শেয়ারFacebookWhatsApp

অধ্যাপক নিশাতের বক্তব্যে সরকারের যে বিভাগের প্রতিফলন ঘটেছে তার কার্যাবলি আলোচনা কর।

উত্তর: অধ্যাপক নিশাতের বক্তব্যে সরকারের যে বিভাগের প্রতিফলন ঘটেছে তা হচ্ছে শাসন বিভাগ। শাসন বিভাগ রাষ্ট্রের উন্নয়নে নানাবিধ কার্য সম্পাদন করে থাকে।শাসন বিভাগ হলো সরকারের সেই অংশ যার ওপর রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার দায়িত্ব ন্যস্ত থাকে। শাসন বিভাগের অন্যতম কাজ হলো আইনসভা কর্তৃক প্রণীত আইন অনুযায়ী দেশের শাসনকার্য পরিচালনা করা। এছাড়াও রাষ্ট্রের অভ্যন্তরে শান্তিশৃঙ্খলা রক্ষা করা শাসন বিভাগের অন্যতম কাজ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বহিরাক্রমণ প্রতিহত করা, দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শাসন বিভাগের ওপর ন্যস্ত। সরকারকে সঠিকভাবে পরিচালনার জন্য শাসন বিভাগকে নীতিনির্ধারণসংক্রান্ত কাজ করতে হয়। স্বরাষ্ট্র ও পররাষ্ট্রসংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য সরকারের শাসন বিভাগ সুনির্দিষ্ট নীতিনির্ধারণ করে। এসব দায়িত্ব সঠিকভাবে পালন করে শাসন বিভাগ রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সরকারের বিভিন্ন বিভাগের কাজের মধ্যে সমন্বয় সাধন করে দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়ার জন্য শাসন বিভাগ অগ্রণী ভূমিকা পালন করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

অধ্যাপক নিশাতের বক্তব্যে সরকারের যে বিভাগের প্রতিফলন ঘটেছে তার কার্…

উদ্দীপক

শ্রেণিকক্ষে পাঠদানকালে অধ্যাপক নিশাত বলেন, আইনসভা আইন প্রণয়ন করলেও তা বাস্তবায়ন করে সরকারের গুরুত্বপূর্ণ অন্য একটি বিভাগ। সরকারের এই বিভাগের ক্ষমতা দিন দিন বেড়েই চলেছে। সরকার বলতে জনগণ সাধারণত এই বিভাগকেই বুঝে থাকে।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025

উত্তর

গণতন্ত্রের সংজ্ঞায় আব্রাহাম লিঙ্কন বলেন, 'Democracy is a government of the people, by the people and for the people. (গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য, জনগণের দ্বারা পরিচালিত, জনগণের শাসন।)

উত্তর

যে সরকার কাঠামোতে সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে দেশের শাসন পরিচালিত হয় তাকে এককেন্দ্রিক সরকারব্যবস্থা বলে। এ ধরনের সরকার কাঠামোতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বণ্টন করা হয় না। এ সরকার কাঠামোতে আঞ্চলিক সরকারের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনিক অঞ্চল থাকতে পারে তবে তারা কেন্দ্রের প্রতিনিধি বা সহায়ক হিসেবে কাজ করে। ফ্রান্স, যুক্তরাজ্য, বাংলাদেশ, জাপান, ইতালি প্রভৃতি দেশে এককেন্দ্রিক সরকার রয়েছে।

উত্তর

অধ্যাপক নিশাতের বক্তব্যে সরকারের যে বিভাগের প্রতিফলন ঘটেছে তা হচ্ছে শাসন বিভাগ। শাসন বিভাগ রাষ্ট্রের উন্নয়নে নানাবিধ কার্য সম্পাদন করে থাকে।শাসন বিভাগ হলো সরকারের সেই অংশ যার ওপর রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার দায়িত্ব ন্যস্ত থাকে। শাসন বিভাগের অন্যতম কাজ হলো আইনসভা কর্তৃক প্রণীত আইন অনুযায়ী দেশের শাসনকার্য পরিচালনা করা। এছাড়াও রাষ্ট্রের অভ্যন্তরে শান্তিশৃঙ্খলা রক্ষা করা শাসন বিভাগের অন্যতম কাজ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বহিরাক্রমণ প্রতিহত করা, দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শাসন বিভাগের ওপর ন্যস্ত। সরকারকে সঠিকভাবে পরিচালনার জন্য শাসন বিভাগকে নীতিনির্ধারণসংক্রান্ত কাজ করতে হয়। স্বরাষ্ট্র ও পররাষ্ট্রসংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য সরকারের শাসন বিভাগ সুনির্দিষ্ট নীতিনির্ধারণ করে। এসব দায়িত্ব সঠিকভাবে পালন করে শাসন বিভাগ রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সরকারের বিভিন্ন বিভাগের কাজের মধ্যে সমন্বয় সাধন করে দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়ার জন্য শাসন বিভাগ অগ্রণী ভূমিকা পালন করে।

উত্তর

উদ্দীপকের উল্লিখিত বিভাগটি হলো সরকারের শাসন বিভাগ। পূর্বে শাসন বিভাগের দায়িত্ব ছিল আইন প্রণয়ন ও প্রয়োগ এবং জাতীয় আয়ের উৎস ও কর নির্ধারণ করা। কিন্তু বর্তমানে গণতান্ত্রিক জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থায় রাষ্ট্রের কার্যাবলি এতই বৃদ্ধি পেয়েছে যে, বাধ্য হয়ে শাসন বিভাগকে বহুবিধ কার্যসম্পাদন করার দায়িত্ব গ্রহণ করতে হচ্ছে। এর ফলে শাসন বিভাগের কাজ বৃদ্ধি পাচ্ছে।রাষ্ট্রীয় জীবনে জনগণের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। শাসন বিভাগ জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত হয়। তাই এ নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য হলো জনগণের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার সমস্যা করা। বর্তমানে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। এসব সমস্যার সমাধান করা একমাত্র শাসন বিভাগের পক্ষেই সম্ভব। বর্তমানে সামাজিক ব্যবস্থার ক্রমোন্নতির কারণে রাষ্ট্রের জনকল্যাণমূলক কার্যাদিও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ জনকল্যাণমূলক কার্যাদি সম্পাদন করতে গিয়েও শাসন বিভাগের কাজের পরিসর বৃদ্ধি পেয়েছে। তাছাড়া আইনসভা বিভিন্ন কাজের চাপে অনেক ক্ষেত্রে সময় দিতে পারে না। এ সময়ের অভাবহেতু কিছু কিছু আইন প্রণয়নের ভার শাসন বিভাগের ওপর অর্পণ করে। একে অর্পিত ক্ষমতা বলে আইন প্রণয়ন বলা হয়। একদিকে শাসন অন্যদিকে আইন প্রণয়নের দায়িত্ব শাসন বিভাগের ওপর বর্তানোর ফলে এ বিভাগের কাজ বৃদ্ধি পায়। তাছাড়াও যুদ্ধ, বিদ্রোহ, বিপ্লব প্রভৃতির মতো জরুরি পরিস্থিতির মোকাবিলা করে তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করার ক্ষমতা একমাত্র শাসন বিভাগেরই আছে। তাছাড়া আন্তর্জাতিকভাবে দিন দিন যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, অর্থনৈতিক মন্দায় যে জটিল আকার ধারণ করছে এগুলোর হাত থেকে রেহাই পাওয়ার জন্যও শাসন বিভাগকে কার্যকর পদক্ষেপ নিতে হয়।সুতরাং একথা নিঃসন্দেহে বলা যায়, শাসন বিভাগের কাজ ও ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।