মি. 'ক' ও মি. 'খ'-এর আচরণের মধ্যে কোনটিকে তুমি সমর্থন কর? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের জনাব 'ক'-এর আচরণে গণতান্ত্রিক ও জনাব 'খ' এর আচরণে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার রূপ প্রকাশ পায়। এ দুটি শাসনব্যবস্থার মধ্যে আমি গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে সমর্থন করি। ক্ষমতার উৎসের ভিত্তিতে সরকারের দুটি রূপ দেখা যায়। একটি হলো একনায়কতান্ত্রিক সরকার এবং অন্যটি হলো গণতান্ত্রিক সরকারব্যবস্থা। গণতান্ত্রিক সরকার হলো সেই সরকারব্যবস্থা যেখানে শাসন ক্ষমতায় জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। অন্যদিকে, একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা গণতান্ত্রিক শাসনব্যবস্থার ঠিক উল্টোপথে চলে। এখানে একজন শাসক রাষ্ট্রের সকল ক্ষমতা ভোগ ও নিয়ন্ত্রণ করে থাকে। উদ্দীপকের জনাব 'ক'-এর আচরণে গণতান্ত্রিক সরকারের প্রতিচ্ছবি পরিলক্ষিত হয়। এ ধরনের সরকারব্যবস্থায় জনগণের শাসন প্রতিষ্ঠিত, একাধিক দলের উপস্থিতি রয়েছে, প্রচার মাধ্যমগুলো মুক্ত ও স্বাধীন। আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী। এখানে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। অন্যদিকে জনাব 'খ'-এর আচরণে একনায়কতান্ত্রিক সরকারের প্রতিচ্ছবি সুস্পষ্ট। কারণ তিনি তার প্রতিষ্ঠানের ক্ষমতা প্রয়োগে একচ্ছত্র ক্ষমতার অধিকারী- যা একনায়কতান্ত্রিক সরকারকে তুলে ধরে। এখানে সকল ক্ষমতা একজন ব্যক্তির হাতে কুক্ষিগত থাকে বিধায় একটি মাত্র রাজনৈতিক দলের শাসন প্রতিষ্ঠিত হয়। প্রচার মাধ্যমগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত থাকে। ফলে জনগণের বাকস্বাধীনতা থাকে না। আইনসভার প্রকৃতি অনেকটা প্রহসনমূলক হয়ে থাকে। এ ধরনের সরকারব্যবস্থায় শাসক যুক্তি অপেক্ষা পেশিশক্তিতে বেশি বিশ্বাস করে। উপরিউক্ত আলোচনার শেষে বলা যায়, গণতান্ত্রিক সরকার হলো জনগণের অধিকার রক্ষায় এবং জনকল্যাণে নিয়োজিত একটি শাসনব্যবস্থা। যেখানে একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা সর্বত্র জনকল্যাণে বিঘ্নিত করে। এ কারণে আমি মনে করি, গণতান্ত্রিক সরকার একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা থেকে উত্তম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
মি. 'ক' ও মি. 'খ'-এর আচরণের মধ্যে কোনটিকে তুমি সমর্থন কর? যুক্তি দাও।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর