উদ্দীপকে বর্ণিত 'E [গণিত] বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণগুলো আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'E [গণিত] বিভাগ হলো শাসন বিভাগ। আধুনিক গণতান্ত্রিক সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হলো শাসন বিভাগ। বিভিন্ন কারণে বর্তমানে শাসন বিভাগের ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।দলীয় ব্যবস্থার উদ্ভব এবং দলীয় শৃঙ্খলার কঠোরতা আইনসভার সদস্যদের দলের প্রতি অনুগত থাকতে বাধ্য করে। ফলে দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা শাসকদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের প্রতি অবহেলা করতে পারে না। এভাবে শাসন বিভাগের ক্ষমতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। জরুরি অবস্থায় বা জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা সমাধানে শাসন বিভাগ দ্রুত ও কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।পক্ষান্তরে, আইন বিভাগের পক্ষে তা সম্ভব হয় না। যার কারণে আইন বিভাগের ক্ষমতা হ্রাস পাচ্ছে এবং শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিককালে অধিকাংশ ক্ষেত্রেই আইনসভা আইন প্রণয়নের ক্ষেত্রে সাধারণ নীতিগুলোকে বিধিবদ্ধ করে আইনের ফাঁক পূরণের ক্ষমতা শাসন বিভাগের ওপর ছেড়ে দেয়। এই অর্পিত ক্ষমতাপ্রসূত আইনের মাধ্যমে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আধুনিককালে শাসন বিভাগ বহুবিধ অর্থনৈতিক কার্য সম্পাদন করে।যেমন- বার্ষিক বাজেট প্রণয়ন, মুদ্রা নিয়ন্ত্রণ, বাণিজ্য চুক্তি সম্পাদন ইত্যাদি। এসব কার্য সম্পাদন করতে গিয়ে শাসন বিভাগ অধিক ক্ষমতার অধিকারী হয়েছে।অতএব বলা যায়, উপরিউক্ত কারণসমূহের কারণে বর্তমানে উদ্দীপকে বর্ণিত E বিভাগ তথা শাসন বিভাগের ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'E বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণগুলো আলোচনা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর