শেয়ারFacebookWhatsApp

'?' চিহ্নিত স্থানের সরকারের রূপটিই আধুনিককালে সর্বশ্রেষ্ঠ সরকার- বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের ছকে '?' চিহ্নিত স্থানে 'গণতন্ত্র' বসবে যাকে আধুনিককালে সর্বশ্রেষ্ঠ সরকার ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়।গণতন্ত্র এমন একটি শাসনব্যবস্থা যেখানে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় জনগণের সম্পূর্ণ অংশগ্রহণ থাকে। ফলে সিদ্ধান্ত জনকল্যাণমুখী হয় এবং জনগণের শাসন নিশ্চিত হয়। গণতন্ত্রে জনগণ সরাসরি বা পরোক্ষভাবে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে এবং সরকারের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রাখে। গণতন্ত্রে নাগরিকদের মৌলিক অধিকার, যেমন- বাকস্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার রক্ষা করা হয়। গণতন্ত্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। সকলের জন্য আইন সমানভাবে প্রযোজ্য এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। গণতান্ত্রিক সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। সরকার তার কাজের জন্য জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রদর্শন করে। এছাড়া গণতন্ত্রে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার হস্তান্তর হয়। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়, যা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে। গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। যখন নাগরিকরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং স্বাধীনভাবে কাজ করতে পারে, তখন দেশের অর্থনৈতিক উন্নতি হয়। গণতন্ত্রে মানবাধিকার রক্ষা করা হয়। গণতন্ত্রে, বিভিন্ন দল ও মতের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। সহিংসতা ও সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়। গণতান্ত্রিক শাসককে করে সেবক আর নাগরিককে করে সুনাগরিক।তাই বলা যায়, গণতন্ত্র আধুনিককালে সর্বশ্রেষ্ঠ সরকারব্যবস্থা।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'?' চিহ্নিত স্থানের সরকারের রূপটিই আধুনিককালে সর্বশ্রেষ্ঠ সরকার- বি…

উদ্দীপক

নিচের উদ্দীপকটি পড় ও সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও :

দিনাজপুর সরকারি কলেজ · 2025

উত্তর

মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস।

উত্তর

রাজতন্ত্র হলো এমন একটি সরকারব্যবস্থা যেখানে একজন রাজা বা রানী বংশানুক্রমে শাসনকার্য পরিচালনা করেন। এই ব্যবস্থায়, শাসক সাধারণত জন্মসূত্রে বা উত্তরাধিকারের মাধ্যমে ক্ষমতা লাভকরেন এবং আজীবন সেই পদে অধিষ্ঠিত থাকেন। রাজতন্ত্রে, রাজার পদটি ঐতিহ্যবাহী ও সম্মানজনক হিসেবে বিবেচিত হয়, এবং তার সিদ্ধান্তই সাধারণত চূড়ান্ত বলে গণ্য করা হয়। রাজতন্ত্রের আরেকটি বৈশিষ্ট্য হলো আজীবন শাসন। রাজা বা রানী সাধারণত তাদের জীবদ্দশা পর্যন্ত শাসন করেন, যতক্ষণ না তারা স্বেচ্ছায় পদত্যাগ করেন বা মারা যান।

উত্তর

উদ্দীপকের ছকে '?' চিহ্নিত স্থানে যা বসবে তা হলো 'গণতন্ত্র' যার সফলতা নির্ভর করে কিছু পূর্বশর্তের ওপর।গণতন্ত্র বলতে জনগণের শাসনকে বোঝায়। গণতন্ত্র সফলতার জন্য প্রয়োজন টেকসই গণতান্ত্রিক সংস্কৃতি যা গড়ে ওঠে সরকার ও নাগরিকের পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধাবোধ থেকে। গণতন্ত্রের সফলতার জন্য জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকতে হবে। তারা যেন তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানে এবং ভোট দেওয়ার গুরুত্ব বোঝে। বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। বিচার বিভাগের পাশাপাশি গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে, যাতে তারা সরকারের কাজকর্মের সমালোচনা করতে পারে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে পারে।গণতন্ত্রে বিভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়। সহনশীলতা ও পরমতসহিষ্ণুতা ছাড়া গণতন্ত্র সফল হতে পারে না। রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং জনগণের কল্যাণে কাজ করতে হবে। গণতন্ত্রের জন্য শিক্ষার প্রসার অপরিহার্য। শিক্ষিত জনগোষ্ঠী তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং গণতন্ত্রের সঠিক চর্চা করে। নিয়মিত এবং অবাধ নির্বাচন গণতন্ত্রের অন্যতম ভিত্তি। গণতন্ত্রে নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা সরকারের কাজকর্ম তদারকি করে এবং জনগণের অধিকার রক্ষায় কাজ করে।পরিশেষে বলা যায়, গণতন্ত্রের সফলতা নির্ভর করে জনগণের সচেতনতা, আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন গণমাধ্যম, সহনশীলতা, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষার প্রসার, দুর্নীতিমুক্ত প্রশাসন, সংখ্যালঘুদের অধিকার রক্ষা, নিয়মিত নির্বাচন এবং নাগরিক সমাজের ভূমিকার ওপর।

উত্তর

উদ্দীপকের ছকে '?' চিহ্নিত স্থানে 'গণতন্ত্র' বসবে যাকে আধুনিককালে সর্বশ্রেষ্ঠ সরকার ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়।গণতন্ত্র এমন একটি শাসনব্যবস্থা যেখানে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় জনগণের সম্পূর্ণ অংশগ্রহণ থাকে। ফলে সিদ্ধান্ত জনকল্যাণমুখী হয় এবং জনগণের শাসন নিশ্চিত হয়। গণতন্ত্রে জনগণ সরাসরি বা পরোক্ষভাবে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে এবং সরকারের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রাখে। গণতন্ত্রে নাগরিকদের মৌলিক অধিকার, যেমন- বাকস্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার রক্ষা করা হয়। গণতন্ত্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। সকলের জন্য আইন সমানভাবে প্রযোজ্য এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। গণতান্ত্রিক সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। সরকার তার কাজের জন্য জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রদর্শন করে। এছাড়া গণতন্ত্রে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার হস্তান্তর হয়। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়, যা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে। গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। যখন নাগরিকরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং স্বাধীনভাবে কাজ করতে পারে, তখন দেশের অর্থনৈতিক উন্নতি হয়। গণতন্ত্রে মানবাধিকার রক্ষা করা হয়। গণতন্ত্রে, বিভিন্ন দল ও মতের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। সহিংসতা ও সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়। গণতান্ত্রিক শাসককে করে সেবক আর নাগরিককে করে সুনাগরিক।তাই বলা যায়, গণতন্ত্র আধুনিককালে সর্বশ্রেষ্ঠ সরকারব্যবস্থা।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।