উদ্দীপকের প্রথমে উল্লেখিত সরকারের অঙ্গটির গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রথমে উল্লিখিত সরকারের অঙ্গটি হলো আইন বিভাগ। সরকারের যে বিভাগ আইন প্রণয়ন, পরিবর্তন ও সংশোধন করে তাকে আইন বিভাগ বলে। উদ্দীপকে একটি বিভাগকে আইন তৈরির কারখানা বলে অভিহিত করা হয়েছে। বিভাগটি দেশে প্রচলিত আইন প্রণয়ন, পরিবর্তন ও সংশোধনের ব্যবস্থা করে থাকে। প্রফেসর রাইসুল ইসলামের এ আলোচনায় আইন বিভাগের ধারণাই প্রতিফলিত হয়। আইন বিভাগের গঠনপ্রক্রিয়া নিম্নরূপ: গঠন কাঠামোর দিক থেকে বর্তমান সময়ের আইনসভাগুলো দুই প্রকারের। যথা- এককক্ষবিশিষ্ট আইনসভা এবং দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা। একটি রাষ্ট্রের আইনসভা যখন একমাত্র কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত হয় তখন তাকে এক কক্ষবিশিষ্ট আইনসভা বলে। যেমন- বাংলাদেশের আইনসভা অর্থাৎ জাতীয় সংসদ। দুই কক্ষ বা পরিষদ নিয়ে যখন আইন সভা তৈরী হয় তাকে দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা বলে। এরূপ আইনসভার প্রথম কক্ষকে 'নিম্নকক্ষ' এবং দ্বিতীয় কক্ষকে 'উচ্চকক্ষ' বলা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ভারত প্রভৃতি রাষ্ট্রে দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। সুতরাং বলা যায়, উপরিউক্ত গঠন প্রক্রিয়া হলো আইন বিভাগের গঠন প্রক্রিয়া।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রথমে উল্লেখিত সরকারের অঙ্গটির গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর