উদ্দীপকের জনাব নাসরিন সরকারের কোন বিভাগে কর্মরত উচ্চ বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়সমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব নাসরিন সরকারের বিচার বিভাগে কর্মরত। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় নানা রকম করণীয় রয়েছে।উদ্দীপকে বলা হয়েছে, জনাব রোহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা শেষ করে সহকারী জজ হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তি করেন। এরূপ বর্ণনা থেকে সহজে অনুধাবন করা যায় জনাব রোহান সরকারের বিচার বিভাগে কর্মরত আছেন।বিচার বিভাগের স্বাধীনতা বলতে আইনের ব্যাখ্যা ও বিচারকার্য পরিচালনার সময় বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতাকে বোঝায়। স্বাধীন বিচার বিভাগ বলতে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব ও নিয়ন্ত্রণমুক্ত বিচার বিভাগকে বোঝায়। গণতন্ত্রকে সুরক্ষা এবং গণতন্ত্রের মহান আদর্শ সমুন্নত রাখতে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ খুব প্রয়োজন।বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বিচারকদের নিয়োগে নিরপেক্ষতা শতভাগ নিশ্চিত করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য বিচারকদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করতে হবে। এতে করে বিচারকার্য পরিচালনায় সকল চাপের ঊর্ধ্বে উঠে তারা বিচারকার্য পরিচালনা করতে পারবে। বিচারকদের উঁচু মানের বেতনভাতা নিশ্চিত করতে হবে। 'তাদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতার রক্ষার জন্য বিচার বিভাগের কর্তৃত্বের পরিধি সংবিধানে স্পষ্ট করে লিপিবদ্ধ করে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সর্বোপরি বিচার বিভাগকে আইন ও শাসন বিভাগের হস্তক্ষেপমুক্ত রাখতে হবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব নাসরিন সরকারের কোন বিভাগে কর্মরত উচ্চ বিভাগের স্বাধী…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর