চিত্রে মন্ত্রিপরিষদ শাসিত শাসনব্যবস্থায় 'B [গণিত] বিভাগ কীভাবে 'A [গণিত] বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত হয়? বিশ্লেষণ কর।
উত্তর: চিত্রে মন্ত্রিপরিষদ শাসিত শাসনব্যবস্থায় B বিভাগ অর্থাৎ শাসন বিভাগ, A বিভাগ আইন বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত হয়।আইন বিভাগ তথা আইনসভা একটি দেশের জাতীয় তহবিলের অভিভাবক বা রক্ষাকারী। গণতান্ত্রিক মন্ত্রিপরিষদ শাসিতব্যবস্থায় আইন বিভাগের অনুমোদন ব্যতীত সরকার বা শাসন বিভাগ কোনো কর ধার্য, কর আরোপ, করের হার পরিবর্তন, কর আদায় বা সংগৃহীত অর্থ ব্যয় করতে পারে না। ব্রিটিশ সরকার কমন্সসভা অর্থাৎ আইন বিভাগের সম্মতি ছাড়া আর্থিক নীতি প্রণয়ন ও অর্থবিষয়ক কাজকর্ম পরিচালনা করতে পারে না। সংসদীয় পদ্ধতিতে সরকার প্রত্যেক অর্থবছরে পরবর্তী বছরের আয় ও ব্যয়সংক্রান্ত বাজেট আইনসভায় উপস্থাপন করে। আইনসভার সদস্যগণ দীর্ঘ বিতর্ক ও আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনীসহ তা পাশ করেন। আইন বিভাগ অনুমোদিত বাজেট অনুযায়ী শাসন বিভাগ তথা সরকারকে বলতে হয়। এছাড়া শাসন বিভাগের বিভিন্ন কর্তৃপক্ষ, মন্ত্রণালয় ইত্যাদির ক্ষেত্রে যেসব মঞ্জুরি দেওয়া হয় তা আইনসভা অনুমোদন করে। এছাড়া ও আইনসভা অনাস্থা মূলতবি প্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে শাসন বিভাগ তথা সরকারকে নিয়ন্ত্রণ করে থাকে।সুতরাং তাই বলা যায়, এভাবে শাসনকার্যে আইন বিভাগ কর্তৃক শাসন বিভাগ নিয়ন্ত্রিত হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
চিত্রে মন্ত্রিপরিষদ শাসিত শাসনব্যবস্থায় 'B বিভাগ কীভাবে 'A বিভাগ …
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর