উদ্দীপকের কোন ধরনের সরকারকে তুমি বেশি উপযোগী বলে, মনে কর? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের 'ক' সরকারব্যবস্থায় সংসদীয় সরকার এবং 'খ'-তে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থার প্রতিফলন ঘটেছে।সংসদীয় সরকারে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান পৃথক ব্যক্তি হলেও রাষ্ট্রপতি শাসিত সরকারে যিনি রাষ্ট্রপ্রধান আবার তিনিই সরকারপ্রধান। সংসদীয় সরকারব্যবস্থায় রাষ্ট্রপ্রধান নামমাত্র শাসক, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধানই প্রকৃত শাসক। রাষ্ট্রপতি শাসিত সরকারে মন্ত্রিসভার সদস্যরা আইনসভার সদস্য নয়। তারা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত ও তার আজ্ঞাবহ। কিন্তু সংসদীয় সরকারে মন্ত্রিসভার সদস্যরা আইনসভার সদস্য। তারা আইনসভার নিকট দায়বদ্ধ থাকলেও রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিবর্গ আইনসভার সদস্য নয় বরং রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন। সংসদীয় সরকারে অনাস্থা জ্ঞাপন করে যেকোনো মুহূর্তে আইনসভা মন্ত্রিপরিষদকে পদচ্যুত করতে পারে; কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিসভার স্থায়িত্ব নির্ভর করে রাষ্ট্রপতির একক ইচ্ছার ওপর। রাষ্ট্রপতি শাসিত সরকার তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী। আবার জরুরি অবস্থা মোকাবিলার দিক হতে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা অধিক উপযোগী। তবে নমনীয়তার দিক বিবেচনায় সংসদীয় সরকার অধিক নমনীয়। সংসদীয় সরকারে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর না হলেও রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় তা কার্যকর হতে দেখা যায়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের কোন ধরনের সরকারকে তুমি বেশি উপযোগী বলে, মনে কর? যুক্তি দাও।
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর