'C [গণিত] ও 'D [গণিত] রাষ্ট্রের সরকারব্যবস্থার মধ্যে পার্থক্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের 'C [গণিত] ও 'D [গণিত] রাষ্ট্রে যথাক্রমে এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান। ক্ষমতা বন্টননীতির ভিত্তিতে এ দুই সরকারব্যবস্থার মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। এককেন্দ্রিক সরকারব্যবস্থায় শাসনকার্যের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার কিছু ক্ষমতা ও দায়িত্ব স্থানীয় সংস্থা ও আঞ্চলিক সংস্থাসমূহের কাজে অর্পণ করে। তবে স্থানীয় শাসনকগণ তাদের কাজের জন্য কেন্দ্রের নিকট দায়বদ্ধ থাকে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রীয় সরকারে সাংবিধানিকভাবে কেন্দ্রের মধ্যে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয় এবং উভয়ই স্বাধীন ও স্বতন্ত্র থাকে। যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক শাসনব্যবস্থার মধ্যে এককেন্দ্রিক শাসনব্যবস্থা অভিন্ন আইনের দ্বারা অখন্ড নীতির ভিত্তিতে পরিচালিত হয় বিধায় শাসনকার্যে দৃঢ়তা প্রকাশ পায়। পক্ষান্তরে, যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় দুটি সরকারের মধ্যে ক্ষমতা ভাগাভাগি ও আলাদা নীতির কারণে শাসনব্যবস্থা দুর্বল প্রকৃতির হয়ে থাকে। তাছাড়া এককেন্দ্রিক সরকারব্যবস্থায় জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়ে তাকে। অন্যদিকে, ক্ষমতার বিভাজননীতির কারণে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় জাতীয় ঐক্য ও অগ্রগতিতে নানা প্রতিবন্ধকতা থাকে। এককেন্দ্রিক সরকার যেহেতু একক সিদ্ধান্তে পরিচালিত হয়, সেহেতু এ সরকার সিদ্ধান্ত দ্রুত, সময়োপযোগী ও বাস্তবসম্মত হয়। অধিকন্তু এককেন্দ্রিক সরকার কম ব্যয়বহুল ও জরুরি অবস্থায় সহায়ক।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'C ও 'D রাষ্ট্রের সরকারব্যবস্থার মধ্যে পার্থক্য বর্ণনা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর