উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে সরকারের কোন বিভাগকে বুঝানো হয়েছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে সরকারের শাসন বিভাগকে বুঝানো হয়েছে।রাষ্ট্রের শাসন কাজ পরিচালনার দায়িত্ব যে বিভাগের ওপর ন্যস্ত থাকে তাকে শাসন বিভাগ বলে। ব্যাপক অর্থে, শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান পরিচালক থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিয়োজিত সাধারণ কর্মচারী পর্যন্ত সকলকে বোঝায়। কিন্তু সংকীর্ণ অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান কর্মকর্তা এবং তার মন্ত্রিপরিষদকে বোঝায়। শাসন বিভাগের প্রধান কাজ হলো আইন অনুযায়ী দেশ শাসন করা, আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং জননিরাপত্তা বিধান করা। আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্র এককভাবে চলতে পারে না। এজন্য অন্যান্য রাষ্ট্রের সাথে বিভিন্ন কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হয়। আর এসব কূটনৈতিক বা পররাষ্ট্র সম্পর্কীয় কাজ সম্পন্ন করা শাসন বিভাগের অন্যতম প্রধান কাজ।উদ্দীপকের ছকে '?' চিহ্নিত স্থান সম্পর্কে বলা হয়েছে, এটি সরকারের অভ্যন্তরীণ কাজ, আইন বাস্তবায়ন করা এবং পরাষ্ট্রসংক্রান্ত কাজ করে থাকে। এরূপ কাজগুলো একটি সরকারের শাসন বিভাগ কর্তৃক সম্পন্ন হয়ে থাকে।সুতরাং '?' চিহ্নিত স্থান দ্বারা সরকারের একটি অতীব গুরুত্বপূর্ণ বিভাগ শাসন বিভাগকে বুঝিয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে সরকারের কোন বিভাগকে বুঝানো হয়েছে? আলোচ…
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর