শেয়ারFacebookWhatsApp

'ক' চিহ্নিত স্থানের বিভাগটির কাজ বর্ণনা কর।

উত্তর: 'ক' চিহ্নিত স্থানের উপযুক্ত বিভাগটি তথা বিচার বিভাগ নানাবিধ কার্যাবলি সম্পাদন করে। সরকারের তিনটি বিভাগের মধ্যে বিচার বিভাগ অন্যতম। বিচার বিভাগ নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংবিধানের রক্ষক হিসেবে বহুবিধ গুরুত্বপূর্ণ কার্যাবলি সম্পাদন করে থাকে। আইনের ব্যাখ্যা এবং প্রয়োগ করা হলো বিচার বিভাগের প্রধান কাজ। আইন অনুযায়ী বিচার করে বিচার বিভাগ ন্যায়বিচার নিশ্চিত করে। আইনসভা কর্তৃক প্রণীত কোনো আইনের ভাষাগত অস্পষ্টতা বা স্ববিরোধিতা থাকলে বিচারকগণ তার ব্যাখ্যা দেন। এছাড়াও বিচার বিভাগের আওতাধীন সর্বোচ্চ আদালত সংবিধানের অভিভাবক ও রক্ষক হিসেবে কাজ করে। আইন বিভাগ বা শাসন বিভাগ 'প্রণীত কোনো আইন বা বিধিমালা যদি এমন হয়, যা সংবিধানবিরোধী তাহলে বিচার বিভাগীয় পর্যালোচনা বলে বিচার বিভাগ সে আইন বাতিল করতে পারে। বিচার বিভাগ নাগরিকদের অধিকার সংরক্ষণ এবং ব্যক্তিস্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে। এছাড়াও বিচার বিভাগ কতকগুলো শাসন বিভাগীয় দায়িত্ব সম্পাদন করে। যেমন- নাবালকের অভিভাবক নিয়োগ, মৃত ব্যক্তির উইল অনুমোদন, লাইসেন্স প্রদান, দেউলিয়া প্রতিষ্ঠানের পক্ষে আদায়কারী নিয়োগ প্রভৃতি। এসকল কার্যাবলির মাধ্যমে বিচার বিভাগ রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'ক' চিহ্নিত স্থানের বিভাগটির কাজ বর্ণনা কর।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

'KratiaKratia^{\prime} গ্রিক শব্দ।

উত্তর

কোনো রাজনৈতিক দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলে। উপদল রাজনৈতিক দলের একটি খণ্ডিত রূপ। এর কাঠামো, কর্মসূচি ও লক্ষ্য সংকীর্ণ।

উত্তর

'ক' চিহ্নিত স্থানের উপযুক্ত বিভাগটি তথা বিচার বিভাগ নানাবিধ কার্যাবলি সম্পাদন করে। সরকারের তিনটি বিভাগের মধ্যে বিচার বিভাগ অন্যতম। বিচার বিভাগ নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংবিধানের রক্ষক হিসেবে বহুবিধ গুরুত্বপূর্ণ কার্যাবলি সম্পাদন করে থাকে। আইনের ব্যাখ্যা এবং প্রয়োগ করা হলো বিচার বিভাগের প্রধান কাজ। আইন অনুযায়ী বিচার করে বিচার বিভাগ ন্যায়বিচার নিশ্চিত করে। আইনসভা কর্তৃক প্রণীত কোনো আইনের ভাষাগত অস্পষ্টতা বা স্ববিরোধিতা থাকলে বিচারকগণ তার ব্যাখ্যা দেন। এছাড়াও বিচার বিভাগের আওতাধীন সর্বোচ্চ আদালত সংবিধানের অভিভাবক ও রক্ষক হিসেবে কাজ করে। আইন বিভাগ বা শাসন বিভাগ 'প্রণীত কোনো আইন বা বিধিমালা যদি এমন হয়, যা সংবিধানবিরোধী তাহলে বিচার বিভাগীয় পর্যালোচনা বলে বিচার বিভাগ সে আইন বাতিল করতে পারে। বিচার বিভাগ নাগরিকদের অধিকার সংরক্ষণ এবং ব্যক্তিস্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে। এছাড়াও বিচার বিভাগ কতকগুলো শাসন বিভাগীয় দায়িত্ব সম্পাদন করে। যেমন- নাবালকের অভিভাবক নিয়োগ, মৃত ব্যক্তির উইল অনুমোদন, লাইসেন্স প্রদান, দেউলিয়া প্রতিষ্ঠানের পক্ষে আদায়কারী নিয়োগ প্রভৃতি। এসকল কার্যাবলির মাধ্যমে বিচার বিভাগ রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।

উত্তর

উক্ত বিভাগ তথা বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে নানাবিধ উপায়ে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যায়। গণতান্ত্রিক সরকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের কোনো বিকল্প নেই। স্বাধীন রাষ্ট্রের শাসনব্যবস্থার উৎকর্ষতার জন্য স্বাধীন বিচারব্যবস্থা অপরিহার্য। তাই আধুনিক কল্যাণরাষ্ট্রে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষা করা একটি গুরুদায়িত্ব। এ বিভাগের স্বাধীনতা রক্ষায় যেসব বিষয়ের ওপর গুরুত্বারোপ করতে হয় সেগুলো হলো- বিচারপতিদের যোগ্যতা, বিচারকদের নিয়োগ পদ্ধতি, বিচারপতিদের সম্মানজনক বেতন-ভাতার ব্যবস্থা করা, বিচারকদের কার্যকাল, অন্যান্য বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখা, জনসাধারণের সদিচ্ছা ইত্যাদি। ন্যায়পরায়ণ, সুযোগ্য ও আইনজ্ঞ বিচারক নিয়োগদানের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা সম্ভব। তাদের নিয়োগ পদ্ধতিতেও স্বচ্ছতা ও যথাযথ নিয়ম অনুসরণ করতে হবে। তাদেরকে এমন বেতন-ভাতা প্রদান করতে হবে যাতে তারা ঘুষের প্রলোভনে আকৃষ্ট না হয় এবং সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারে। বিচারকদের কার্যকাল শেষ হওয়ার আগে তাকে বরখাস্ত করা যাবে না। তবে গুরুতর অপরাধ বা দুর্নীতির দায়ে অভিযুক্ত বিচারপতিকে সাংবিধানিক উপায়ে বরখাস্ত করা যাবে। সর্বোপরি, বিচার বিভাগকে শাসন বিভাগ ও আইন বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে হবে। এসব উপায় অবলম্বন করেই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যায়।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।