উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের সরকারের সাথে 'খ' রাষ্ট্রের সরকারের পার্থক্য দেখাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্র সরকার ব্যবস্থা হচ্ছে মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা ও 'খ' রাষ্ট্রের সরকারব্যবস্থা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা। উভয় সরকার ব্যবস্থার মধ্যে বেশ কিছু বৈসাদৃশ্য রয়েছে। আইন ও শাসন বিভাগের মধ্যে সম্পর্কের ভিত্তিতে সরকার দুটি ভাগে বিভক্ত। একটি হলো সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও অন্যটি হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। এ উভয় সরকারের সুস্পষ্ট পার্থক্য থাকা বাঞ্ছনীয়। উদ্দীপকে 'ক' রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের নামে সকল কিছু পরিচালিত হলেও ক্ষমতার মূলে থাকে সরকার প্রধান। অন্যদিকে, 'খ' রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান তিনি সরকারপ্রধান। এ থেকে বোঝা যায় 'ক' রাষ্ট্রের সংসদীয় সরকার ব্যবস্থা ও 'খ' রাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। সংসদীয় বা মন্ত্রী পরিষদ সরকার ব্যবস্থায় আইন সবার সার্বভৌম ক্ষমতার অধিকারী। এ শাসনব্যবস্থার রাষ্ট্রপতি হলেন নিয়ম তান্ত্রিক রাষ্ট্রপ্রধান। প্রকৃত শাসন ক্ষমতা ন্যস্ত থাকে প্রধানমন্ত্রীর হাতে। তিনি আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। উক্ত শাসন ব্যবস্থায় আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলই সরকার গঠন করে। অপরদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার রাষ্ট্রপতি একই সাথে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। এ শাসন ব্যবস্থার মন্ত্রী পরিষদের সদস্যগণ আইনসভার সদস্য নন এবং রাষ্ট্রপতির সহকর্মীয় নন বরং অধস্তন কর্মচারী মাত্র। এ ধরনের শাসন ব্যবস্থায় বিচার বিভাগের প্রাধান্য থাকে। অতএব দেখা যায়,মন্ত্রিপরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থা প্রধানমন্ত্রী হলেন সর্বময় ক্ষমতার অধিকারী এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার রাষ্ট্রপতি ও মসকল ক্ষমতার শীর্ষে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের সরকারের সাথে 'খ' রাষ্ট্রের সরকারের পা…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর