শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের 'ক' সরকারটি কোন ধরনের সরকার? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের 'ক' সরকারটি হলো গণতান্ত্রিক সরকার। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসনব্যবস্থা হলো গণতান্ত্রিক শাসনব্যবস্থা। গণতন্ত্র হলো জনগণের শাসন। অর্থাৎ যে শাসনব্যবস্থায় জনগণের হাতে ক্ষমতা থাকে তাকেই গণতন্ত্র বলে। এ শাসনব্যবস্থায় জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়। তবে এক্ষেত্রে জনগণ সরাসরি অথবা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসনকার্য পরিচালনায় অংশ নিয়ে থাকে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বহু রাজনৈতিক দলের উপস্থিতি দেখা যায়, যারা জনগণের প্রতিনিধিত্ব করে। এ ধরনের শাসনব্যবস্থায় গণমাধ্যম স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে। বিচার বিভাগও স্বাধীনতভাবে জনগণের অধিকার রক্ষায় ভূমিকা পালন করার সুযোগ পায়।। উদ্দীপকে সরকারের শ্রেণি বিভাগ নির্দেশ করা হয়েছে, যেখানে একপাশে স্বৈরতান্ত্রিক সরকারকে নির্দেশ করা আছে। এ ধরনের সরকারের বিপরীত সরকার হলো গণতান্ত্রিক সরকার। সুতরাং 'ক' সরকার দ্বারা গণতান্ত্রিক সরকারকে নির্দেশ করা হয়েছে। কেননা স্বৈরতন্ত্রে যেখানে একজনের শাসন প্রতিষ্ঠিত হয়, সেখানে গণতন্ত্রে জনগণের সরকার প্রতিষ্ঠা লাভ করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের 'ক' সরকারটি কোন ধরনের সরকার? ব্যাখ্যা কর।

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025

উত্তর

একনায়কতন্ত্র হলো এমন এক ধরনের শাসনব্যবস্থা যেখানে সার্বভৌম ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয় এবং সেই ব্যক্তি তার নিজের ইচ্ছানুযায়ী শাসনকার্য পরিচালনা করে।

উত্তর

এরিস্টটলের মতে, স্বাভাবিক সরকার তিন ধরনের। যথা- রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও পলিটি। রাজতন্ত্রে একজন যোগ্য ও ন্যায়পরায়ণ শাসক জনগণের কল্যাণে শাসন করেন। এটি আদর্শ শাসনব্যবস্থা, কিন্তু এটি যদি স্বেচ্ছাচারী হয়ে পড়ে, তবে তা রাজতন্ত্রে পরিণত হয়। অভিজাততন্ত্রে কয়েকজন গুণী ও দক্ষ ব্যক্তি দেশ শাসন করেন। এটি তখনই ভালো যখন শাসকগণ নৈতিক ও যোগ্য হন; কিন্তু যদি তারা স্বার্থপর হয়ে পড়েন, তবে এটি অলিগার্কিতে পরিণত হয়। পলিটি হলো মধ্যবিত্ত শ্রেণির শাসন, যেখানে আইনের শাসন ও জনগণের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এটি স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ শাসনব্যবস্থা, যা গণতন্ত্রের কাছাকাছি। এরিস্টটল পলিটিকে সবচেয়ে বাস্তবসম্মত ও টেকসই শাসনব্যবস্থা হিসেবে বিবেচনা করেন।

উত্তর

উদ্দীপকের 'ক' সরকারটি হলো গণতান্ত্রিক সরকার। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসনব্যবস্থা হলো গণতান্ত্রিক শাসনব্যবস্থা। গণতন্ত্র হলো জনগণের শাসন। অর্থাৎ যে শাসনব্যবস্থায় জনগণের হাতে ক্ষমতা থাকে তাকেই গণতন্ত্র বলে। এ শাসনব্যবস্থায় জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়। তবে এক্ষেত্রে জনগণ সরাসরি অথবা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসনকার্য পরিচালনায় অংশ নিয়ে থাকে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বহু রাজনৈতিক দলের উপস্থিতি দেখা যায়, যারা জনগণের প্রতিনিধিত্ব করে। এ ধরনের শাসনব্যবস্থায় গণমাধ্যম স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে। বিচার বিভাগও স্বাধীনতভাবে জনগণের অধিকার রক্ষায় ভূমিকা পালন করার সুযোগ পায়।। উদ্দীপকে সরকারের শ্রেণি বিভাগ নির্দেশ করা হয়েছে, যেখানে একপাশে স্বৈরতান্ত্রিক সরকারকে নির্দেশ করা আছে। এ ধরনের সরকারের বিপরীত সরকার হলো গণতান্ত্রিক সরকার। সুতরাং 'ক' সরকার দ্বারা গণতান্ত্রিক সরকারকে নির্দেশ করা হয়েছে। কেননা স্বৈরতন্ত্রে যেখানে একজনের শাসন প্রতিষ্ঠিত হয়, সেখানে গণতন্ত্রে জনগণের সরকার প্রতিষ্ঠা লাভ করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত স্বৈরতান্ত্রিক সরকার ও 'ক' সরকার তথা গণতান্ত্রিক সরকারের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। ক্ষমতার উৎসের ভিত্তিতে সরকারের দুটি রূপ দেখা যায়, একটি হলো একনায়কতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক সরকার ও অন্যটি হলো গণতান্ত্রিক সরকারব্যবস্থা। গণতান্ত্রিক সরকার হলো সেই সরকারব্যবস্থা যেখানে শাসনক্ষমতায় জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। আর একনায়কতান্ত্রিক সরকার ঠিক এর উল্টো। এখানে একজন শাসক রাষ্ট্রের সকল ক্ষমতা ভোগ ও নিয়ন্ত্রণ করে থাকে। উদ্দীপকের 'ক' সরকার হচ্ছে গণতান্ত্রিক সরকার। এ ধরনের সরকারব্যবস্থায় জনগণের শাসন প্রতিষ্ঠিত, একাধিক দলের উপস্থিতি রয়েছে, প্রচার মাধ্যমগুলো মুক্ত ও স্বাধীন। আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী। এখানে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ নিজেরাই নিজেদের মধ্য থেকে সরকার নির্বাচন করে। জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হয়। সরকারকে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হয়। আবার জনগণের আস্থা বা সমর্থন হারালে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায়। এতে তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। তাছাড়া শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তনের ব্যবস্থা থাকায় কোনো ধরনের বিদ্রোহ বা বিপ্লবের প্রয়োজন হয় না। অন্যদিকে, স্বৈরতান্ত্রিক সরকারের সকল ক্ষমতা একজন ব্যক্তির হাতে কুক্ষিগত থাকে বিধায় একটিমাত্র রাজনৈতিক দলের শাসন প্রতিষ্ঠিত হয়। প্রচার মাধ্যমগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত থাকে। ফলে জনগণের বাকস্বাধীনতা থাকে না। আইনসভার প্রকৃতি অনেকটা প্রহসনমূলক হয়ে থাকে। এ ধরনের সরকারব্যবস্থায় শাসক যুক্তি অপেক্ষা পেশি শক্তিতে বেশি বিশ্বাস করে। জনগণের ব্যক্তিস্বাধীনতা বলতে কিছুই থাকে না। আলোচনার প্রেক্ষিতে বলা যায়, গণতন্ত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকে, কিন্তু একনায়কতন্ত্রে তা অনুপস্থিত। গণতান্ত্রিক ব্যবস্থা স্থিতিশীলতা ও উন্নয়নের পথ সুগম করে, অন্যদিকে একনায়কতন্ত্র দ্রুত সিদ্ধান্ত নিলেও তা প্রায়ই স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত হয়। তাই গণতন্ত্রই অধিকতর মানবিক শাসনব্যবস্থা ও ন্যায়ভিত্তিক।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।