উদ্দীপকে সরকারের কোন বিভাগের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সরকারের বিচার বিভাগের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সরকারের যে বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আইন বিভাগ প্রণীত আইন সমূহে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে, অপরাধীর দণ্ডবিধান করে থাকে তাকে বিচার বিভাগ বলে অভিহিত করা হয়। এটি সরকারি তিনটি বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ বিভাগ। নাগরিকের স্বাধীনতা ও অধিকার কে অখুন্ন রাখার জন্য বিচার বিভাগ বিচার কার্য পরিচালনা করে। দেশের বিভিন্ন পর্যায়ে আদালতের সমন্বয়ে গঠিত হয় সরকারি বিচার বিভাগ। বিচার বিভাগের দক্ষতা ও নিপুণতার ওপরই নির্ভর করে শাসনব্যবস্থার উৎকর্ষতা। বিচার বিভাগ দৃষ্টির দমন ও শিষ্টের পালন, সংবিধানের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো মীমাংসা এবং জনগণের মূল অধিকারের সংরক্ষক হিসেবে কাজ করে। বিচার বিভাগ জনগণের সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে পরিগণিত হয়। উদ্দীপকে বলা হয়েছে, পৃথিবীর সকল দেশেই সরকারের একটি বিভাগ আছে ,যার মাধ্যমে জনগণ মৌলিক অধিকার ভোগ করে ও ন্যায়বিচার লাভ করে। এরূপ বর্ণনার মাধ্যমে সহজেই বোঝা যায়, সরকারের বিচার বিভাগের প্রতিই ইঙ্গিত করা হয়েছে। কারণ বিচার বিভাগ জনগণের ন্যায় বিচার নিশ্চিত করে মৌলিক অধিকার রক্ষা করে থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সরকারের কোন বিভাগের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর