতো নির্বাচন অনুষ্ঠান, সময়মতো ক্ষমতা ছেড়ে দেওয়া, আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সমস্যা মোকাবিলা করা- এগুলো হলো গণতান্ত্রিক সংস্কৃতির বিশেষ দিক। গণতন্ত্রকে সফল করতে সরকার ও বিরোধী দলের মধ্যে সৌহার্দপূর্ণ বুঝাপড়া দরকার। সেক্ষেত্রে বিরোধী দলের বিরোধিতা নয় এবং সরকারি দল বিরোধী মতামতকে দমন-পীড়ন না করলে গণতন্ত্র সফল হতে বাধ্য।উদ্দীপকে গণতন্ত্রকে বাস্তবায়িত করার জন্য আইনকে সকলের জন্য সমানভাবে প্রয়োগ করার কথা বলা হয়েছে। এ গুরুত্বপূর্ণ শর্তটি দ্বারা মূলত আইনের শাসনকে বুঝানো হয়েছে। আইনের শাসন থাকলে রাষ্ট্রের রাঘব বোয়ালরা ও প্রান্তিক জনগোষ্ঠী সমান অপরাধে সমান শাস্তি পায় এবং সমবন্টনের মাধ্যমে ধনবৈষম্য কমে যায়। যেমন বড় ধরনের আর্থিক বৈষম্য রেখে গণতন্ত্র সফল করা সম্ভব নয়। গণতন্ত্রকে সফল করতে জনগণের মৌলিক অধিকার যেমন- চিন্তার স্বাধীনতা, বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা সংবিধানে সন্নিবেশিত থাকতে হবে এবং তা সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে।বড় কথা হলো রাষ্ট্রের শাসকগণ, বিরোধী দল, জনগণ সবাই যখন এক কাতারে এসে তাদের দেশটাকে আপন মনে করে দেশ গঠন ও পরিচালনায় অংশ নেয় তখনি গণতান্ত্রিক ব্যবস্থা আলোর মুখ দেখতে পায়।

উত্তর

উক্ত শাসন ব্যবস্থা অর্থাৎ গণতান্ত্রিক শাসনব্যবস্থা বর্তমান বিশ্বে সর্বাধিক গ্রহণযোগ্যনন্দিত শাসনব্যবস্থা।বিকাশের ধারাবাহিকতায় গণতন্ত্র আজ সরকারব্যবস্থার গণ্ডি পেরিয়ে জীবনব্যবস্থায় উন্নতি হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৭২ সালের সংবিধানের মাধ্যমে, হাঁটি হাঁটি পা পা অবস্থায়। আজ অর্ধশতাব্দী পরে যদি এ দেশের গণতন্ত্রের কার্যকারিতা মূল্যায়ন করতে হয় সেক্ষেত্রে হতাশা না হয়ে উপায় থাকে না।গণতন্ত্রকে বলা হয় জনগণের শাসন। এ ব্যবস্থায় নাগরিকগণ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি বাছাই করে পরোক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ করে। তাই নির্বাচনকে গণতন্ত্রের প্রাণ বলা হয়। সেই দিক থেকে বাংলাদেশের নির্বাচনব্যবস্থা তা এক ধরনের প্রহসনে পরিণত হয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হওয়ায় সরকারে জনগণের অংশগ্রহণ নাই। এটা কোনো মানদণ্ডেই গণতন্ত্রের সংজ্ঞায় পড়ে না।পরমতসহিষ্ণুতা, পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধাবোধ গণতন্ত্রকে বিকশিত করে। সেদিক দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের মধ্যে বৈরী সম্পর্ক ও কাদা ছোঁড়াছুড়ি এমন পর্যায়ে পৌঁছেছে যে, পরমতসহিষ্ণুতা তো দূরের কথা মতামত দেওয়ার সুযোগই দেওয়া হয় না। সরকারি দলের হামলা-মামলা, নির্যাতন, আর বিরোধী দলের কথায় কথায় ভাঙচুর, অগ্নিসংযোগ এ ধরনের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে গণতন্ত্রের মৃত্যু হওয়াটাই স্বাভাবিক।সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সাম্য গণতন্ত্রকে সৃদৃঢ় করে। বাংলাদেশে সামাজিক অস্থিরতা, অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে গণতন্ত্র আজ ঝুঁকির মধ্যে। নাগরিকগণের মৌলিক অধিকার চর্চা করার পরিবেশের মধ্যেই গণতন্ত্রের অস্তিত্ব নিহিত। সেক্ষেত্রে তুমি আমার মতের সাথে একমত হও নতুবা কারাগারে জীবন কাটাও। এ যদি হয় সরকারের শাসন কৌশল সেক্ষেত্রে গণতন্ত্র তো দূরের কথা একনায়কতান্ত্রিক সরকারও স্বস্তির ঢোক গেলে। উপরের আলোচনাই বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে আমার শেষ কথা না। মানুষ বাঁচে আশায়, দেশ বাঁচে ভালোবাসায়। এ আশা ও বাঁচার জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, একদিন আমাদের পারস্পরিক সহযোগিতা, পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধের নবজাগরণের মধ্য দিয়ে এদেশে গণতন্ত্রের সুষ্ঠু চর্চা হবে এবং বাংলাদেশে হবে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও টেকসই গণতন্ত্রের মডেল।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।