শেয়ারFacebookWhatsApp

'ক' সরকারের সফলতার শর্তাবলি বিশ্লেষণ কর।

উত্তর: প্রদত্ত ছকের 'ক' সরকার তথা গণতান্ত্রিক সরকার সফল করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিগত, সামাজিক ও গোষ্ঠীয় জীবনের সকল ক্ষেত্রে গণতান্ত্রিক আচরণ করতে হবে। এজন্য যা করা প্রয়োজন তা হলো- নাগরিকদের পরমতসহিষ্ণু হতে হবে। সবাইকে মত প্রকাশের সুযোগ দিতে হবে। অন্যের মতকে শ্রদ্ধা করতে হবে এবং অধিকাংশের মতামতকে সবার মতামত হিসেবে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। নিজের বা নিজ দলীয় মতামত জোর করে অন্যদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। ব্যক্তিগত ও দলীয় স্বার্থপরতা পরিহার করতে হবে। এটি সকল নাগরিক ও রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য। কেবল বিরোধিতার জন্য বিরোধিতা করলে হবে না। দেশের মঙ্গলকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। নিজের অধিকার আদায়ের পাশাপাশি অন্যের অধিকারকে সম্মান করতে হবে। নিজের অধিকার আদায় যেন অন্যের অধিকার ভঙ্গের কারণ না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। বিভিন্ন সম্প্রদায় এবং দলের সম্প্রীতি, সহযোগিতা ও সহনশীলতা বজায় রাখতে হবে। ব্যক্তিস্বাতন্ত্র্যকে শ্রদ্ধা করতে হবে। সেই সাথে নাগরিকদের সুনাগরিকের গুণাবলি অর্জন করতে হবে। নাগরিকদের হতে হবে বুদ্ধিমান, আত্মসংযমী ও বিবেকবান। গণতন্ত্রের বাহন হচ্ছে নির্বাচন। নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেজন্য নাগরিকদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে। অযোগ্য লোক যেন নির্বাচিত হতে না পারে, সেজন্য নাগরিকদের সচেতনভাবে ভোট দিয়ে উপর্যুক্ত লোককে নির্বাচিত করতে হবে। এতে গণতন্ত্র শক্তিশালী হবে। আইনের শাসন হলো গণতন্ত্রের প্রাণ। এজন্য সবাইকে আইন মানতে হবে। আইনের চোখে সবাই সমান। অতএব, সকলের প্রতি সমান আচরণ করতে হবে। অর্থাৎ সমান অধিকার ও সুযোগ-সুবিধা দিতে হবে। উল্লিখিত পদক্ষেপসমূহ গৃহীত হলেই গণতন্ত্র সফল হবে বলে আমি মনে করি।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'ক' সরকারের সফলতার শর্তাবলি বিশ্লেষণ কর।

উদ্দীপক

'ক' সরকার: সাম্য, মৈত্রী, স্বাধীনতা।'খ' সরকার: এক জাতি, এক দল, এক নেতা।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

নেতৃত্ব হলো একটি শক্তিশালী কৌশল যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন এবং সমাজের ইঙ্গিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করেন।

উত্তর

NGO (Non-Government Organization) হলো একটি বেসরকারি সংস্থা, যা লাভের উদ্দেশ্য ছাড়াই সমাজসেবামূলক, মানবাধিকার, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও দারিদ্র্য বিমোচনের মতো বিষয়ে কাজ করে। এ ধরনের সংস্থা মূলত মুনাফা অর্জন নয় বরং সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে গড়ে ওঠে। এনজিওসমূহ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় না, তবে সরকারি নীতি ও আইন মেনে চলে।

