চিত্রে 'B [গণিত] চিহ্নিত স্থানে সরকারের যে বিভাগটির কথা বলা হয়েছে, তার কার্যাবলি আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] চিহ্নিত স্থানে সরকারের শাসন বিভাগের কথা বলা হয়েছে। সরকারের শাসন বিভাগ বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে থাকে।শাসন বিভাগ হলো সরকারের সেই অংশ যার ওপর রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার দায়িত্ব ন্যস্ত থাকে। শাসন বিভাগের অন্যতম কাজ হলো আইনসভা কর্তৃক প্রণীত আইন অনুযায়ী দেশের শাসনকার্য পরিচালনা করা। এছাড়া ও রাষ্ট্রের অভ্যন্তরে শান্তিশৃঙ্খলা রক্ষা করা শাসন বিভাগের অন্যতম কাজ। বর্তমান বিশ্বের সকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পরস্পরের ওপর নির্ভরশীল। রাজনৈতিক বাণিজ্যিক, সামরিকও সাংস্কৃতিক ক্ষেত্রে পরস্পরের ওপর নির্ভরশীল রাষ্ট্রসমূহের মধ্যে আন্তঃরাষ্ট্র সম্পর্কে এক গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে আর এ আন্তঃসম্পর্ক রাষ্ট্রের উন্নয়নে শাসন বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বহিরাগমন প্রতিহত করা, দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শাসন বিভাগের ওপর ন্যস্ত। এসব দায়িত্ব সঠিকভাবে পালন করে শাসন বিভাগ রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখে। সরকারকে সঠিকভাবে পরিচালনার জন্য শাসন বিভাগকে নীতি নির্ধারণ সংক্রান্ত কাজ করতে হয়। স্বরাষ্ট্র ও পররাষ্ট্রসংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য সরকারের শাসন বিভাগ সুনির্দিষ্ট নীতি নির্ধারণ করে।আলোচনার পরিশেষে বলা যায়, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নানাবিধ কার্যাবলি পরিচালনার মাধ্যমে দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়ার জন্য শাসন বিভাগ অগ্রণী ভূমিকা পালন করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
চিত্রে 'B চিহ্নিত স্থানে সরকারের যে বিভাগটির কথা বলা হয়েছে, তার কা…
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর