শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত দুটি সরকারের পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের প্রথম অংশে যুক্তরাষ্ট্রীয় সরকার ও এককেন্দ্রিক সরকারব্যবস্থার কথা এবং শেষ অংশে সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারের উল্লেখ করা হয়েছে। 'গ' নং প্রশ্নোত্তরে যার ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। তাই আমরা প্রশ্ন অনুসারে প্রথম যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সরকারের এবং শেষ অংশে সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারের পার্থক্য বিশ্লেষণ করার চেষ্টা করব। ক্ষমতা বণ্টন নীতির ভিত্তিতে সরকার যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক এই দুই ভাগে ভাগ করা হয়। দুই ধরনের সরকারের অবস্থান দুই মেরুতে। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় সংবিধানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা কেন্দ্র ও প্রদেশের মধ্যে সুস্পষ্টভাবে ভাগ করে দেওয়া হয়। এককেন্দ্রিক সরকারব্যবস্থায় সমস্ত ক্ষমতা থাকে কেন্দ্রের হাতে। কেন্দ্র থেকে সমস্ত ক্ষমতা চর্চা করে দেশ পরিচালনা করা হয়। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্রীয় ও প্রাদেশিক নামে দুই ধরনের সরকার আবশ্যিক অথচ এককেন্দ্রিক সরকারে একটিমাত্র সরকার থাকে। প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যতীত যুক্তরাষ্ট্রীয় সরকারের কল্পনা করা যায় না, যেখানে এককেন্দ্রিক সরকারে প্রাদেশিক স্বায়ত্তশাসন বলে কিছু নেই। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা বিদ্যমান 'এবং নাগরিক দ্বৈত নাগরিকের মর্যাদা লাভ করে। এককেন্দ্রিক সরকারব্যবস্থায় সাধারণত আইনসভা এককক্ষবিশিষ্ট হয়। সংসদীয় ও রাষ্ট্রপতি সরকারব্যবস্থাও সম্পূর্ণ ভিন্ন বা আলাদা চেতনা ধারণ করে। সংসদীয় সরকারব্যবস্থায় রাষ্ট্রপ্রধান থাকে নামেমাত্র প্রধান প্রকৃত শাসক থাকেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে এবং আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যায়। রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান থাকেন একই ব্যক্তি। তিনি চূড়ান্ত ক্ষমতার অধিকারী। রাষ্ট্রপ্রধান আইনসভার নিকট জবাব দিতে বাধ্য নয়। সংসদীয় সরকারে মন্ত্রিগণ প্রায় সকলেই আইনসভার সদস্য কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় এরূপ কোনো বিধান নেই। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় ক্ষমতাস্বতন্ত্রীকরণের বাধ্যবাধকতা থাকলেও সংসদীয় সরকারে তা অনুপস্থিত। শেষকথা হলো উপরে আলোচিত সরকারব্যবস্থার মধ্যে যতই পার্থক্য থাকুক না কেন উল্লিখিত সব সরকারই গণতান্ত্রিক সরকার। বস্তুতঃ সব ধরনের সরকারের ভাবমূর্তি নির্ভর করে শাসকদের সততা, সদিচ্ছা ও যোগ্যতার ওপর।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত দুটি সরকারের পার্থক্য বিশ্লেষণ কর।

উদ্দীপক

রাহাত একটি বই পড়ে জানতে পারল, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে একই ধরনের সরকারব্যবস্থা প্রচলিত রয়েছে। ক্ষমতা বণ্টনের নীতি অনুসারে এই দুই দেশের সরকার পরিচালনা পদ্ধতি ভিন্ন। বাংলাদেশে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান ভিন্ন ব্যক্তি এবং আইন বিভাগ শক্তিশালী। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে একই ব্যক্তি রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান এবং রাষ্ট্রপতি ক্ষমতাশালী।

সিলেট সরকারি কলেজ · 2025

উত্তর

একনায়কতন্ত্র হলো এমন এক ধরনের শাসনব্যবস্থা যেখানে সার্বভৌম ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয় এবং সে ব্যক্তি তার নিজের ইচ্ছানুযায়ী শাসনকার্য পরিচালনা করে।

উত্তর

“মন্ত্রিসভার স্থায়িত্ব নির্ভর করে আইনসভার আস্থার ওপর"-উক্তিটি মূলত সংসদীয় সরকারের অন্তর্নিহিত চেতনা থেকে উৎসারিত। সংসদীয় সরকারব্যবস্থায় মন্ত্রিগণ অন্য অর্থে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিরুট জবাব দিতে বাধ্য। যদি কোনো কারণে মন্ত্রিগণ আইনসভার আস্থা হারান বা আইন বিভাগ শাসন বিভাগের ওপর অনাস্থা আনে তবে মন্ত্রিসভা পদত্যাগ করতে বাধ্য হয়। তাই তাৎপর্যপূর্ণ এ প্রশ্নের সাথে সম্পূর্ণ একমত পোষণ করেই বলা। যায়, "মন্ত্রিসভার স্থায়িত্ব নির্ভর করে আইনসভার আস্থার ওপর"।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সরকারগুলো একই পদ্ধতির সরকারের ভিন্নরূপ-বক্তব্যটি যথার্থ এবং বক্তব্যের অন্তর্নিহিত দিকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উদ্দীপকে উল্লিখিত সরকারপদ্ধতিসমূহ মূলত গণতান্ত্রিক সরকার। এককেন্দ্রিক বা যুক্তরাষ্ট্রীয়, সংসদীয় বা রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থারই ভিন্নরূপ। ক্ষমতা বণ্টন নীতির ওপর ভিত্তি করে সরকারকে যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সরকার এ দুই ভাগে ভাগ করা হয়। সেই দিক দিয়ে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে পর্যায়ক্রমে এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান। এ দুই ধরনের সরকারব্যবস্থায়ই গণতান্ত্রিক সরকারব্যবস্থা উপস্থিত। প্রশ্নের দ্বিতীয় ধাপে সংসদীয় ও রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থার কথা বলা হয়েছে। আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে বা জবাবদিহিতা নীতির ভিত্তিতে সরকারকে সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার এই দুই ভাগে ভাগ করা হয়। সংসদীয় সরকারব্যবস্থায় আইন বিভাগের প্রাধান্য স্বীকার করা হয় এবং রাষ্ট্রপ্রধান থাকেন আলংকারিক, প্রকৃত ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে। সে দিক দিয়ে বাংলাদেশে সংসদীয় সরকারব্যবস্থা বিদ্যমান। অপরদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতিই রাষ্ট্রপ্রধান এবং সরকারপ্রধান। রাষ্ট্রপতি তার কাজের জন্য আইনসভার নিকট দায়বদ্ধ নয়। উপরের বিভিন্ন প্রকার সরকারব্যবস্থা বিশ্লেষণের পর দেখা যায়, সকল সরকারব্যবস্থায়ই গণতন্ত্র বিদ্যমান। আরও সুনির্দিষ্ট করে বলা যায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে গণতান্ত্রিকব্যবস্থা বিদ্যমান আছে। তাই আমরা বলতে পারি, সরকার এককেন্দ্রিক বা যুক্তরাষ্ট্রীয়, সংসদীয় বা রাষ্ট্রপতিশাসিত যাই হোক না কেন মূলত এসব সরকারই গণতান্ত্রিকব্যবস্থার ভিন্ন রূপ।

উত্তর

উদ্দীপকের প্রথম অংশে যুক্তরাষ্ট্রীয় সরকার ও এককেন্দ্রিক সরকারব্যবস্থার কথা এবং শেষ অংশে সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারের উল্লেখ করা হয়েছে। 'গ' নং প্রশ্নোত্তরে যার ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। তাই আমরা প্রশ্ন অনুসারে প্রথম যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সরকারের এবং শেষ অংশে সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারের পার্থক্য বিশ্লেষণ করার চেষ্টা করব। ক্ষমতা বণ্টন নীতির ভিত্তিতে সরকার যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক এই দুই ভাগে ভাগ করা হয়। দুই ধরনের সরকারের অবস্থান দুই মেরুতে। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় সংবিধানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা কেন্দ্র ও প্রদেশের মধ্যে সুস্পষ্টভাবে ভাগ করে দেওয়া হয়। এককেন্দ্রিক সরকারব্যবস্থায় সমস্ত ক্ষমতা থাকে কেন্দ্রের হাতে। কেন্দ্র থেকে সমস্ত ক্ষমতা চর্চা করে দেশ পরিচালনা করা হয়। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্রীয় ও প্রাদেশিক নামে দুই ধরনের সরকার আবশ্যিক অথচ এককেন্দ্রিক সরকারে একটিমাত্র সরকার থাকে। প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যতীত যুক্তরাষ্ট্রীয় সরকারের কল্পনা করা যায় না, যেখানে এককেন্দ্রিক সরকারে প্রাদেশিক স্বায়ত্তশাসন বলে কিছু নেই। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা বিদ্যমান 'এবং নাগরিক দ্বৈত নাগরিকের মর্যাদা লাভ করে। এককেন্দ্রিক সরকারব্যবস্থায় সাধারণত আইনসভা এককক্ষবিশিষ্ট হয়। সংসদীয় ও রাষ্ট্রপতি সরকারব্যবস্থাও সম্পূর্ণ ভিন্ন বা আলাদা চেতনা ধারণ করে। সংসদীয় সরকারব্যবস্থায় রাষ্ট্রপ্রধান থাকে নামেমাত্র প্রধান প্রকৃত শাসক থাকেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে এবং আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যায়। রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান থাকেন একই ব্যক্তি। তিনি চূড়ান্ত ক্ষমতার অধিকারী। রাষ্ট্রপ্রধান আইনসভার নিকট জবাব দিতে বাধ্য নয়। সংসদীয় সরকারে মন্ত্রিগণ প্রায় সকলেই আইনসভার সদস্য কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় এরূপ কোনো বিধান নেই। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় ক্ষমতাস্বতন্ত্রীকরণের বাধ্যবাধকতা থাকলেও সংসদীয় সরকারে তা অনুপস্থিত। শেষকথা হলো উপরে আলোচিত সরকারব্যবস্থার মধ্যে যতই পার্থক্য থাকুক না কেন উল্লিখিত সব সরকারই গণতান্ত্রিক সরকার। বস্তুতঃ সব ধরনের সরকারের ভাবমূর্তি নির্ভর করে শাসকদের সততা, সদিচ্ছা ও যোগ্যতার ওপর।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।