উত্তর

উদ্দীপকের 'ক' ও 'খ' সরকার যথাক্রমে গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। গণতন্ত্র ও একনায়কতন্ত্র সম্পূর্ণ বিপরীতধর্মী শাসনব্যবস্থা। উভয়ের লক্ষ্য ও তা বাস্তবায়নের পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। গণতন্ত্র জনপ্রতিনিধি নিয়ে গঠিত। গণতন্ত্রে জনগণের হাতে শাসনক্ষমতা ন্যস্ত করা হয়। অন্যদিকে, একনায়কতন্ত্রে একজনের হাতে সকল ক্ষমতা ন্যস্ত থাকে। গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণ। পক্ষান্তরে, একনায়কতন্ত্রে একনায়কই সকল ক্ষমতার উৎস। গণতন্ত্র জনগণের সম্মতির ওপর প্রতিষ্ঠিত ও ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী। একনায়কতন্ত্র শক্তি ও কর্তৃত্বের উপর প্রতিষ্ঠিত এবং ব্যক্তিস্বাধীনতা বিরোধী। গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দল থাকে। একনায়কতন্ত্রে একটির বেশি রাজনৈতিক দল গড়ে উঠতে দেওয়া হয় না। গণতন্ত্রে জবাবদিহিতা এবং প্রচার মাধ্যমের স্বাধীনতা থাকে। অন্যদিকে, একনায়কতন্ত্রে কোনো জবাবদিহিতা নেই ও প্রচার মাধ্যমসমূহ একনায়কের নিয়ন্ত্রণে থাকে। গণতন্ত্রে আইনসভা সার্বভৌম ক্ষমতা ভোগ করে। পক্ষান্তরে, একনায়কতন্ত্রে আইনসভা একটি প্রহসনমূলক প্রতিষ্ঠানে পরিণত হয়। গণতন্ত্রে বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ থাকে। একনায়কতন্ত্রে বিচার বিভাগের স্বাধীনতা একনায়কের ক্ষমতার মধ্যে পড়ে নিরপেক্ষতা অনিশ্চিত হয়ে যায়। তাই বলা যায়, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে বিভিন্ন দিক থেকে ব্যাপক পার্থক্য বিদ্যমান।

উত্তর

প্রদত্ত ছকের 'ক' সরকার তথা গণতান্ত্রিক সরকার সফল করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিগত, সামাজিক ও গোষ্ঠীয় জীবনের সকল ক্ষেত্রে গণতান্ত্রিক আচরণ করতে হবে। এজন্য যা করা প্রয়োজন তা হলো- নাগরিকদের পরমতসহিষ্ণু হতে হবে। সবাইকে মত প্রকাশের সুযোগ দিতে হবে। অন্যের মতকে শ্রদ্ধা করতে হবে এবং অধিকাংশের মতামতকে সবার মতামত হিসেবে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। নিজের বা নিজ দলীয় মতামত জোর করে অন্যদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। ব্যক্তিগত ও দলীয় স্বার্থপরতা পরিহার করতে হবে। এটি সকল নাগরিক ও রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য। কেবল বিরোধিতার জন্য বিরোধিতা করলে হবে না। দেশের মঙ্গলকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। নিজের অধিকার আদায়ের পাশাপাশি অন্যের অধিকারকে সম্মান করতে হবে। নিজের অধিকার আদায় যেন অন্যের অধিকার ভঙ্গের কারণ না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। বিভিন্ন সম্প্রদায় এবং দলের সম্প্রীতি, সহযোগিতা ও সহনশীলতা বজায় রাখতে হবে। ব্যক্তিস্বাতন্ত্র্যকে শ্রদ্ধা করতে হবে। সেই সাথে নাগরিকদের সুনাগরিকের গুণাবলি অর্জন করতে হবে। নাগরিকদের হতে হবে বুদ্ধিমান, আত্মসংযমী ও বিবেকবান। গণতন্ত্রের বাহন হচ্ছে নির্বাচন। নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেজন্য নাগরিকদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে। অযোগ্য লোক যেন নির্বাচিত হতে না পারে, সেজন্য নাগরিকদের সচেতনভাবে ভোট দিয়ে উপর্যুক্ত লোককে নির্বাচিত করতে হবে। এতে গণতন্ত্র শক্তিশালী হবে। আইনের শাসন হলো গণতন্ত্রের প্রাণ। এজন্য সবাইকে আইন মানতে হবে। আইনের চোখে সবাই সমান। অতএব, সকলের প্রতি সমান আচরণ করতে হবে। অর্থাৎ সমান অধিকার ও সুযোগ-সুবিধা দিতে হবে। উল্লিখিত পদক্ষেপসমূহ গৃহীত হলেই গণতন্ত্র সফল হবে বলে আমি মনে করি।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।