'ক' ও 'খ' সরকারের মধ্যে পার্থক্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' ও 'খ' সরকার যথাক্রমে গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। গণতন্ত্র ও একনায়কতন্ত্র সম্পূর্ণ বিপরীতধর্মী শাসনব্যবস্থা। উভয়ের লক্ষ্য ও তা বাস্তবায়নের পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। গণতন্ত্র জনপ্রতিনিধি নিয়ে গঠিত। গণতন্ত্রে জনগণের হাতে শাসনক্ষমতা ন্যস্ত করা হয়। অন্যদিকে, একনায়কতন্ত্রে একজনের হাতে সকল ক্ষমতা ন্যস্ত থাকে। গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণ। পক্ষান্তরে, একনায়কতন্ত্রে একনায়কই সকল ক্ষমতার উৎস। গণতন্ত্র জনগণের সম্মতির ওপর প্রতিষ্ঠিত ও ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী। একনায়কতন্ত্র শক্তি ও কর্তৃত্বের উপর প্রতিষ্ঠিত এবং ব্যক্তিস্বাধীনতা বিরোধী। গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দল থাকে। একনায়কতন্ত্রে একটির বেশি রাজনৈতিক দল গড়ে উঠতে দেওয়া হয় না। গণতন্ত্রে জবাবদিহিতা এবং প্রচার মাধ্যমের স্বাধীনতা থাকে। অন্যদিকে, একনায়কতন্ত্রে কোনো জবাবদিহিতা নেই ও প্রচার মাধ্যমসমূহ একনায়কের নিয়ন্ত্রণে থাকে। গণতন্ত্রে আইনসভা সার্বভৌম ক্ষমতা ভোগ করে। পক্ষান্তরে, একনায়কতন্ত্রে আইনসভা একটি প্রহসনমূলক প্রতিষ্ঠানে পরিণত হয়। গণতন্ত্রে বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ থাকে। একনায়কতন্ত্রে বিচার বিভাগের স্বাধীনতা একনায়কের ক্ষমতার মধ্যে পড়ে নিরপেক্ষতা অনিশ্চিত হয়ে যায়। তাই বলা যায়, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে বিভিন্ন দিক থেকে ব্যাপক পার্থক্য বিদ্যমান।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'ক' ও 'খ' সরকারের মধ্যে পার্থক্য বর্ণনা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর