জনাব 'ক' সরকারের কোন বিভাগে কর্মরত আছেন? উক্ত বিভাগের গঠন বর্ণনা কর।
উত্তর: জনাব 'ক' সরকারের শাসন বিভাগে কর্মরত আছেন।যে বিভাগ রাষ্ট্রের শাসনকাজ পরিচালনা করে তাকে শাসন বিভাগ বলে। শাসন বিভাগ আইন বিভাগ প্রণীত আইন অনুযায়ী দেশ পরিচালনা, সরকারি নীতি নির্ধারণ ও তা বাস্তবায়নের কাজ করে। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সকল মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও প্রশাসনিক কাজে নিয়োজিত সকলেই শাসন বিভাগের অন্তর্ভুক্ত। উদ্দীপকের সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব 'ক' পরিবেশ মন্ত্রণালয়ের সাথে যুক্ত। তাই তিনি সুস্পষ্টভাবেই শাসন বিভাগে কর্মরত আছেন। গঠন ও কাজের দিক থেকে শাসন বিভাগকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা: ক. রাজনৈতিক শাসক, খ. অ-রাজনৈতিক শাসক। দেশের সাধারণ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে শাসন বিভাগের রাজনৈতিক অংশ গঠিত হয়। তারা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন এবং তাদের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শাসন বিভাগের রাজনৈতিক অংশ গঠিত হয়। অন্যদিকে, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে স্থায়িভাবে নিযুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শাসন বিভাগের অরাজনৈতিক অংশ গঠিত হয়। তারা রাজনৈতিক শাসকদের নির্দেশনা অনুযায়ী সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন ও প্রশাসনিক কর্মকান্ড সম্পাদন করেন। যেমন- সচিব, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইত্যাদি।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
জনাব 'ক' সরকারের কোন বিভাগে কর্মরত আছেন? উক্ত বিভাগের গঠন বর্ণনা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর