রাতুল ও পারভেজের রাষ্ট্রের সরকারব্যবস্থার মধ্যে তুমি কোনটিকে উত্তম বলে মনে কর? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের রাতুলের রাষ্ট্রে সংসদীয় সরকার এবং পারভেজের রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। এ দুটি সরকারব্যবস্থার মধ্যে আমি সংসদীয় সরকারব্যবস্থাকে উত্তম মনে করি।গণতান্ত্রিক শাসনব্যবস্থার দুটি গুরুত্বপূর্ণ রূপ হলো যথাক্রমে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার। এ দুটি শাসনব্যবস্থাকে একে অপরের বিপরীত রূপ বলে মনে করা হয়। এ দুটি শাসনব্যবস্থারই বেশকিছু দোষত্রুটি রয়েছে। তবে উভয়ের মধ্যে সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা উত্তম।মন্ত্রিপরিষদ শাসিত সরকারে মন্ত্রিপরিষদ তার যাবতীয় কাজকর্মের জন্য আইনসভার নিকট দায়বদ্ধ থাকে বলে মন্ত্রিপরিষদের স্বেচ্ছাচারী হয়ে ওঠার কোনো সুযোগ থাকে না। এ সরকারব্যবস্থার অন্যতম প্রধান গুণ হলো এর নমনীয়তা। এখানে পরিবর্তিত পরিস্থিতির সাথে সংগতি রেখে প্রশাসন বা সরকারের প্রয়োজনমাফিক রদবদলের ব্যবস্থা রয়েছে। আইনসভার মাধ্যমে প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয় বলে স্বচ্ছতা বজায় থাকে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার অধিকতর জনকল্যাণমুখী ও জনপ্রিয় শাসনব্যবস্থা। অপরদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগ পরস্পর স্বাধীনভাবে কাজ করায় উভয়ের মধ্যে সুষ্ঠু সহযোগিতা গড়ে ওঠে না। সকল ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকায় তা নিয়ন্ত্রণ করার শক্তি আইনসভার থাকে না। রাষ্ট্রপতি তার কার্যকালে অনিয়ন্ত্রিত ও একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের সুযোগ পান যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। রাষ্ট্রপতি জনপ্রতিনিধিদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না বলে স্বচ্ছতাও থাকে না।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, সর্বাধিক জনকল্যাণ এবং দায়িত্বশীলতার বিষয়টি বিবেচনায় নিলে পারভেজের দেশের রাষ্ট্রপতি শাসিত সরকার অপেক্ষা রাতুলের দেশের সংসদীয় সরকারব্যবস্থা উত্তম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
রাতুল ও পারভেজের রাষ্ট্রের সরকারব্যবস্থার মধ্যে তুমি কোনটিকে উত্তম …
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর