'ক' রাষ্ট্রে কোন ধরনের শাসনব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: 'ক' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থা বিদ্যমান।আইন ও শাসন বিভাগের সম্পর্ক ও জবাবদিহিতার ভিত্তিতে সরকারকে সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার এ দুই ভাগে ভাগ করা হয়। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে নির্বাচিত হয়। তিনি আইনসভার সদস্য নন এবং সংসদীয় সরকারব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের কাছে জবাব দিতে বাধ্য থাকলেও রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য নয়। রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিগণ আইনসভার সদস্য নন এবং মন্ত্রীদের নিয়োগ করেন রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতি তার একক সিদ্ধান্তে মন্ত্রী নিযুক্ত এবং বরখাস্ত হয়। এককথায়, রাষ্ট্রপতি শাসিত শসনব্যবস্থায় রাষ্ট্রপতি অসীম ও চরম ক্ষমতার অধিকারী।উদ্দীপকের 'ক' রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের জনগণের ভোটে নির্বাচিত হওয়া, অসীম ক্ষমতা, আইনসভার নিকট জবাবদিহি না করা এবং আজ্ঞাবহ মন্ত্রিপরিষদ ইত্যাদি বৈশিষ্ট্যে মূলত রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থা বিদ্যমান।তাই উদ্দীপকের সাবলীল অনুসঙ্গ থেকে সহজেই বলা যায়, 'ক' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'ক' রাষ্ট্রে কোন ধরনের শাসনব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর